২৭ মে ২০২৫
অনলাইন সংস্করণ

টাকার কাছে বিক্রি হওয়া যাবে না, যোগ্যপ্রার্থীকে ভোট দিতে হবে: হাসনাত

অনলাইন ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, টাকার কাছে বিক্রি হওয়া যাবে না। যোগ্যপ্রার্থীকে আগামী নির্বাচনে ভোট দিতে হবে।

মঙ্গলবার (২৭ মে) চট্টগ্রাম নগরীর চকবাজারে পথসভায় এ মন্তব্য করেন হাসনাত।

তিনি বলেন, অতীতের নির্বাচনে টাকার খেলা হয়েছে। আপনাদের ভোট টাকা দিয়ে কিনে আপনাদের ঠকিয়েছে ফ্যাসিস্ট সরকার। দুর্নীতিবাজকে ভোট দেবেন না আপনারা।

হাসনাত আরও বলেন, নতুন বাংলাদেশ গড়তে হলে দুর্নীতি আগে ঘর থেকেই বন্ধ করতে হবে। আগে বাবার আয় নিয়ে প্রশ্ন করতে হবে ছেলেকে।

পরে বহদ্দারহাটের আরেক পথ সভায় হাসনাত বলেন, আমরা বেঁচে থাকতে, আমাদের গায়ে এক বিন্দু রক্ত থাকতে এই দেশে আর আওয়ামী লীগের পুনর্বাসন হবে না। এই দেশে হাসিনার পুনর্বাসন হবে না। আওয়ামী রক্ত আছে, এমন কারও পুনর্বাসন হবে না। আওয়ামী সংবিধানকে চিরদিনের মতো এই বাংলাদেশে আমরা অবাঞ্ছিত ঘোষণা করব। নতুন সংবিধানের জন্য আমরা লড়াই করব। নতুন বাংলাদেশের জন্য আমরা লড়াই করব। ইনসাফের জন্য লড়াই করব।

আরও পড়ুনঃ   আযমীর বক্তব্য ব্যক্তিগত, তাঁর সঙ্গে দলের সম্পর্ক নেই: জামায়াতে ইসলামী

এ দিকে চট্টগ্রাম নগরীর অক্সিজেন এলাকায় পথসভায় বক্তব্য দেয়ার সময় মুশলধারে বৃষ্টি ও বজ্রপাত হয়। তার মধ্যেই হাসনাত চালিয়ে যান তার বক্তব্য। ঝুম বৃষ্টিতে এক পর্যায়ে সাধারণ মানুষের দ্বিকবিদিক ছোটাছুটি করেন। কিন্তু অটল ছিলেন হাসাত আবদুল্লাহ। সবাইকে নিয়ে গাড়িবহরে বৈরী আবহাওয়ার মধ্যে আবার শুরু করলেন পথসভা। ট্রাকের ছাদে কাক ভেজা হয়ে নেতাকর্মীদের নিয়ে স্লোগান দেন তিনি।

আরও পড়ুনঃ   আমি পালাইনি, ভয় পাইনি : টুকু

এ সময় সঙ্গে ছিলেন, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা ও যুগ্ম আহবায়ক হাসান আলী। দক্ষিণের যুগ্ম মুখ্য সংগঠক জোবায়ের আরিফ ও সৈয়দ ইমন।

তিনদিনের কর্মসূচির মধ্যে শেষ দিন নগরীর চকবাজার, অক্সিজেন, বিপ্লব উদ্যান নয়াবাজার, হালিশহর, নিউ মার্কেট, বাকলিয়াসহ নগরীর ৯টি স্থানে পথসভা করার কর্মসূচি ছিল।

এর আগে চট্টগ্রাম দক্ষিণ ও উত্তরের নানা পাহাড়ি ও সমুদ্র উপকূলে পথসভা করা হয়।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাসিক প্রশাসকের সাথে রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবকদের সৌজন্য সাক্ষাৎ

রামেক হাসপাতালে নেই জলাতঙ্কের টিকা

দেশের অর্থনীতি মজবুত করতে প্রাণিসম্পদ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২২

বাংলাদেশের কূটনৈতিক সাফল্য: বায়োইকোনমি রেজ্যুলেশন গৃহীত

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র

ইসলামাবাদে পাকিস্তান-ইরান পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

তথ্য অধিকার : সুশাসন, স্বচ্ছতা ও নাগরিক ক্ষমতায়নের ভিত্তি

পাবনাপাড়ায় ভূমিহীনদের পাশে রাসিক প্রশাসক

১০

নগরীর ৪নং ওয়ার্ডবাসীর সমস্যা সমাধানে সরেজমিন পরিদর্শন ও মতবিনিময়ে রাসিক প্রশাসক

১১

তানোরে সরকারি কলেজের জমি দখল করে পাকা দোকান নির্মাণের অভিযোগ

১২

১৭নং ওয়ার্ড ক্রিকেট লীগের সিজন-৯ উদ্বোধন

১৩

রাজশাহীর ক্রীড়াঙ্গনকে আরও সামনের দিকে এগিয়ে নেওয়া ও উজ্জীবিত করা হবে : রাসিক প্রশাসক

১৪

দরগা মসজিদ ও মাজারের উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

১৫

দিনাজপুরে বিপুল পরিমাণ অবৈধ যৌন উত্তেজক সিরাপ উদ্ধার

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩১

১৭

জয়পুরহাটে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ১

১৮

মাহফিলের দাওয়াত ঘিরে দাওকান্দি কলেজে উত্তেজনা, প্রদর্শকের বিরুদ্ধে মারধরের অভিযোগ

১৯

বাড়ির সামনে ভূমিহীনদের অনশন ভাঙালেন ভূমিমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST