২৩ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

আইনি সহযোগিতার নামে তরুণীকে ধর্ষণের অভিযোগ, যুবক কারাগারে

অনলাইন ডেস্ক : আইনি সহযোগিতার কথা বলে নিজের বাসায় ডেকে নিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক মো. শাহরিয়ার কবির সজলকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

রোববার (২৩ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াকের আদালত এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, গ্রেপ্তার সজলকে আদালতে হাজির করে পুলিশ। এরপর তাকে কারাগারে আটক রাখার আবেদন করে মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক রিফাত আল আফসানী। এসময় আসামিপক্ষ জামিন চেয়ে আবেদন করে। তবে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়ে জামিন শুনানি পরে হবে বলে জানান।

এর আগে শনিবার (২২ ফেব্রুয়ারি) রাতে ভাটারা থানার নিজ বাসা থেকে সজলকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলা সূত্রে জানা যায়, ২০২০ সালে ২০ বছর বয়সী তরুণীর বিয়ে হয়। পরে তিনি পুত্র সন্তান জন্ম দেন। ২০২২ সালে তার বিবাহবিচ্ছেদ হয়। বর্তমানে তিনি ছেলেকে নিয়ে বাবার বাড়িতে বসবাস করেন। তার স্বামী তার কিংবা তার ছেলের ভরণপোষণ না দেন না। এজন্য তিনি তার বিরুদ্ধে একটি ভরণপোষণ মামলা দায়ের করার চেষ্টা করছিলেন। একপর্যায়ে গত বছরের ডিসেম্বরে আসামি সজলের সঙ্গে তার ফেসবুকের মাধ্যমে পরিচয় হয়। তখন সজল নিজেকে রংপুর বিভাগের মানবাধিকার প্রধান বলে জানান। এতে তিনি বিশ্বাস করে তার স্বামীর সঙ্গে বিচ্ছেদের বিস্তারিত ঘটনা বলেন। পরে আসামি সজল তাকে আশ্বস্ত করে যে তার স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করতে সাহায্য করাসহ ন্যায্য অধিকার আদায় করে দেবেন। পরে তার সঙ্গে ওই তরুণীর পারিবারিক বিষয় নিয়ে একাধিকবার মোবাইল ফোনে আলাপ হয়।

আরও পড়ুনঃ   কাটাখালী থানায় ক্রোকি পরোয়ানাভুক্ত আসামি’র অস্থাবর সম্পত্তি জব্দ

গত ১০ ফেব্রুয়ারি ভুক্তভোগী পাবনা থেকে ঢাকায় তার বড় ভাইয়ের বাসায় ঘুরতে আসেন। পরে ২০ ফেব্রুয়ারি সকাল ১০টায় মামলা করার জন্য সব কাগজপত্রসহ তরুণীকে তার ঢাকার বাসায় যেতে বলেন। তার কথামতো যাবতীয় কাগজপত্র ও দুই বছরের ছেলেকে সঙ্গে নিয়ে ওইদিন দুপুর দেড়টায় ভাটারা থানার পশ্চিম নুরেরচালা মৈত্রী রোডের বাসার সামনে পৌঁছান। তখন আসামি সজল ওই তরুণীকে তার বাসার নিচতলার একটি ফ্ল্যাটে নিয়ে যান। একটি কক্ষে তার ছেলের হাতে আইসক্রিম ও চকলেট দিয়ে আটকে রাখেন। আরেকটি কক্ষে তাকে ধর্ষণ করেন। পরে ওই যুবক ভুক্তভোগীকে বিভিন্ন প্রকার ভয়-ভীতি প্রদর্শন করাসহ হুমকি দিয়ে তার বাসা থেকে বের করে দেন। এ ঘটনার পর ওইদিন দুপুরে ভুক্তভোগী তরুণী ভাটারা থানায় মামলা করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদির এফ-১৫ যুদ্ধবিমানের ধ্বংসাবশেষের ভিডিও প্রকাশ হুথিদের

মানিকছড়ি ও লক্ষ্মীছড়ি বিদ্যুৎ অফিসে অনিয়মের পাহাড়: চরম ভোগান্তিতে সাধারণ গ্রাহক

জমি উদ্ধারসহ ৬ দফা দাবিতে কলমাকান্দায় শিক্ষার্থীদের ইউএনও কার্যালয় ঘেরাও

ব্রিটিশ হাইকমিশনারের আমন্ত্রণে নৈশভোজে রাসিক প্রশাসক

বাঘায় স্বামীর হাঁসুয়ার কোপে স্ত্রী খুনের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের ২১তম সভা অনুষ্ঠিত

রাষ্ট্রপতির সাথে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক রিটন

গোদাগাড়ীতে উপজেলা প্রশাসন ও রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা

বিএসটিআই’র অনুমোদনহীন খাবার পানি উৎপাদনকারীকে জরিমানা

১০

পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন UH&FPO ডা. হাসান আলী মোল্লাকে ফুলেল শুভেচ্ছা

১১

তাপপ্রবাহ মোকাবিলায় টেকসই শীতলীকরণ ব্যবস্থার তাগিদ

১২

চারঘাটে মাছের পোনা অবমুক্ত করলেন এমপি আবু সাইদ চাঁদ

১৩

ডেঙ্গু প্রতিরোধে চারঘাটে পরিচ্ছন্নতা অভিযান ও গণসচেতনতা কর্মসূচি

১৪

অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

১৫

গোমস্তাপুরে এক কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

১৬

চারঘাটে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

১৭

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৮

ভূমি অফিসে স্বচ্ছতা ও নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ

১৯

চীনসহ এশিয়ায় স্বাস্থ্য সহযোগিতা জোরদারে চার অগ্রাধিকার তুলে ধরলেন স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST