২০ মে ২০২৫
অনলাইন সংস্করণ

শর্ত সাপেক্ষে নতুন ৩ বিদেশি ক্রিকেটারকে দলে নিলো মুম্বাই

অনলাইন ডেস্ক : আইপিএলের চলমান অষ্টাদশ আসরের প্লে-অফ নিশ্চিত করেছে তিনটি ফ্র্যাঞ্চাইজি। অবশিষ্ট একটি জায়গা পূরণের দৌড়ে টিকে আছে দুই দল। উভয়ের সামনে রয়েছে দুটি ম্যাচ। আইপিএলের ইতিহাসে অন্যতম সফল দল মুম্বাই ইন্ডিয়ান্সের সেই আশা ভালোভাবেই বেঁচে আছে। এর আগে তারা নতুন করে তিন ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে। অবশ্য তাদের শর্ত সাপেক্ষে নেওয়া হয়েছে পুরোনো তিনজনের বদলি হিসেবে।

এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে মুম্বাই ফ্র্যাঞ্চাইজি। নতুন করে হার্দিক পান্ডিয়ার দলে যুক্ত হচ্ছেন জনি বেয়ারস্টো, রিচার্ড গ্লিসন ও চারিথ আসালাঙ্কা। তবে মজার বিষয় হচ্ছে– যদি মুম্বাই প্লে-অফে উঠে এরপরই এই তিন ক্রিকেটাের তাদের জার্সি গায়ে জড়াবেন। অন্যথায় নয়। এখন প্রশ্ন উঠতে পারে প্লে-অফ নিশ্চিতের আগে কেন তিন ক্রিকেটারকে নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিলো মুম্বাই।

আইপিএলের লিগপর্বে মুম্বাইয়ের বাকি দুই ম্যাচ শেষেই ভারত ছাড়বেন উইল জ্যাকস, রায়ান রিকেলটন ও করবিন বশ। দল প্লে-অফে উঠলে তাদের স্থলাভিষিক্ত হবেন বেয়ারস্টো, গ্লিসন ও আসালাঙ্কা। দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক ব্যাটার রিকেলটন ও পেস অলরাউন্ডার বশ রয়েছেন তাদের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের স্কোয়াডে। আগামী ১১ জুন থেকে লর্ডসে টেস্টের এই শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে আফ্রিকা ও অস্ট্রেলিয়া। আর ইংলিশ অলরাউন্ডার উইল জ্যাকস ভারত ছাড়বেন তাদের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের আসন্ন সাদা বলের সিরিজের কারণে।

আরও পড়ুনঃ   সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বৈঠকে সাত মন্ত্রী-প্রতিমন্ত্রী

এর আগে আইপিএলের মেগা নিলামে বাদ পড়াদের তালিকায় শুরুর দিকে ছিল বেয়ারস্টোর নামটি। ইংলিশ এই তারকার দল না পাওয়া ছিল অনেকটা চমকের মতো। টি-টোয়েন্টিতে বেয়ারস্টোর ৫০০০–এর বেশি রান এবং তার স্বদেশি সতীর্থ গ্লিসনের ১০০টি উইকেট শিকারের নজির রয়েছে। অন্যদিকে, শ্রীলঙ্কার রঙিন পোশাকের অধিনায়ক আসালাঙ্কা ২৭০০–এর বেশি রান করেছেন টি-টোয়েন্টিতে। একইসঙ্গে কার্যকরী হতে পারেন পার্টটাইম স্পিনেও।

বেয়ারস্টোর সঙ্গে মুম্বাইয়ের চুক্তি হয়েছে ৫.২৫ কোটি রুপি পারিশ্রমিকে। এ ছাড়া পেসার গ্লিসনের ১ কোটি রুপি এবং আসালাঙ্কার পারিশ্রমিক হিসেবে ৭৫ লাখ রুপি ধরা হয়েছে। এই তিনজন যাদের স্থলাভিষিক্ত হলেন, এর মধ্যে রিকেলটন এখন পর্যন্ত মুম্বাইয়ের দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক, ১২ ইনিংসে ১৫৩.৪২ স্ট্রাইকরেট ও ৩০.৫৪ গড়ে করেছেন ৩৩৬ রান। এ ছাড়া উইল জ্যাকস ১৯৫ উইকেটের পাশাপাশি ৫ ‍উইকেট এবং করবিন বশ ৩ ম্যাচে ৪৭ রান ও এক উইকেট নিয়েছেন।

আরও পড়ুনঃ   সরকার ও সেনাবাহিনী একসঙ্গে কাজ করছে : সেনা সদর

আইপিএলের প্লে-অফে ওঠার জন্য সমীকরণ মেলাতে হবে মুম্বাই ও দিল্লি ক্যাপিটালসকে। সমান ১২ ম্যাচে হার্দিক পান্ডিয়ার মুম্বাই ১৪ এবং দিল্লি পয়েন্ট ১৩। পরের ম্যাচেই এই দুই দল মুখোমুখি হবে। মুম্বাই জিতলে প্লে-অফ সেখানেই নিশ্চিত। দিল্লি ক্যাপিটালসের বিদায় হয়ে যাবে। আর দিল্লি যদি মুম্বাইকে হারিয়ে দেয়, জমে উঠবে প্লে-অফ। দিল্লির রয়েছে ১৩ পয়েন্টে। মুম্বাই ও পাঞ্জাবকে হারালে তারা ১৭ পয়েন্টে পৌঁছাতে পারবে। সুতরাং, মুম্বাইকে হারালেও তাদের অপেক্ষা করতে হবে। পাঞ্জাবও যদি মুম্বাইকে হারায় তবেই প্লে-অফে যেতে পারবে দিল্লি। কিন্তু মুম্বাই যদি দিল্লিকে হারায় ১৬ পয়েন্ট নিয়ে প্লে-অফ নিশ্চিত করবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জেলা তথ্য অফিসের পরিচালক তাজকিয়া আকবারী’র অবসরজনিত বিদায় সংবর্ধনা

রাজশাহীতে রপ্তানি বাণিজ্য ও ডকুমেন্টেশন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

রাজশাহীতে বিপুল পরিমাণ নকল সিগারেট উদ্ধারসহ গ্রেপ্তার ১

মায়ের দুধের বিকল্প নেই, পুষ্টি সচেতনতা জোরদারের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

শিক্ষামন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনারের সাক্ষাৎ

নিয়ামতপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু

বড়াইগ্রামে গানের ক্লাশে ডেকে নিয়ে ছাত্রীকে ধর্ষণ : নারী সহ আটক ২

বাঘায় সরেরহাট কল্যাণী শিশুসদন ও বৃদ্ধা নিকেতনের খাবার ঘর-এর ভিত্তি প্রস্তর করেন এমপি চাঁদ

গোদাগাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন পুষ্টি বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়

জেলা পরিষদের প্রশাসকগণের প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত

১০

সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্যসহ গ্রেফতার ১

১১

নগরীতে বিপুল পরিমাণ গাঁজাসহ গ্রেফতার ২

১২

তীব্র তাপে পুড়ছে রাজশাহী

১৩

মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

১৪

চিকিৎসকদের নিরাপত্তায় ৫০০ হাসপাতালে মোতায়েন হচ্ছে ১০ জন করে আনসার : স্বাস্থ্যমন্ত্রী

১৫

হরমুজে তিনটি জাহাজে হামলা, দুটি জব্দ করার দাবি আইআরজিসির

১৬

বাঘায় সড়ক সংস্কারসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন

১৭

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১৮

পুঠিয়ার বানেশ্বরে ইটভাটার তাপ-ধোঁয়ায় ফসলের ব্যাপক ক্ষতি কৃষক দিশেহারা

১৯

নগরীরতে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে গৃহবধূ নিহত, আহত ২

২০

Design & Developed by: BD IT HOST