৩১ মে ২০২৫
অনলাইন সংস্করণ

হারের ম্যাচেও প্রাপ্তি তানজিম সাকিবের বিশ্বরেকর্ড

অনলাইন ডেস্ক : এক ম্যাচ হাতে রেখেই পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হাতছাড়া করেছে বাংলাদেশ। এমন হতাশার দিনে আন্তর্জাতিক ক্রিকেটে নিজের প্রথম ফিফটি পেয়েছেন তানজিম হাসান সাকিব। যার মাধ্যমে তিনি একটি বিশ্বরেকর্ডও গড়ে ফেলেছেন। ইতিহাসের মাত্র দ্বিতীয় ব্যাটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে নয় নম্বরে ব্যাট করতে নেমে ফিফটি করেছেন বাংলাদেশি এই টেল-এন্ডার।

গতকাল (শুক্রবার) পাকিস্তানের বিপক্ষে লাহোরে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে এই কীর্তি গড়েন তানজিম সাকিব। নয় নম্বরে নেমে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তিনি দ্বিতীয় হাফসেঞ্চুরিয়ান হলেও, টেস্ট খেলুড়ে দেশের বিবেচনায় এই টাইগার ক্রিকেটারই প্রথম। এর আগে একই কীর্তি ছিল কেবল অস্ট্রিয়ার বোলিং অলরাউন্ডার হামিদ শাফির। মাত্র ১২ দিন আগে গত ১৭ মে স্লোভেনিয়ার বিপক্ষে ম্যাচে নয় নম্বরে নেমে টি-টোয়েন্টিতে ফিফটি করছিলেন হামিদ।

আরও পড়ুনঃ   হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু

তবে ক্রিকেটীয় পরিমন্ডল বিবেচনায় তানজিম সাকিবের কীর্তিটাই থাকবে সবার ওপরে। অবশ্য টি-টোয়েন্টিতে ক্লাব এবং ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট মিলিয়ে নয় নম্বরে ব্যাটিংয়ে নেমে ফিফটি করার ঘটনা ঘটেছে আরও ১৫ বার। বিপিএলেও আছে এই নজির। ২০১৬ সালে শ্রীলঙ্কার সেকুগে প্রসন্ন বিপিএলে ৯ম ব্যাটার হিসেবে ক্রিজে নেমে ফিফটি করেছিলেন।

এদিকে, বাংলাদেশের দলীয় ব্যর্থতায় হয়তো আড়ালেই চলে যাবে তানজিম সাকিবের এই বিশ্বরেকর্ডগড়া ইনিংস। তিনি যে ধীরে ধীরে ব্যাটিংয়েও হাতটা পাকাপোক্ত করে নিচ্ছেন সেটি বলার আর অপেক্ষা রাখে না। যার প্রমাণ পাকিস্তানের কাছে হারের মুহূর্তেও তানজিম সাকিবের টি–টোয়েন্টি ক্যারিয়ারে তো বটেই, আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ফিফটির ইনিংস।

আরও পড়ুনঃ   বৃক্ষরোপণ স্বর্গীয় কাজ, ভালবাসে স্বার্থহীনভাবে: রামেবি ভিসি

এর আগে আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে নয়ে নামা বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ ৩১ রানের ইনিংস ছিল তাসকিন আহমেদের। গত বছর সিলেটে শ্রীলঙ্কার বিপক্ষে তিনি সেই ইনিংস খেলেন। এখন তালিকার শীর্ষ নামটি তানজিম সাকিব। যদিও বাংলাদেশ এদিন সিরিজ হার নিশ্চিত করেছে ৫৭ রানের বড় ব্যবধানে হেরে। পাকিস্তানের দেওয়া ২০২ রানের বড় লক্ষ্য তাড়ায় টাইগাররা ১৪৪ রানেই গুটিয়ে যায়। দলের পক্ষে সর্বোচ্চ ইনিংসটা এসেছে নয়ে নামা তানজিম সাকিবের ব্যাটে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খামেনির মৃত্যু: ১০০ দিন পরও হয়নি দাফন, উত্তরসূরিকে নিয়েও রহস্য

রাজশাহীতে এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত

সুশাসন প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকার কোনো বিকল্প নেই : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সীমান্তে বিজিবির পৃথক অভিযানে বিপুল পরিমান চোরাচালানী মালামাল জব্দ

রাজশাহীর ক্রীড়াঙ্গনকে আরও এগিয়ে নেওয়া হবে : রাসিক প্রশাসক

রাত্রিকালীন রেলযাত্রীদের নিরাপদ গন্তব্যে পৌঁছাতে আরএমপির উদ্যোগ

রাজশাহী বিভাগীয় কমিশনারের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

অপরাধ দমনে ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রাসিক প্রশাসকের সাথে জনতা ব্যাংকের জেনারেল ম্যানেজারের সাক্ষাৎ

মান্দায় জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, আটক ৪

১০

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১১

নগরীতে আওয়ামীলীগের মিছিলের ঘটনায় গ্রেপ্তার ১

১২

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৬

১৩

রামেক হাসপাতালে কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

১৪

রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা-স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড

১৫

শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৬

টানা ছুটি শেষে আজ শ্রেণিকক্ষে ফিরছে লাখো শিক্ষার্থী

১৭

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন বসছে আজ

১৮

১০ হাজার টাকার কৃষি ঋণ মওকুফ গ্রামীণ অর্থনীতির জন্য বড় শক্তি : তথ্যমন্ত্রী

১৯

জিয়াউর রহমান ছিলেন স্বাধীন বাংলাদেশ পুনর্গঠনের মহান স্থপতি : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST