১৬ মার্চ ২০২৫
অনলাইন সংস্করণ

ট্রাম্পের হুমকির জবাবে পাল্টা হুমকি ইরানের বিপ্লবী গার্ডের

অনলাইন ডেস্ক : ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বিভিন্ন অবকাঠামো লক্ষ্য করে গতকাল শনিবার রাতে ব্যাপক হামলা চালায় যুক্তরাষ্ট্র। হামলার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সামাজিকমাধ্যম ট্রুথে ইরানকে হুমকি দিয়ে বলেন, হুতিদের যেন তারা আর সহায়তা না করে। সহায়তা করলে পরিণতি ভালো হবে না।

ট্রাম্পের ওই হুমকির জবাবে পাল্টা হুমকি দিয়েছে ইরানের চৌকস বাহিনী ইসলামিক বিপ্লবী গার্ড। বাহিনীর প্রধান হোসেন সালামি বলেছেন, ইরানের ওপর যদি কোনো হামলা হয় তাহলে কঠোর ও তাৎক্ষণিক জবাব দেওয়া হবে। তিনি বলেন, “ইরান যুদ্ধ শুরু করবে না। কিন্তু যদি কোনো হুমকি দেয়, তারা আমরা যথাযথ, কঠোর ও চূড়ান্ত জবাব দেওয়া হবে।” তিনি জানিয়েছেন হুতিরা তাদের সামরিক পরিকল্পনা নিজেরাই ঠিক করে।

আরও পড়ুনঃ   হাদি হত্যাকাণ্ড নিয়ে মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে থানায় অভিযোগ

এদিকে চলতি মাসের শুরুতে দখলদার ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির প্রথম ধাপ শেষ হয়। ওইদিন থেকেই গাজায় অবরোধ আরোপ করে সব ধরনের খাদ্য সহায়তা প্রবেশ বন্ধ করে দেয় ইসরায়েল। এরপর গত সপ্তাহে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা হুমকি দেয়, যদি ইসরায়েল গাজার অবরোধ প্রত্যাহার না করে তাহলে তারা লোহিত সাগরে চলাচল করা ইসরায়েলি জাহাজ লক্ষ্য করে আবারও হামলা চালানো শুরু করবে। এমন হুমকির পরই শনিবার রাতে ইয়েমেনে হুতি নিয়ন্ত্রিত অঞ্চলে ব্যাপক হামলা চালায় যুক্তরাষ্ট্র। এতে নারী ও শিশুসহ অন্তত ৩১ জন নিহত হয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মান্দায় মোবাইল কোর্টে যুবকের কারাদণ্ড ও অর্থদণ্ড

বড়াইগ্রামে এক দুর্ঘটনায় একই মহল্লার ৩ জন সহ নিহত ৪

বাঘায় অগ্নিকাণ্ডে নগদ অর্থসহ ৯ টি ঘর পুড়ে ছাই, নি:স্ব ৩ পরিবার

মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে নগরীতে দোয়া ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ

নওগাঁর ধামইরহাট থেকে হত্যা মামলার আসামী গ্রেফতার

জয়পুরহাটে ধর্ষন মামলার প্রধান আসামি গ্রেফতার

নগরীতে মাদকবিরোধী পৃথক অভিযানে গ্রেপ্তার ৩

মাস্তুল ফাউন্ডেশন আত্মমানবতার সেবায় কাজ করে যাচ্ছে – ভূমিমন্ত্রী

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী ও ১ মাদকসেবী গ্রেপ্তার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৪

১০

শিগগিরই হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করা হবে : ট্রাম্প

১১

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত ২০, হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে

১২

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠানের উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৩

শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী

১৪

নগরীতে ছাত্রীকে ইভটিজিং ও হয়রানির ঘটনায় ১ ঘণ্টার মধ্যে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার 

১৫

নাটোরর সিংড়ায় ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব

১৬

আই.এইচ.টি ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে সাধারণ সভা

১৭

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

১৮

দুই হাত হারিয়েও থামেনি, মুখ দিয়ে লিখে দাখিল পাশ করলো রিয়াদ

১৯

রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুর ও পুত্রবধূর মৃত্যু

২০

Design & Developed by: BD IT HOST