১২ জুন ২০২৫
অনলাইন সংস্করণ

ফিফা র‌্যাঙ্কিংয়ে বড় লাফ বাংলাদেশের

অনলাইন ডেস্ক : বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা নারী ফুটবলের র‌্যাঙ্কিং প্রকাশ করেছে। যেখানে ৫ ধাপ এগিয়েছে বাংলাদেশের মেয়েরা। মার্চে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ছিল ১৩৩। আজ (১২ জুন) আরও উন্নতি হয়ে তারা ১২৮ নম্বরে উঠেছে।

বাংলাদেশ মে মাসে নারী ফিফা উইন্ডোতে জর্ডানে ত্রিদেশীয় সিরিজ খেলেছে। স্বাগতিক জর্ডান ও ইন্দোনেশিয়ার বিপক্ষে ড্র করেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। যথাক্রমে ৩৯ ও ৫৯ ধাপ এগিয়ে থাকা ইন্দোনেশিয়া ও জর্ডানকে রুখে দেওয়ায় বাংলাদেশের র‌্যাঙ্কিং পয়েন্ট ১০৯২ থেকে বেড়ে ১০৯৯.৩৬ হয়েছে। এতে ৫ ধাপ উন্নতি হয়েছে র‌্যাঙ্কিং টেবিলে।

আরও পড়ুনঃ   এইচএসসির ফরম পূরণের সময় বাড়লো

নারী ফুটবলের পরবর্তী র‌্যাঙ্কিং প্রকাশ হবে আগামী ৭ আগস্ট। এই সময়ের মধ্যে বাংলাদেশ এশিয়ান নারী বাছাই টুর্নামেন্ট খেলবে মিয়ানমারে। স্বাগতিক মিয়ানমার, বাহরাইন ও তুর্কমেনিস্তানের গ্রুপে বাংলাদেশ চ্যাম্পিয়ন হতে পারলে প্রথমবারের মতো এশিয়া কাপ খেলতে পারবে। এশিয়ান নারী বাছাইয়ে বাংলাদেশ ভালো ফলাফল করলে ইতিবাচক প্রভাব পড়বে র‌্যাঙ্কিংয়ে। প্রথমবারের মতো বাংলাদেশের র‌্যাঙ্কিং ১১০০ পয়েন্ট স্পর্শ করার সুযোগ হাতছানি দিচ্ছে।

নারী র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। এবারের র‌্যাঙ্কিংয়ে সর্বোচ্চ ৭ ধাপ উন্নতি হয়েছে মিশরের। সবচেয়ে বেশি ৫ ধাপ অবনমন সংযুক্ত আরব আমিরাতের। র‌্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচে আছে যথাক্রমে যুক্তরাষ্ট্র, স্পেন, জার্মানি, ব্রাজিল ও ইংল্যান্ড।

আরও পড়ুনঃ   কোভিডের মতো মহামারিতে রূপ নেবে না এমপক্স: ডব্লিউএইচও

র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দশে পাঁচটি পরিবর্তন হয়েছে। চার ধাপ উন্নতি হয়ে ব্রাজিলের মেয়েরা চার নম্বরে এবং এক ধাপ পিছিয়ে পাঁচে নেমেছে ইংল্যান্ড। দুই ধাপ পিছিয়ে জাপান সাত, এক ধাপ পিছিয়ে কানাডা আট এবং এক ধাপ এগিয়ে ফ্রান্সের মেয়েরা ১০ নম্বরে উঠেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে ছাত্রীকে ইভটিজিং ও হয়রানির ঘটনায় ১ ঘণ্টার মধ্যে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার 

নাটোরর সিংড়ায় ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব

আই.এইচ.টি ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে সাধারণ সভা

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

দুই হাত হারিয়েও থামেনি, মুখ দিয়ে লিখে দাখিল পাশ করলো রিয়াদ

রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুর ও পুত্রবধূর মৃত্যু

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নগরীতে বিশেষ টিমের পৃথক অভিযানে ৩ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

রাজশাহীর নতুন পুলিশ সুপার মামুন অর রশিদ

আফগানিস্তানে ২৪ লাখ মেয়ের স্কুল-শিক্ষায় বাধা

১০

যুবদের কর্মসংস্থান হলে সামাজিক অপরাধ কমে আসবে : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

১১

খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

১২

একযোগে পুলিশের ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর

১৩

সীতাকুণ্ডে শিপ ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ ৬ শ্রমিকের মৃত্যু

১৪

আগামী ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবি

১৫

রাজশাহী বিভাগের সব জেলা ও মহানগর নেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর

১৬

মিডিল চরে যাতায়াতকারীদের নিরাপত্তায় লাইফ জ্যাকেট প্রদান

১৭

নগরীতে চুরি হওয়া যাত্রীবাহী বাস চাঁপাইনবাবগঞ্জ থেকে উদ্ধার

১৮

পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত

১৯

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে তিন মামলায় ৬ হাজার টাকা জরিমানা

২০

Design & Developed by: BD IT HOST