৩ মার্চ ২০২৫
অনলাইন সংস্করণ

পাল্টে গেল শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়ামের নাম

অনলাইন ডেস্ক : পূর্বাচলে নির্মাণাধীন শেখ হাসিনা স্টেডিয়ামের নাম পরিবর্তন করা হয়েছে। নতুন করে স্টেডিয়ামটির নামকরণ করা হয়েছে ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড (এনসিজি)। বিসিবির বোর্ড মিটিং শেষে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু।

আজ (সোমবার) বিসিবির ১৮ তম বোর্ড মিটিং অনুষ্ঠিত হয়েছে। মিরপুর শের-ই-বাংলায় দুপুরে শুরু হয় এই বোর্ড সভা। মিটিং শেষে গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবির দুই পরিচালক নাজমুল আবেদিন ফাহিম এবং ইফতেখার রহমান মিঠু।

আরও পড়ুনঃ   দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

নির্মাণাধীন শেখ হাসিনা স্টেডিয়ামের নাম বদল প্রসঙ্গে মিঠু বলেন, ঢাকার পূর্বাচলে শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নাম বদলে ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড করা হয়েছে।

নাজমুল হাসান পাপনের স্থলাভিষিক্ত হিসেবে বিসিবি সভাপতির দায়িত্ব নেওয়ার পরপরই ফারুক আহমেদ জানিয়েছিলেন, শেখ হাসিনা স্টেডিয়ামের নাম ও নকশাতে পরিবর্তন আসবে। এর আগে বাতিল করা হয়েছিল স্টেডিয়ামের দরপত্র।

আরও পড়ুনঃ   ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় দুই গ্রুপের সংঘর্ষ

প্রসঙ্গত, দেশের বিভিন্ন স্থাপনার মতো ক্রীড়াঙ্গনেও অনেক স্থাপনার নাম ছিল বিগত সরকার প্রধানের পরিবারের নামে। অন্তর্বর্তীকালীন সরকার সেই সকল স্থাপনার নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেয়। এরই আলোকে জাতীয় ক্রীড়া পরিষদ সম্প্রতি ১৫০টি উপজেলা স্টেডিয়ামের নতুন নামকরণ করে। এরপর বঙ্গবন্ধু স্টেডিয়ামের নাম পাল্টে ‘জাতীয় স্টেডিয়াম নামকরণ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

জয়পুরহাটে গৃহবধূ সাজু হত্যা মামলার রায়, দুই আসামির যাবজ্জীবন

মানিকছড়িতে মর্মান্তিক দুর্ঘটনা: ছোটবোনকে বাঁচাতে গিয়ে কিশোরী আমেনার মৃত্যু

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার

সাংবাদিক সাইদুর রহমানের ইন্তেকালে, রাজশাহী এডিটরস ফোরামের শোক

৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

চলে গেলেন প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

১০

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

১১

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

১২

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

১৩

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

১৪

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

১৫

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

১৬

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

১৭

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

১৮

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

১৯

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

২০

Design & Developed by: BD IT HOST