১৯ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

রাসিকের সাবেক কাউন্সিলরের মুক্তির দাবিতে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার : রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) ১ নম্বর ওয়ার্ডের তিন বারের সাবেক কাউন্সিলর মনসুর রহমানের মুক্তির দাবিতে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। সমাবেশে শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপিও দেওয়া হয়। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে রাজশাহী কোর্ট এলাকায় এ সমাবেশ করেন মনসুর রহমানসহ তার সঙ্গে কারাগারে থাকা অন্য আসামিদের আত্মীয়-স্বজন ও এলাকাবাসী।

সমাবেশে বক্তব্য রাখেন এ.কে.এম রবিউল করিম, ইমাম জাকীর হেসেন, অ্যাডভোকেট রকি, ১ নম্বর ওয়ার্ডেও বাসিন্দা মাসুম, সাদ্দাম, মোজাহার হোসেন, সম্্রাট, সুমন, মোহন, জনি, সেলিম, রানা, মনোয়ারা খাতুন, তানিয়া কাতুন, নুরুল ইসলাম নুর, সাবেক কাউন্সলর মুনসুরের ছেলে রাফি, আব্দুল ওয়াদুদ বাবলু, শাহেবজাদা, শামীম রেজা, বদরুদ্দোজা বদর, মাহুফুজ আলম, আলিম রেজা, রংলাল, হাসান আলী, বখতিয়ার রানা, হিরা, জোসনা, কোরবান আলী, মঞ্জু, সাইফুল ও জহুরুল।

আরও পড়ুনঃ   তৃতীয় বাংলাদেশি হিসেবে তাসকিনের ‘সেঞ্চুরি’

বক্তারা বলেন, তিনবারের জনপ্রিয় সাবেক ওয়ার্ড কাউন্সিলর মনসুর রহমানকে প্রধান আসামী করে ২০১৩ সালে একটি মিথ্যা ও ষড়যন্ত্রমূলক হত্যা মামলা দায়ের করা হয়। ২০২১ সালের ৯ ডিসেম্বর বিজ্ঞ আদালত শাহেন শাহ হত্যার সেই মিথ্যায় মামলায় ফরমায়েশি রায়ে মনসুর রহমানসহ মোট ৯ জনকে ফাঁসি ও এক লাখ করে টাকা জরিমানা করা হয়। সেইসাথে একই ধারায় ২২জনকে যাবজ্জীবন এবং পঞ্চাশ হাজার টাকা করে প্রতিজনকে জরিমানা করেন রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক। সম্পূর্ন বে-আইনী ভাবে আসামীদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে বক্তরা উল্লেখ করেন।

আরও পড়ুনঃ   দুর্ঘটনার শিকার হয়ে হাসপাতালে সাবেক লঙ্কান অধিনায়ক

সমাবেশে বক্তারা বলেন, একটি হত্যাকাণ্ডের ঘটনায় প্রকৃত আসামিদের বাদ দিয়ে বিএনপি নেতা মনসুর রহমানসহ অন্যদের আসামি করা হয়। মিথ্যা মামলায় তাদের কারাদণ্ডও দেওয়া হয়েছে। ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা রজব আলী ষড়যন্ত্রমূলকভাবে এ মামলায় আসামি করে সবাইকে ফাঁসিয়েছেন। তাই তাদের মুক্তির দাবি জানানো হয়।

২০১৩ সালের ২৮ আগস্ট সাবেক কাউন্সিলর রজব আলীর ভাই ও শিক্ষানবিশ আইনজীবী শাহেন শাহকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় করা মামলার রায় ঘোষণা করা হয় ২০২১ সালের ৮ ডিসেম্বর। রায়ে তৎকালীন কাউন্সিলর মনসুর রহমানসহ ৯ জনের মৃত্যুদণ্ড দেওয়া হয়। এছাড়া আরও ২২ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST