৪ জুন ২০২৫
অনলাইন সংস্করণ

শাহরুখের মতো আর কেউ নেই : অনন্যা

অনলাইন ডেস্ক : বলিউডের কিংবদন্তি অভিনেতা শাহরুখ খান ও তার পরিবারের সঙ্গে অভিনেত্রী অনন্যা পাণ্ডের ঘনিষ্ঠ সম্পর্ক দীর্ঘদিনের। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে অনন্যা শাহরুখকে ‘একজন অসাধারণ বাবা’ হিসেবে অভিহিত করেছেন এবং বলেছেন যে, শাহরুখ এখনও তাদের খোঁজখবর ও খেয়াল রাখেন।

অনন্যা বলেন, ‘শাহরুখের মতো আর কেউ নেই। তিনি আমাদের খেলার দিনগুলোতে তায়কোয়ান্দো প্রতিযোগিতার জন্য প্রশিক্ষণ দিতেন। আমরা যা যা করতাম তার সবটাতেই তিনি উপস্থিত থাকতেন।’

আরও পড়ুনঃ   ‘নিজের সৃষ্টিশীলতা হারালে, অবদান রাখার পথটাই কমে যায়’

তার কথায়, ‘এখনও তিনি জানতে চান আমরা কী করছি এবং আমাদের খুব খেয়াল রাখেন। এছাড়াও, যখন তিনি আমাদের সঙ্গে কথা বলেন তখন তার মধ্যে এমন একটা গুণ রয়েছে যে আপনাকে অনুভব করায় যে আপনিই বিশ্বের একমাত্র ব্যক্তি। তার মতো আর কেউ নেই।’

শাহরুখ ছাড়াও অনন্যা তার মেয়ে সুহানা খানের খুব কাছের বন্ধু। হিন্দি চলচ্চিত্র জগতে অনন্যার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যে শাহরুখ-কন্যা অন্যতম। অনন্যাকে প্রায়শই শাহরুখের ছেলে আরিয়ান খান এবং আব্রাহাম খানের সঙ্গেও সময় কাটাতে দেখা যায়।

আরও পড়ুনঃ   বাপ্পা-তানিয়ার সংসারে এলো নতুন অতিথি

প্রসঙ্গত, অনন্যাকে শেষবার করণ সিং ত্যাগীর ‘কেশরী চ্যাপ্টার ২’-এ অক্ষয় কুমার এবং আর মাধবনের সঙ্গে দেখা গেছে। তাকে এরপর কার্তিক আরিয়ানের সঙ্গে ‘তু মেরি ম্যায় তেরা ম্যায় তেরা তু মেরি’’ ছবিতে দেখা যাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ

জার্নাল ব্যবস্থাপনায় নতুন যুগে পদার্পণ করলো রুয়েট

নবনিযুক্ত স্থানীয় সরকারমন্ত্রীর রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

রাজশাহীর নতুন এসপির যোগদান

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা প্রয়োজন : আইনমন্ত্রী

১০

দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

১১

বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

১২

হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, দ্রুত নতুন ভবনের আশ্বাস

১৩

রাজশাহী বাংলাদেশের ক্রীড়াঙ্গনে একসময় গৌরবের সর্বোচ্চ শিখরে ছিল : ভূমিমন্ত্রী

১৪

রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নির্বাচন : সভাপতি তোফায়েল, সাধারণ সম্পাদক রনি

১৫

আরএমপির গৌরবময় ইতিহাসকে পুনঃস্থাপন করলেন ভূমিমন্ত্রী

১৬

রাজশাহী চেম্বারের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

১৭

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

১৮

রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী

১৯

২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল

২০

Design & Developed by: BD IT HOST