২ মে ২০২৫
অনলাইন সংস্করণ

বাগমারায় শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন ইউএনও, আর্থিক সহযোগিতার আশ্বাস

হেলাল উদ্দীন, বাগমারা : রাজশাহীর বাগমারায় গত বৃহস্পতিবার বিকেলে (১ মে) শিলা বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম।

এ সময় তার সঙ্গে ছিলেন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। বৃহস্পতিবার বিকেলে হঠাৎ করেই উপজেলার পশ্চিম বাগমারা শিলা বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে। এ সময় উপজেলার আউচপাড়া ইউনিয়নের মির্জাপুর, মুগাইপাড়া, কোন্দা, গনিপুর ইউনিয়নের জামালপুর, হাসনিপুর মাদারিগঞ্জ, মোহনগঞ্জ, কুমানীতলা সহ বিভিন্ন এলাকার উপর দিয়ে শিলা বৃষ্টি হয়।

আরও পড়ুনঃ   ওয়েস্ট ইন্ডিজকে সিরিজ হারানো নিয়ে যা বললেন শামীম

শিলা বৃষ্টিতে শত শত কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষকদের কাঁচা, আধাপাকা বাড়ীর টিনের ছাউনি, পান বরজ, ধানক্ষেত, আম সহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

শুক্রবার (২ মে ) বিকেলে ক্ষতিগ্রস্ত এলাকা সরেজমিন পরিদর্শন করেছেন বাগমারা উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন বাগমারা উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ডিএম জিয়াউর রহমান জিয়া, সদস্য সচিব অধ্যাপক কামাল হোসেন সহ এলাকার সর্বস্তরের জনগণ ।

এলাকাবাসী সূত্রে জানা গেছে,উপজেলায় শিলা বৃষ্টিতে প্রায় কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা প্রস্তুত করছেন উপজেলার কৃষি কর্মকর্তা। তালিকা প্রস্তুত শেষে জানা যাবে ক্ষতির পরিমাণ।

আরও পড়ুনঃ   রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দ্বাদশ সমাবর্তনের তারিখ ঘোষণা

পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম বলেন, হঠাৎ বৈশাখী শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে পান বরজ, ধান, আন, বাড়ির ঢেউটিন সহ অন্যান্য ফসল। তালিকা প্রস্তুত করা হচ্ছে ক্ষতিগ্রস্তদের। তারা যেন আর্থিক সহযোগিতা হয় সেটি প্রশাসন এর পক্ষ থেকে দেখা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সামগ্রিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে : শিক্ষামন্ত্রী

রাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: মাহফুজুর রহমান রিটন

ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর

গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

রাসিককে পৌরকরের চেক হস্তান্তর করেছে রাকাব

রাকাবে চালু হলো স্মার্ট ডিজিটাল ইকোসিস্টেম এনপিএসবি ও বাংলা কিউআর

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে : পানিসম্পদ মন্ত্রী

নগরীরতে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পিতার মৃত্যুতে শোক

১০

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

১১

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

১২

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

১৩

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৪

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

১৫

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১৬

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

১৭

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

১৮

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

১৯

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST