২৫ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

তৃতীয় বাংলাদেশি হিসেবে তাসকিনের ‘সেঞ্চুরি’

অনলাইন ডেস্ক : বাংলাদেশের তৃতীয় বোলার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০০ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করেছেন তাসকিন আহমেদ। আজ (২৫ সেপ্টেম্বর) এশিয়া কাপে সুপার ফোরের ম্যাচে পাকিস্তানের ওপেনার সাহিবজাদা ফারহানকে আউট করে অনন্য এই রেকর্ডে নিজের নাম লিখিয়েছেন তিনি। সব দেশ মিলিয়ে তাসকিন এই মাইলফলকে ২৬তম বোলার।

বাংলাদেশের হয়ে তাসকিনের আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১শ উইকেট পূর্ণ করেছেন স্পিনার সাকিব আল হাসান ও পেসার মুস্তাফিজুর রহমান। চলতি আসরেই সাকিবকে পেছনে ফেলে বাংলাদেশের ইতিহাসে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটশিকারী হয়েছেন মুস্তাফিজ। এবার তাসকিন স্পর্শ করলেন আরেক মাইলফলক।

আরও পড়ুনঃ   রামেক হাসপাতালের চাহিদাপত্র স্বাস্থ্যমন্ত্রীকে প্রদানের জন্য মেয়রের নিকট হস্তান্তর

বাংলাদেশের হয়ে আজ বল হাতে সূচনা করেন তাসকিন। ইনিংসের চতুর্থ বলেই তাসকিনকে পয়েন্ট দিয়ে মারতে যান ইনফর্ম ব্যাটার সাহিবজাদা ফারহান। তবে উল্টো রিশাদের তালুবন্দী হন তিনি। নিজের দ্বিতীয় ওভারেও উইকেটের দেখা পেতে পারতেন তাসকিন। তবে ইনসাইড এজের কারণে বেঁচে যান ফখর।

আরও পড়ুনঃ   বদলে যাচ্ছে ফুটবল বিশ্বকাপ আয়োজনের সময়, ইঙ্গিত ফিফা প্রেসিডেন্টের

২০১৪ সালের এপ্রিলে মিরপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে টি-টোয়েন্টি অভিষেক হয় তাসকিনের। অভিষেকে বল হাতে ৪ ওভারে ২৪ রানে ১ উইকেট নেন তিনি। ধীরে ধীরে বাংলাদেশ বোলিং আক্রমণের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে যান তাসকিন। আজকের আগে ৮১ ম্যাচের ৭৯ ইনিংসে ৯৯ উইকেট শিকার করেছিলেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

১

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

২

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

৩

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

৪

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

৫

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

৬

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

৭

অনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট

৮

মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

৯

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সাক্ষাৎ

১০

অবৈধ যান, ঝরছে প্রাণ

১১

দালাল আখ্যা দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদে ফারিয়ার মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

১২

ঢাকার চারপাশের নদী দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

১৩

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতেই আটক ৬২৪

১৪

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

১৫

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

১৬

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

১৭

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

১৮

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

১৯

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST