১০ জুন ২০২৫
অনলাইন সংস্করণ

১০ বছরের মধ্যে সর্বোচ্চ দামে চামড়া ট্রানজেকশন হচ্ছে: বাণিজ্য উপদেষ্টা

অনলাইন ডেস্ক : বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেছেন, এক দিনে প্রচুর চামড়া কোরবানি ও বাজারে সরবরাহ করা হয়। এই সরবরাহটাকে সরকার লবণ দিয়ে সংরক্ষণ উপযোগী করে ঢিলে করার চেষ্টা করেছে। যার ফলে আলহামদুলিল্লাহ, গত ১০ বছরের মধ্যে সর্বোচ্চ দামে চামড়া ট্রানজেকশন হচ্ছে।

মঙ্গলবার (১০ জুন) দুপুরে নাটোরের চক বৈদ্যনাথ চামড়ার আড়ত পরিদর্শনে এসে স্থানীয় আড়তদারদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন।

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, এ বছর কিছু চামড়া পচে গিয়েছে। এটা মৌসুমি ব্যবসায়ীদের ভুলের কারণে, তাদের অযাচিত জ্ঞানের কারণে। এই চামড়ার দাম পাওয়া যাচ্ছে, এটাই অনেক কিছু। ছাগলের চামড়ার ক্ষেত্রে সরকারি মূল্য মানা হচ্ছে না। এটা আমরা নিজেরাও লক্ষ্য করেছি। তবে আমরা সে অনুযায়ী সঠিক অ্যাকশন নেওয়ার চেষ্টা করব। এ বছরের শিক্ষা নিয়ে সামনের বছর থেকে যাতে এটা হয়। তবে গরুর চামড়ার ক্ষেত্রে এই ব্যাত্যয়টা হচ্ছে না।

আরও পড়ুনঃ   রাকাব-এ অনলাইন রিপোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম পরিচালনা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা

বাণিজ্য উপদেষ্টা বলেন, সরকার এ বছর সক্ষমতা তৈরি করেছে, লবন দিয়েছে, তথ্যচিত্র তৈরি করেছে, পোস্টার বিলি করেছে, ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে মসজিদে মসজিদে চামড়া নিয়ে বয়ান দেওয়া হয়েছে। সরকার চাহিদা তৈরি করার ক্ষেত্রে রপ্তানির ওপরে কাঁচা চামড়াসহ ওয়েট ব্লু চামড়ার নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে। সুতরাং চাহিদা এবং যোগান, যে পরিমাণ চামড়া লবণ দিয়ে সংরক্ষিত হয়েছে আজ পর্যন্ত এ সংরক্ষণের ফলে সরবরাহ পর্যায়ে ঘাটতি তৈরি হয়েছে। আর ঘাটতি হলে যে কোনো পণ্যের মূল্য বাড়ে।

আরও পড়ুনঃ   জাতীয় বাজেট ঘোষণা আগামী ২ জুন, হবে সরাসরি সম্প্রচার

এ সময় উপস্থিত ছিলেন, নাটোরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আবুল হায়াত, পুলিশ সুপার আমজাদ হোসাইন, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আখতার জাহান সাথী, চামড়া সমিতি গ্রুপের নেতৃবৃন্দ ও সদস্যরা।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে এইএফআই সার্ভিলেন্স ওরিয়েন্টেন অনুষ্ঠিত

র‍্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

ফরিদপুরে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনতামূলক সভা

রুয়েটে সিএএসআর কিমিটির সভা অনুষ্ঠিত

নেতৃত্ব নির্বাচনে ভোটযুদ্ধ: ৪৬ প্রার্থীর লড়াইয়ে জমে উঠেছে রাজশাহী চেম্বারে ভোট

হজ ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রাজশাহী শিক্ষা বোর্ড : এসএসসিতে পরীক্ষার্থী কমেছে ১ দশমিক ৪৫ শতাংশ

রাজশাহী চেম্বার অব কমার্সের নির্বাচন, ব্যবসায়ীদের মধ্যে উৎসবমুখর আমেজ

রাজশাহী শিল্পী কল্যাণ সংস্থার অভিষেক

১০

নওগাঁয় স্কুল ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষককে সাময়িক বরখাস্ত

১১

ক্রেতা সেজে মজুদ করা জ্বালানী ধরল এনএসআই

১২

উত্তরবঙ্গে শিশু উন্নয়নে মায়েদের নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

১৩

নিয়ামতপুরে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেপ্তার

১৪

নিয়ামতপুরে কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

১৫

রাবি মেডিকেলে তালা দিয়েছে শিক্ষার্থীরা

১৬

উদ্ভাবন শক্তির বিকাশ ঘটাতে প্রশ্ন করা শিখতে হবে : শিক্ষার্থীদের উদ্দেশ্যে রুয়েট উপাচার্য

১৭

ভারত থেকে পাইপলাইনে আসছে ৫ হাজার মেট্রিক টন ডিজেল

১৮

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৩ মাদক ব্যবসায়ী

১৯

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের কমিশনিং লাইসেন্স অর্জন

২০

Design & Developed by: BD IT HOST