২৬ এপ্রিল ২০২৫
অনলাইন সংস্করণ

নাটকীয়তার মাঝেই রাতে কোপা দেল রে ফাইনালে মুখোমুখি রিয়াল-বার্সা

অনলাইন ডেস্ক : রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনার মাঝে ম্যাচ মানেই ফুটবল দুনিয়ায় আলাদা এক উন্মাদনা। ফুটবলের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বিতার অন্যতম স্প্যানিশ ফুটবলের এই দুই জায়ান্টের লড়াই। রিয়াল-বার্সার লড়াই কেবল ফুটবল মাঠেরই লড়াই না। এতে মিশে আছে স্প্যানিশ এবং কাতালুনিয়ান জাতিস্বত্ত্বার লড়াই। আছে রক্তাক্ত গৃহযুদ্ধের ইতিহাসও।

দুই দলের মুখোমুখি লড়াই তাই প্রতিবারই হাজির হয় ভিন্ন ভিন্ন লড়াইয়ের গল্প নিয়ে। তবে শনিবার দিবাগত রাতের এই ফাইনাল তাতে যুক্ত করেছে একেবারেই আলাদা এক মাত্রা। রেফারিদের অভিযোগ, কান্নাভেজা চোখে প্রেস কনফারেন্সের পর রিয়াল মাদ্রিদকে নিয়ে শুরু হয়েছে নানা গুঞ্জন।

সেভিয়া শহরে ফাইনালের আগে নির্ধারিত অনুশীলন করেনি রিয়াল মাদ্রিদ। আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে আসেননি রিয়াল মাদ্রিদের কোচ এবং খেলোয়াড়দের কেউই। এমনকি দুই দলের কর্মকর্তাদের নিয়ে আনুষ্ঠানিক ডিনারেও থাকছেন না রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট ফ্লেরেন্তিনো পেরেজ।

এমনকি গুঞ্জন উঠেছিল, ফাইনালও বয়কট করতে পারে রিয়াল মাদ্রিদ। যদিও শেষ পর্যন্ত ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে ফাইনালে খেলতে যাচ্ছে তারা।

রিয়াল মাদ্রিদ শিবিরে যখন রেফারি নিয়ে খানিক অস্থিরতা, বার্সেলোনার সামনে তখন নিজেদের ট্রেবলের স্বপ্ন টিকিয়ে রাখার সুযোগ। চলতি মৌসুমে এখন পর্যন্ত তিন শিরোপা জয়ের রেসে ভালোভাবেই টিকে আছে বার্সেলোনা। লা লিগায় তারা আছে পয়েন্ট তালিকার শীর্ষে। চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে। কোপা দেল রে হতে পারে তাদের ট্রেবল স্বপ্নের প্রথম শিরোপা।

আরও পড়ুনঃ   ইউরোপের ইতিহাস বদলে দেয়া বায়ার লেভারকুসেন

বার্সেলোনা এই ফাইনালে মিস করবে দলের নির্ভরযোগ্য স্ট্রাইকার রবার্ট লেভানডফস্কিকে। ইনজুরির কারণে খেলা হচ্ছে না এই পোলিশ স্ট্রাইকারের। তার বদলে ফেরান তোরেসকে দেখা যেতে পারে শুরুর স্কোয়াডে। এছাড়া বার্সেলোনার স্কোয়াডে আর কোনো ইনজুরির জটিলতা নেই। লিগে সবশেষ ম্যাচে শুরুর একাদশের প্রাইয় সবাইকেই বিশ্রামে রেখেছিলেন কোচ হ্যান্সি ফ্লিক। যে কারণে কিছুটা ফুরফুরে মেজাজেই থাকবে দল।

রিয়াল মাদ্রিদে ইনজুরির তালিকায় আছেন স্ট্রাইকার কিলিয়ান এমবাপে। চলতি মৌসুমে এরইমাঝে ৩৩ গোল করে ফেলা এই স্ট্রাইকার ইনজুরিতে পড়েছিলেন আর্সেনালের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে। যদিও আশা করা হচ্ছে, শেষ সময়ে পরিপূর্ণ ফিট হয়ে স্কোয়াডে যুক্ত হতে পারেন তিনি। তবে ফার্লান্দ মেন্ডি ইনজুরিতে থেকে এই ফাইনাল মিস করছেন, সেটা অনেকাংশে নিশ্চিত।

পরিসংখ্যান যাচ্ছে কার পক্ষে?
এখন পর্যন্ত সামগ্রিকভাবে এল ক্লাসিকোতে এগিয়ে আছে রিয়াল মাদ্রিদ। বার্সেলোনার জয় যেখানে ১০২, রিয়ালের জয় ১০৫টি। তবে কোপা দেল রে’র পরিসংখ্যানে এগিয়ে বার্সাই। এখন পর্যন্ত ঘরোয়া এই প্রতিযোগিতায় ৩৭ বারের দেখায় বার্সা জিতেছে ১৬ ম্যাচ। আর রিয়াল জিতেছে ১৩ ম্যাচ। বাকি ৮ ম্যাচ ছিল ড্র।

আরও পড়ুনঃ   ডিগ্রি শুধু চাকরির জন্য নয় : সমাবর্তন অনুষ্ঠানে তথ্য উপদেষ্টা

অবশ্য কোপা দেল রে’তে ফাইনাল বিবেচনায় খানিক এগিয়ে রিয়াল মাদ্রিদ। ৭ বার এই আসরের ফাইনালে দর্শকরা পেয়েছেন এল-ক্লাসিকো ম্যাচ। যেখানে ৪ বার জয় রিয়ালের। আর ৩ বার জয় বার্সেলোনার।

চলতি মৌসুমের হিসেবে আবার রিয়াল থাকছে পিছিয়ে। এখন পর্যন্ত এই মৌসুমে দুবার নিজেদের মুখোমুখি হয়েছে এই দুই দল। দুটোতেই রিয়াল মাদ্রিদ হেরেছে বড় ব্যবধানে। লা লিগার ম্যাচে সান্তিয়াগো বার্নাব্যুতেই রিয়াল হেরেছিল ৪-০ গোলে। আর সুপারকোপা দে এস্পানার ফাইনালে বার্সেলোনা জিতেছিল ৫-২ গোলে।

কখন কোথায় ফাইনালের মহারণ?
রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনার মধ্যেকার এই ফাইনাল হবে স্পেনের সেভিল নগরে। দে লা কার্তুহা স্টেডিয়ামে বাংলাদেশ সময় শনিবার দিবাগত রাত ২ টায় শুরু হবে এই ম্যাচ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহান মে দিবস আজ

ভোজ্যতেলের মূল্য সমন্বয় লিটার প্রতি নতুন দাম ১৯৯ টাকা নির্ধারণ

ডেমরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কারখানা পরিদর্শন করলেন শ্রমমন্ত্রী ,তদন্ত কমিটি গঠন

নওদাপাড়া কাঁচা বাজার মার্কেটসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

মহান মে দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

মহান মে দিবস উপলক্ষে জেলা পরিষদ প্রশাসকের বাণী

পবায় শিশু সুরক্ষা ও যৌন হয়রানি প্রতিরোধে ব্র্যাকের ‘শিখা’ প্রকল্পের অরিয়েন্টেশন সভা

তানোরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ আহত একাধিক

গোদাগাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ

রুয়েটের উপাচার্যের সাথে সাক্ষাত করলেন পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান

১০

মান্দায় অবৈধভাবে তেল মজুত রাখায় ব্যবসায়ীসহ গ্রেপ্তার ২

১১

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের মাসিক সভা অনুষ্ঠিত

১২

শপথ নিলেন চেম্বার পরিচালক আমিনুল ইসলাম : ব্যবসায়ী সমাজের স্বার্থ রক্ষায় কাজ করার অঙ্গীকার

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

১৪

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

১৫

রাজশাহীতে জমকালো আয়োজনে দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

১৬

এনপিটি সম্মেলনে পারমাণবিক নিরস্ত্রীকরণে জোরালো পদক্ষেপ চায় বাংলাদেশ

১৭

রুয়েট পরিদর্শন করলেন ভারতের সহকারী হাই কমিশনার

১৮

রূপপুরে পারমাণবিক জ্বালানি সংযোজনে বাংলাদেশের জ্বালানি খাতে নতুন যুগের সূচনা : ফকির মাহবুব আনাম

১৯

কোস্ট গার্ডকে আধুনিক ও যুগোপযোগী বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর

২০

Design & Developed by: BD IT HOST