২১ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহী কোর্ট কলেজের আয়োজনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

স্টাফ রিপোর্টার: রাজশাহী কোর্ট কলেজের আয়োজনে ২১শে ফেব্রুয়ারি  মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। শুক্রবার(২১ ফেব্রুয়ারি) সকালে কলেজ প্রাঙ্গনে   সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিত ভাবে উত্তোলন করা হয়।

এরপর সকাল ৭টায় প্রভাত ফেরী ও কলেজের  প্রত্যেক বিভাগের পৃথক পৃথক পুষ্পস্তবক অর্পণ করা হয় কোর্ট কলেজ প্রাঙ্গণ শহীদ মিনারে।সাড়ে ৭টায়  মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের উপর গুরুত্বপূর্ণ  আলোচনা করা হয়।এরপর সাড়ে ৮টার সময় মহান শহীদদের উদ্দেশ্যে দোয়ার মধ্য দিয়ে  উক্ত কর্মসূচি সমাপ্তি ঘটে।

আরও পড়ুনঃ   এবার যুবা দলকেও পাওয়ার হিটিং শেখাচ্ছেন উড

এ সময় রাজশাহী কোর্ট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ, মোঃ রবিউল আলম উপস্থিত থেকে উক্ত কর্মসূচি পরিচালনা করেন এবং কলেজের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত থেকে ভাষা শহীদদের প্রতি সম্মান ও শ্রদ্ধা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে সালাম, বরকত, রফিক, জব্বার ও শফিউরসহ নাম না-জানা শহীদ ঢাকার রাজপথে বুকের রক্ত ঢেলে দিয়ে রচনা করেছিলেন স্বাধীন বাংলাদেশের ভিত্তি। তাদের আত্মদানের স্মৃতিকে মনে রেখে দেশব্যাপী  উদযাপিত হয়ে আসছে মাসজুড়ে অমর একুশে।  মাতৃভাষার মর্যাদা রক্ষায় বাঙালির এই  আত্মত্যাগের দিনটি এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে সারা বিশ্বে পালন করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে নগরীতে দোয়া ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ

নওগাঁর ধামইরহাট থেকে হত্যা মামলার আসামী গ্রেফতার

জয়পুরহাটে ধর্ষন মামলার প্রধান আসামি গ্রেফতার

নগরীতে মাদকবিরোধী পৃথক অভিযানে গ্রেপ্তার ৩

মাস্তুল ফাউন্ডেশন আত্মমানবতার সেবায় কাজ করে যাচ্ছে – ভূমিমন্ত্রী

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী ও ১ মাদকসেবী গ্রেপ্তার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৪

শিগগিরই হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করা হবে : ট্রাম্প

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত ২০, হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠানের উদ্বোধন প্রধানমন্ত্রীর

১০

শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী

১১

নগরীতে ছাত্রীকে ইভটিজিং ও হয়রানির ঘটনায় ১ ঘণ্টার মধ্যে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার 

১২

নাটোরর সিংড়ায় ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব

১৩

আই.এইচ.টি ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে সাধারণ সভা

১৪

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

১৫

দুই হাত হারিয়েও থামেনি, মুখ দিয়ে লিখে দাখিল পাশ করলো রিয়াদ

১৬

রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুর ও পুত্রবধূর মৃত্যু

১৭

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নগরীতে বিশেষ টিমের পৃথক অভিযানে ৩ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

১৯

রাজশাহীর নতুন পুলিশ সুপার মামুন অর রশিদ

২০

Design & Developed by: BD IT HOST