১৪ জুন ২০২৫
অনলাইন সংস্করণ

২৪ বছর পর কবরে মিলল ‘অক্ষত’ লাশ

অনলাইন ডেস্ক : কুড়িগ্রামের চিলমারীতে ২৪ বছর পর কবর থেকে এক ব্যক্তির ‘অক্ষত’ লাশ পাওয়ার খবর পাওয়া গেছে। লাশটি এক নজর দেখার জন্য উপজেলার রানীগঞ্জ ইউনিয়ের ফকিরের হাট এলাকায় ভিড় করে মানুষ।

ফকিরের হাট মফিজিয়া আলিম মাদ্রাসার ভবন নির্মাণের জন্য মাটি খননের সময় শনিবার (১৪ জুন) বিকেল ৩টায় বাহের আলী নামে এক ব্যক্তির লাশ পাওয়া যায়। তিনি ওই এলাকার মৃত হাতিম শেখের ছেলে। বাবা-ছেলে দুইজনই ওই মাদ্রাসার দাতা সদস্য ছিলেন। বাহের আলী ওই প্রতিষ্ঠানের ৪র্থ শ্রেণীর কর্মচারী (দপ্তরি) ছিলেন।

জানা গেছে, ২০০১ সালে চাকরি থাকা অবস্থায় বাহের আলীর হঠাৎ জ্বর হয়। দুই দিন পর তিনি মারা যান। পরে তাকে মাদ্রাসার পাশে দাফন করা হয়। আজ বিকেলে মাদ্রাসার ভবন করার জন্য ফেকু দিয়ে মাটি খুঁড়লে তার অক্ষত লাশ পাওয়া। পরে বিষয়টি জানাজানি হলে লাশটি এক নজর দেখার জন্য মানুষ ভিড় করে। পরে বিকেল ৫টায় ফকিরের হাট কেন্দ্রীয় কবর স্থানে সেটি দাফন করা হয়।

আরও পড়ুনঃ   মোবাইল ভেঙে ফেললেন বাবা, ফাঁস নিল মেয়ে

বাহের আলীর নাতি-নাতনি এনামুল হক, আকাশ, কানিজ ফাতেমা বলেন, আমার দাদা যখন মারা গেছে আমরা তাকে দেখতে পারিনি, আজ দেখলাম।

নাতি নাজমুল ইসলাম (৩০) বলেন, আমি যে দাদুকে আবার দেখতে পাব তা ভাবতে পারিনি। আল্লাহ যাইলে কি না করতে পারে। আমার দাদুর জন্য সবাই দোওয়া করবেন। আল্লাহ দাদুকে যেন বেহেশতবাসী করেন।

স্থানীয় বাসিন্দা আলামিন বলেন, অক্ষত লাশ পাওয়ার বিষয়ে অনেক খবর আমরা পাই। আল্লাহ পবিত্র কুরআনে বলেছেন ‘যারা আল্লাহর রাস্তায় মারা যায়, তাদেরকে তোমরা মৃত বলো না। বরং তারা জীবিত এবং কবরে আল্লাহ তাদের রিজিক দেন।’ তাই এটি অস্বাভাবিক কোনো ঘটনা নয়।

আরও পড়ুনঃ   পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ আসামি ছিনতাই

ফকিরের হাট মফিজিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সমশের আলী জানান, বাহের আলী আমার মাদ্রাসার দপ্তরির চাকরি করতেন। চাকরি করা অবস্থায় তিনি ২০০১ সালে মারা যান। আজ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বরাদ্দ থেকে একটি ভবন মাদ্রাসার নামে আসে। ভবনটির মাটি খোঁড়ার কাজ শুরু করলে ওই ব্যাক্তির অক্ষত অবস্থায় লাশ পাওয়া যায়। পরে বিকেল ৫টায় লাশটি ফকিরের হাট কেন্দ্রীয় কবর স্থানের পাশে দাফন করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে ছাত্রীকে ইভটিজিং ও হয়রানির ঘটনায় ১ ঘণ্টার মধ্যে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার 

নাটোরর সিংড়ায় ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব

আই.এইচ.টি ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে সাধারণ সভা

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

দুই হাত হারিয়েও থামেনি, মুখ দিয়ে লিখে দাখিল পাশ করলো রিয়াদ

রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুর ও পুত্রবধূর মৃত্যু

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নগরীতে বিশেষ টিমের পৃথক অভিযানে ৩ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

রাজশাহীর নতুন পুলিশ সুপার মামুন অর রশিদ

আফগানিস্তানে ২৪ লাখ মেয়ের স্কুল-শিক্ষায় বাধা

১০

যুবদের কর্মসংস্থান হলে সামাজিক অপরাধ কমে আসবে : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

১১

খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

১২

একযোগে পুলিশের ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর

১৩

সীতাকুণ্ডে শিপ ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ ৬ শ্রমিকের মৃত্যু

১৪

আগামী ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবি

১৫

রাজশাহী বিভাগের সব জেলা ও মহানগর নেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর

১৬

মিডিল চরে যাতায়াতকারীদের নিরাপত্তায় লাইফ জ্যাকেট প্রদান

১৭

নগরীতে চুরি হওয়া যাত্রীবাহী বাস চাঁপাইনবাবগঞ্জ থেকে উদ্ধার

১৮

পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত

১৯

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে তিন মামলায় ৬ হাজার টাকা জরিমানা

২০

Design & Developed by: BD IT HOST