৭ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

গাজায় গণহত্যা নিয়ে বিশ্ব নির্বিকার থাকতে পারে না : প্রেসিডেন্ট লুলা

অনলাইন ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ড চলমান গণহত্যার প্রতি বিশ্ব উদাসীন থাকতে পারে না বলে মন্তব্য করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা।

তিনি বলেছেন, গাজায় ইসরায়েলের চালানো গণহত্যার বিরুদ্ধে বিশ্বকে অবশ্যই প্রতিক্রিয়া দেখাতে হবে, নির্বিকার থাকা চলবে না। রোববার (৬ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

স্থানীয় সময় রোববার রাজধানী রিও ডি জেনেইরোতে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে প্রেসিডেন্ট লুলা দা সিলভা বলেন, “ইসরায়েল যে গাজায় গণহত্যা চালাচ্ছে, নির্বিচারে সাধারণ মানুষকে হত্যা করছে এবং ক্ষুধাকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করছে, আমরা এ ব্যাপারে উদাসীন থাকতে পারি না।”

আরও পড়ুনঃ   হোটেলে নারী পুলিশের সঙ্গে ধরা, ডেপুটি সুপার হয়ে গেলেন কনস্টেবল

প্রেসিডেন্ট লুলার এই মন্তব্য এমন এক সময়ে এসেছে, যখন কাতারে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় নিয়ে মধ্যস্থতাকারীদের মাধ্যমে আলোচনা পুনরায় শুরু হয়েছে।

হামাস সম্প্রতি জানিয়েছে, তারা যুদ্ধবিরতি ও বন্দিমুক্তি সংক্রান্ত এক প্রস্তাবের ব্যাপারে মধ্যস্থতাকারীদের কাছে “ইতিবাচক” জবাব দিয়েছে।

উল্লেখ্য, ব্রাজিল শুরু থেকেই গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের নিন্দা জানিয়ে আসছে এবং যুদ্ধবিরতির পক্ষে জোরালো অবস্থান নিয়েছে। প্রেসিডেন্ট লুলা এর আগেও গাজায় ইসরায়েলের আচরণকে “গণহত্যার মতো অপরাধ” বলে উল্লেখ করেছিলেন।

আরও পড়ুনঃ   সিরিয়ায় ব্যাপক বিমান হামলা যুক্তরাষ্ট্রের

যদিও আন্তর্জাতিকভাবে যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়েছে, তবুও ইসরায়েল গাজায় গণহত্যার ধারা অব্যাহত রেখেছে। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া হামলায় এ পর্যন্ত ৫৭ হাজার ৪০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু।

এমন অবস্থায় গত নভেম্বরেই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

এছাড়া ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলাও চলছে আন্তর্জাতিক বিচার আদালতে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুধপাড়া আলিম মাদ্রাসার নতুন ৪র্থ তলার ভবনের উদ্বোধন

গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা

মাদকের বিরুদ্ধে কঠোর আইনি কাঠামো গড়ে তোলা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

নগরীতে ইসকাফ সিরাপসহ ডিবির হাতে মাদক কারবারি গ্রেপ্তার

নগরীতে অ্যালকোহল ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

রাবির সঙ্গে উচ্চশিক্ষা ও গবেষণায় সহযোগিতা বাড়াতে আগ্রহী অস্ট্রেলিয়া

বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় চীনা বিনিয়োগকারীদের আহ্বান প্রধানমন্ত্রীর

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা

রাজশাহীতে ৪৯ বোতল ইসকাফ সিরাপ ও ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা সংক্রান্ত চুক্তি স্বাক্ষর

১০

ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী

১১

সাংবাদিকতা পেশায় ঐক্যের গুরুত্ব, তাৎপর্য, সংকট ও করণীয়

১২

রেলপথের ছন্দে উন্নয়ন: প্রগতির ট্র্যাকে বাংলাদেশ

১৩

রাজশাহী বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত

১৪

মাছির অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসী

১৫

দালিয়ান থেকে বুলেট ট্রেনে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা প্রধানমন্ত্রীর

১৬

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

১৭

কারুশ্রী জুয়েলার্স’ পরিদর্শনে রাসিক প্রশাসক

১৮

সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে দেশের রপ্তানি আয় বৃদ্ধি সম্ভব : বাণিজ্যমন্ত্রী

১৯

রাজশাহীতে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইনের ব্যাপক প্রস্তুতি

২০

Design & Developed by: BD IT HOST