১৭ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

ওয়েস্ট ইন্ডিজকে সিরিজ হারানো নিয়ে যা বললেন শামীম

অনলাইন ডেস্ক : প্রায় ১ বছর পর জাতীয় দলে ফেরা। যখন ক্রিজে নেমেছেন তখনও দলের অবস্থা খুব একটা সুখকর না। শামীম পাটোয়ারীর জন্য জাতীয় দলে ফিরে আসার দিনটা বেশ একটা পরীক্ষারই ছিল। তাতে অবশ্য বেশ ভালোভাবেই উৎরে গিয়েছেন এই ব্যাটিং অলরাউন্ডার। নিজের কাজটা করেছিলেন দারুণভাবে। ৩ ছক্কা আর ১ চারে করেছিলেন ২৭ রান।

টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে তার ওই ক্যামিওর সুবাদে স্কোরবোর্ডে ১৪৭ রান যোগ করে বাংলাদেশ। আর তাতে ৭ রানে জিতেছিল বাংলাদেশ দল। এবার সিরিজের দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে টাইগাররা। তার আগে বিসিবির প্রকাশিত ভিডিওতে আজ মঙ্গলবার নিজেদের আত্মবিশ্বাসের কথা জানালেন শামীম পাটোয়ারী।

আরও পড়ুনঃ   মহাস্থানগড় জাদুঘরে সংরক্ষিত ৪৭টি মূর্তি আসল নাকি রেপ্লিকা, যাচাইয়ে হবে পরীক্ষা

দ্বিতীয় ম্যাচেও ছন্দ ধরে রাখা নিয়ে শামীম বলেন, ‘কালকের (প্রথম টি-টোয়েন্টি) উইকেটটা স্কোরিং শট খেলার জন্য উপযুক্ত ছিল। যখন আমি উইকেটে যাই, আমার মাথায় প্রথম পরিকল্পনা ছিল স্কোরিং করা। আমি যদি রান করতে পারি, তাহলে দল ভালো অবস্থায় পৌঁছাবে।’

প্রায় ১ বছর পর দলে সুযোগ পেয়ে দারুণ ইনিংস খেলেছেন শামীম। এমন কামব্যাক নিয়ে অবশ্য খুব বেশি উচ্ছ্বাস দেখালেন না তিনি, ‘আমি এক বছর পর দলে ফিরেছি, এটা আমার জন্য খুব ভালো লাগার বিষয়। এই ইনিংসটা আমার জন্য দরকার ছিল, দলের জন্যও দরকার ছিল। আমি আত্মবিশ্বাসী ছিলাম যে ভালো কিছু করতে পারব।’

আরও পড়ুনঃ   পাল্টে গেল শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়ামের নাম

শামিমের মুখে শেষ সময়ে শোনা গেল সিরিজ জয়ের কথা, ‘আমাদের এখন সিরিজ জেতার সুযোগ আছে। ওয়েস্ট ইন্ডিজ খুব ভালো টি-টোয়েন্টি দল, কিন্তু আমরা বিশ্বাস করি আরেকটা ম্যাচ জিততে পারলে সিরিজটা আমাদের হয়ে যাবে ইন শা আল্লাহ।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST