২৪ মে ২০২৫
অনলাইন সংস্করণ

হজে সৌদি সরকারের রাজকীয় আতিথ্য পাবেন ১০০ দেশের ১,৩০০ মুসল্লি

অনলাইন ডেস্ক : সৌদি আরবের বাদশাহ, খাদেমুল হারামাইন সালমান বিন আবদুলআযীজ আলে সউদ হিজরি ১৪৪৬ সনে হজ পালনের জন্য ১০০টি দেশের ১,৩০০ নারী ও পুরুষ মুসল্লিকে সৌদি সরকারের বিশেষ মেহমান হিসেবে হজে আমন্ত্রণ জানাতে রাজকীয় নির্দেশ দিয়েছেন।

রিয়াদ থেকে সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানায়, খাদেমুল হারামাইনের ‘হজ, উমরাহ ও জিয়ারতের জন্য মেহমান কর্মসূচি’র আওতায় সৌদি ইসলামী বিষয়ক, দাওয়াহ ও হিদায়াহ মন্ত্রণালয় এ উদ্যোগ বাস্তবায়ন করছে।

এই মন্ত্রণালয়ের মন্ত্রী এবং কর্মসূচির প্রধান তত্ত্বাবধায়ক শায়খ ড. আবদুল লতীফ আলে আশশেইখ খাদেমুল হারামাইন ও যুবরাজের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরও পড়ুনঃ   অস্থির ফ্রান্সে ৪৮ ঘণ্টার মধ্যে নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দেবেন ম্যাক্রোঁ

তিনি বলেন, এই মহান বদান্যতা মুসলিম উম্মাহর প্রতি সৌদি নেতৃত্বের অঙ্গীকার এবং মুসলিম বিশ্বের প্রতি দেশটির সুদৃঢ় অবস্থানের প্রতিফলন।

ড. আশশেইখ জানান, নির্দেশনার পরপরই মন্ত্রণালয় সর্বোচ্চ মানের সেবা নিশ্চিতে সব প্রস্তুতি গ্রহণ করেছে।

এই কর্মসূচির আওতায় ধর্মীয়, সাংস্কৃতিক ও শিক্ষামূলক নানা আয়োজন থাকবে। এর মধ্যে রয়েছে মক্কা ও মদিনার গুরুত্বপূর্ণ ইসলামী ও ঐতিহাসিক স্থানসমূহ পরিদর্শন, দুই হারামের ইমাম ও শায়খদের সঙ্গে সাক্ষাৎ ইত্যাদি—যা মেহমানদের আধ্যাত্মিক ও বৌদ্ধিক অভিজ্ঞতা সমৃদ্ধ করবে।

তিনি বলেন, এই কর্মসূচির উদ্দেশ্য বিশ্বব্যাপী ধর্মীয় ও জ্ঞানী মুসলিম ব্যক্তিত্বদের সঙ্গে সৌহার্দ্য, সাংস্কৃতিক বিনিময় এবং ইসলামি মূল্যবোধ প্রচারে সৌদি আরবের ভূমিকাকে জোরদার করা।

আরও পড়ুনঃ   মুক্তির পরপরই আকাশছোঁয়া দামে ট্রাম্পের মিম কয়েন

হিজরি ১৪১৭ সনে শুরু হওয়া এ কর্মসূচির মাধ্যমে এখন পর্যন্ত ১৪০টি দেশের প্রায় ৬৫,০০০ মুসল্লিকে সৌদি আরব মেহমান হিসেবে হজ করানোর সুযোগ দিয়েছে।

ড. আশশেইখ আরও বলেন, ইসলামের সেবা ও মুসলমানদের কল্যাণে সৌদি আরবের নির্বিচার অঙ্গীকার এই কর্মসূচির মাধ্যমে স্পষ্টভাবে প্রতিফলিত হয়। এটি সৌদি ভিশন ২০৩০-এর ইসলামি ও মানবিক লক্ষ্য পূরণের দিকেও একটি কার্যকর পদক্ষেপ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গোদাগাড়ীতে ১০৫ গ্রাম হেরোইনসহ গ্রেফতার ১, পলাতক ১

রাজশাহীতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

কাশিয়াডাঙ্গা থানাকে শিশুবান্ধব করতে নাগরিকদের মতামত গ্রহণ

রাজশাহী জেলার ডিবি পুলিশ অভিযানে ৪০০ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পরনির্ভরতা অতিক্রম করতে হলে প্রযুক্তির প্রসার ঘটাতে হবে সর্বত্র

নগরীতে হেরোইনসহ মাদক কারবারী গ্রেফতার

সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় সিরাপসহ গ্রেফতার ১

১০

রাষ্ট্রপতি নির্বাচনে ৭০ অনুচ্ছেদ কার্যকর থাকবে : চিফ হুইপ

১১

বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত: প্রধানমন্ত্রী

১২

রাজশাহীর সকল বস্তিবাসীর পুনর্বাসন ছাড়া বস্তি উচ্ছেদ বন্ধের দাবিতে স্মারকলিপি প্রদান

১৩

জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর

১৪

পাস করেছেন ‘এটা আমাদেরই গল্প’ অভিনেত্রী অতিথি, জিপিএ কত?

১৫

‘স্পাইডার-ম্যান’ দিয়ে বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে কে এই অভিনেত্রী?

১৬

মোজতবা খামেনির সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ‘গোপন বৈঠক’

১৭

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার বিধ্বংসী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা

১৮

শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ভারত, সরব রাহুল গান্ধী

১৯

রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ জিপিএ-৫

২০

Design & Developed by: BD IT HOST