৬ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

জুলাই সনদ আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না এনসিপি: নাহিদ ইসলাম

স্টাফ রিপোর্টার : জুলাই সনদের দাবি আদায় না হওয়া পর্যন্ত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজপথে থাকবে বলে ঘোষণা দিয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম।

রোববার দুপুরে রাজশাহীর গোদাগাড়ী উপজেলা সদরে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’য় অংশ নিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ ঘোষণা দেন।

নাহিদ ইসলাম বলেন, ‘আমরা দেশ গড়তে জুলাই পদযাত্রা শুরু করেছি। জুলাই গণঅভ্যুত্থানে যে স্বপ্ন আর সাহস নিয়ে আমরা রাজপথে নেমেছিলাম, সেই বার্তা আবার দিতে হবে, আমরা এখনও রাজপথে আছি। বিপ্লবীরা ঘুমায় না, ঘুমাবে না। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে।’

আরও পড়ুনঃ   টাকার কাছে বিক্রি হওয়া যাবে না, যোগ্যপ্রার্থীকে ভোট দিতে হবে: হাসনাত

তিনি আরও বলেন, ‘জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ এবং বৈষম্যহীন বাংলাদেশের জন্য আমরা ৬৪ জেলায় যাচ্ছি। এই যাত্রা থামবে না।’

সমাবেশে নাহিদ ইসলাম গোদাগাড়ীর আন্দোলনের প্রশংসা করে বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে গোদাগাড়ীবাসী ৫ আগস্ট পুলিশের বুলেটের মুখে দাঁড়িয়ে যে সাহস দেখিয়েছিলেন, সেটি বাংলাদেশকে ফ্যাসিবাদমুক্ত করতে বড় ভূমিকা রেখেছে। আপনাদের সাহসিকতা পুরো দেশকে অনুপ্রাণিত করেছে।’

আরও পড়ুনঃ   রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী লিটনের নেতৃত্বে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা

পদযাত্রায় আরও উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সদস্য সচিব আখতার হোসাইন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটওয়ারী এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা প্রমুখ।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা আলজেরিয়ার

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

পুঠিয়ায় অবৈধ সার মজুতের হদিস, ৩২০ বস্তা জব্দ

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও ১ আসামি গ্রেপ্তার

রাসিক প্রশাসকের সঙ্গে মারকাজ মাদ্রাসা পরিচালনা কমিটির সাক্ষাৎ

গণমাধ্যম ও সাংবাদিকদের পেশাগত কাজে হস্তক্ষেপ করবে না সরকার : তথ্যমন্ত্রী

রাসিক প্রশাসকের সঙ্গে জিয়া মঞ্চ রাজশাহী মহানগর কমিটির সাক্ষাৎ

দেশব্যাপি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়ন উপলক্ষে রাসিকের প্রস্তুতিমূলক সভা

বাগমারার নতুন ইউএনও রিজু তামান্নার যোগদান

১০

নগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

১১

নগরীতে ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১২

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবীর কারাদণ্ড ও অর্থদণ্ড

১৩

গোদাগাড়ীতে ডেঙ্গুসহ রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের উদ্বোধন

১৪

পুঠিয়ায় ভয়াবহ আগুনে পুড়ল বসতবাড়ি, গরু-ছাগলের মৃত্যু

১৫

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

১৬

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৭

উপকূলীয় ও দুর্গম অঞ্চলের জন্য সৌরবিদ্যুৎ চালিত থ্রি-হুইলার অ্যাম্বুলেন্স উদ্ভাবন

১৮

বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরো বিস্তৃত করার প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

১৯

আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনতে চায় সরকার : স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST