২৪ এপ্রিল ২০২৫
অনলাইন সংস্করণ

পুঠিয়া ইউপি সদস্যর বাড়িতে বিয়ের দাবিতে চাচির অনশন

এস এম আব্দুর রহমান,পুঠিয়ার : রাজশাহীর পুঠিয়া উপজেলার সদর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য সাঈদ ইকবাল রুবেল এর বাড়িতে ২ দিন যাবত বিয়ের দাবিতে অনশন করেছেন পাশের বাড়ির দূর সম্পর্কের চাচি।

বৃহস্পতিবার (২৪এপ্রিল) পুঠিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ড তারাপুর এলাকার পশ্চিম কান্দা গ্রামে এ ঘটনাটি ঘটেছে।

অভিযুক্ত সাঈদ ইকবাল রুবেল (৪০) সদর ইউনিয়নের পশ্চিম কান্দা গ্রামের মিস্টার হীরার ছেলে এবং ভুক্তভোগী নারী দুই সন্তানের জননী একই গ্রামের পাশের বাড়ির অভিযুক্ত রুবেলের দূর সম্পর্কে চাচি।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ২২ এপ্রিল থেকে বৃহস্পতিবার পর্যন্ত রুবেল মেম্বারের নিজ বাড়িতে বিয়ের দাবিতে অনশন করছেন ভুক্তভোগ নারী। তবে ঘটনার দিন থেকেই পালাতক রয়েছেন রুবেল। স্থানীয়রা রুবেলের বিরুদ্ধে অভিযোগ করে বলছেন,দীর্ঘদিন ধরে চাচির সঙ্গে রুবেলের অনৈতিক সম্পর্ক হয়ে আসছে। বৃহস্পতিবার বিকেলে ঘটনাস্থলে পুলিশ গিয়ে ভুক্তভোগীকে নারীকে তাড়িয়ে দেয়।

আরও পড়ুনঃ   রাষ্ট্রপতির সাথে সেনা প্রধানের সাক্ষাৎ

ভুক্তভোগী নারী অভিযোগ করে বলেন, রুবেল আমার দূর সম্পর্কে ভাসুরের ছেলে। গত চার বছর ধরে রুবেলের সঙ্গে আমার শারীরিক সম্পর্ক হয়ে আসছে। রুবেল আমাকে বিয়ের পলোভন দেখিয়ে দীর্ঘদিন থেকে ভোগ করছে। ঈদের পর আমাদের বিয়ের কথা ছিল। আমি তাকে বিয়ে করতে বললে সে আমাকে অস্বীকার করে বিভিন্ন তালবাহানা শুরু করে। ২ দিন আগেও পুঠিয়াতে রুবেল এর সাথে আমার শারীরিক সম্পর্ক হয়েছে। এখন আমার একটাই দাবি রুবেল কে আমাকে বিয়ে করতে হবে।

তবে এসব বিষয়ে ইউপি সদস্য সাঈদ ইকবাল রুবেলের বক্তব্য নিতে তার নিজ বাসায় গেলে তাকে পাওয়া যায়নি। একাধিকবার তার মুঠোফোন যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার ফোনটি বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে কথা বলতে পুঠিয়া সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শাহাবুল ইসলাম বলেন, ঘটনাটি শুনেছি যে গত দুইদিন যাবত ৫নং ওয়ার্ড মেম্বারের বাড়িতে তার চাচি বিয়ের দাবিতে অনশন করছে। এ বিষয়ে ইউনিয়ন পরিষদে যদি কেউ লিখিত অভিযোগ করে আমরা ব্যবস্থা নিব।

আরও পড়ুনঃ   এবার দেশের বাইরের আফগানিস্তান সিরিজেও অনিশ্চিত সাকিব

এ বিষয়ে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন জানান, বিষয়টি পুরোপুরি জানেন পুঠিয়া থানার ওসি তদন্ত দুলাল হোসেন তার সাথে আপনারা যোগাযোগ করুন।

পরে পুঠিয়া থানার তদন্ত (ওসি) দুলাল হোসেন বলেন, রুবেল মেম্বারের বড় বউ থানায় এসে একটি অভিযোগ করেছেন। আমরা ঘটনাস্থল পরিদর্শন করে দেখি পাসের বাড়ির মেম্বারের সম্পর্কে চাচি বিয়ের দাবিতে অনশন করছে। আমরা গিয়ে বুঝিয়ে ভুক্তভোগী নারী কে তার মা ও বোনের হাতে বুঝিয়ে দিয়ে এসেছি।

এ বিষয়ে পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.কে.এম নূর হোসেন নির্ঝর বলেন, ঘটনাটি শুনেছি। অভিযোগের সত্যতা পেলে মেম্বারে বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

১

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

২

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

৩

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

৪

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

৫

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

৬

অনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট

৭

মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

৮

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সাক্ষাৎ

৯

অবৈধ যান, ঝরছে প্রাণ

১০

দালাল আখ্যা দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদে ফারিয়ার মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

১১

ঢাকার চারপাশের নদী দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

১২

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতেই আটক ৬২৪

১৩

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

১৪

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

১৫

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

১৬

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

১৭

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

১৮

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

১৯

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST