৯ জুন ২০২৫
অনলাইন সংস্করণ

২৩ বছরের ছোট অভিনেত্রীর সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য, মুখ খুললেন আমির খান

অনলাইন ডেস্ক : ৩৭ বছর বয়সী অভিনেত্রী জেনেলিয়া ডি’সুজার সঙ্গে ‘সিতারে জমিন পার’-এ স্ক্রিন শেয়ার করেছেন বলিউড অভিনেতা আমির খান। কিন্তু আমির খানই জেনেলিয়াকে বলিউডের সঙ্গে পরিচয় করে দিয়েছিলেন। আমিরের ভাগ্নে ইমরান খানের বিপরীতে ‘জানে তু… ইয়া জানে না’ ছবির হাত ধরে জেনেলিয়া বি-টাউনে পা রেখেছিলেন।

সম্প্রতি আমির খান দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে ২৩ বছরের বয়সের ব্যবধান থাকা সত্ত্বেও পর্দায় জেনেলিয়ার সঙ্গে রোম্যান্স করার কথা খুলে বলেছেন।

আরও পড়ুনঃ   বিয়ের শাড়ি পাল্টেই কোট-স্যুটে হিনা, বললেন- ‘কাজ সবার আগে’

জেনেলিয়ার সঙ্গে পর্দায় রোম্যান্স, ঘনিষ্ট দৃশ্য, তার বয়সের পার্থক্য নিয়ে কখনও চিন্তিত ছিলেন কিনা তা নিয়ে জিজ্ঞাসা করা হয়। একরাশ হাসি নিয়ে আমির বলেন, ‘হ্যাঁ, আমি জানি। কিন্তু সেটা অনেক আগের কথা। আর এখন ইমরান অনেকটা আমার মতোই হয়ে গেছে। এই চিন্তাটা আমার মনেও এসেছিল, কিন্তু ছবিতে আমরা দুজনেই চল্লিশ বা তার আশে পাশের বয়সের চরিত্র হিসেবে ধরা দিয়েছি। আর ও এখন প্রায় ওই বয়সের।’

আমির আরও বলেন, ‘আমার বয়স ৬০, কিন্তু আজকের যুগে ভিএফএক্সের সুবিধা আছে। আগে, যদি আমি ১৮ বছর বয়সীর চরিত্রে অভিনয় করতাম, তাহলে আমাকে প্রস্থেটিক্সের ওপর নির্ভর করতে হতো। যেমন অনিল কাপুর ‘ঈশ্বর’ ছবিতে করেছিলেন। তিনি খুব ছোট ছিলেন, কিন্তু ৮০ বছর বয়সীর চরিত্রে অভিনয় করেছিলেন। ওর বয়স অনেকটা বাড়িয়ে দেখানো হয়েছিল, যা একজন অভিনেতার জন্য খুবই রোমাঞ্চকর। আজ, ভিএফএক্সের মাধ্যমে তাকে ৮০ বছর বয়সী দেখানো যায় এবং এর বিপরীতও দেখানো যায়। তাই, বয়স আর অভিনেতাদের জন্য বাধা নয়।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

১০

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

১১

সন্তানদের হাতে প্রয়োজন ছাড়া স্মার্টফোন না দিয়ে বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে : বিভাগীয় কমিশনার

১২

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

১৩

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

১৪

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

১৫

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

১৬

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

১৭

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

১৮

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

১৯

রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

২০

Design & Developed by: BD IT HOST