২ মার্চ ২০২৫
অনলাইন সংস্করণ

হঠাৎ বিশৃঙ্খল পরিস্থিতি, গাজায় হন্য হয়ে খাবার খুঁজছেন মানুষ

অনলাইন ডেস্ক : পবিত্র রমজান মাসের মধ্যেই গাজায় সব ধরনের পণ্য সরবরাহ বন্ধ করে দিয়েছে দখলদার ইসরায়েল। আজ রোববার (২ মার্চ) সকাল থেকে গাজায় আর কোনো পণ্যবাহী ট্রাক প্রবেশ করেনি। ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস যুদ্ধবিরতির প্রথম ধাপের মেয়াদ বাড়ানোর প্রস্তাব প্রত্যাখ্যান করার পর যুদ্ধাপরাধে অভিযুক্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই সিদ্ধান্ত নিয়েছেন।

আর পণ্য সরবরাহ বন্ধের পরই গাজায় হঠাৎ করে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা। তারা বলেছে, সেখানকার মানুষ ময়দা, রুটি যা পারছে তাই খুঁজছেন। যেন সারাদিন রোজা রাখার পর অন্তত ইফতার করা যায়।

আরও পড়ুনঃ   সিরিয়ার চতুর্থ শহর দখল করে নিল বিদ্রোহীরা

আলজাজিরা আরও জানিয়েছে, পণ্য সরবরাহ বন্ধ করায় গাজার মানুষ আবারও না খেয়ে থাকায় শঙ্কায় পড়েছেন। তাদের মধ্যে গতকাল পর্যন্তও কিছুটা আশা ছিল, হয়ত দখলদার ইসরায়েল স্থায়ী যুদ্ধবিরতিতে রাজি হবে। কিন্তু ইসরায়েল যেহেতু পণ্য সরবরাহ বন্ধ করে দিয়েছে, তাই সবার মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে, তারা হয়ত আবারও বর্বর বোমা হামলা চালানো শুরু করবে।

গত ১৯ জানুয়ারি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে তিন ধাপের যুদ্ধবিরতি শুরু হয়। প্রথম ধাপের মেয়াদ ছিল ৪২ দিন। যা গতকাল শেষ হয়ে গেছে। প্রথম ধাপটি শেষ হওয়ার আগেই দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতির আলোচনা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু ইহুদিবাদীরা চুক্তির শর্ত রক্ষা করেনি। এর বদলে তারা প্রথম ধাপের মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছে। যেখানে আরও জিম্মি মুক্তি পাবে। কিন্তু হামাস এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। কারণ জিম্মিদের মুক্ত করেই গাজায় আবারও বর্বরতা চালানো শুরু করবে তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাসিক প্রশাসকের সঙ্গে দলিল লেখক সমিতির নেতৃবৃন্দের সাক্ষাৎ

রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময়

রুয়েটে কিউএস র‌্যাংকিং কমিটির সভা অনুষ্ঠিত

রেড ক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিটের সঙ্গে আইসিআরসি প্রতিনিধির মতবিনিময়

নিয়ামতপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন

নগরীতে মাদকবিরোধী পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৪

নগরীতে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’ উপলক্ষে পোনামাছ অবমুক্তকরণ ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

নিয়ামতপুরে শহীদ জিয়া স্মৃতি পরিষদ ও পাঠাগারের উদ্বোধন

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫

১০

মান্দায় জাতীয় মৎস্য পক্ষ উদযাপন

১১

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের পৃথক অভিযানে গ্রেপ্তার ৩

১২

সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় চোরাচালানী মালামাল এবং মাদকদ্রব্য জব্দ

১৩

অস্ট্রেলিয়ার মাটিতে দ্রুত টেস্ট জয়ের রেকর্ড গড়ল বাংলাদেশ

১৪

মৎস্য, কর্মসংস্থান ও রপ্তানি বাড়াতে জলাশয়ের সর্বোচ্চ ব্যবহারের আহ্বান প্রধানমন্ত্রীর

১৫

বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই : প্রধানমন্ত্রী

১৬

মান্দায় মোবাইল কোর্টে যুবকের কারাদণ্ড ও অর্থদণ্ড

১৭

বড়াইগ্রামে এক দুর্ঘটনায় একই মহল্লার ৩ জন সহ নিহত ৪

১৮

বাঘায় অগ্নিকাণ্ডে নগদ অর্থসহ ৯ টি ঘর পুড়ে ছাই, নি:স্ব ৩ পরিবার

১৯

মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে নগরীতে দোয়া ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ

২০

Design & Developed by: BD IT HOST