৩০ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

দুর্গাপুরে শিশু ও নারীসহ ৯ জনকে কামড়ানো সেই শিয়ালকে পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসী

দুর্গাপুর প্রতিনিধি : শিয়ালের কামড়ে শিশু ও নারীসহ ৯জন আহত হবার পর আতঙ্কে ঘর থেকে বের হতে পারছিলেন না রাজশাহীর দুর্গাপুর উপজেলার জয়নগর ইউনিয়নের কয়েকটি গ্রামের বাসিন্দারা। ভয় কাটিয়ে এবার শিয়ালকেই পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসীরা। উপজেলায় জয়নগর ইউনিয়নের সুখানদিঘী এলাকায় বুধবার সকালে এ ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানান, বুধবার সকালের দিকে শিয়ালটি ঝোপ থেকে বের হয়ে রাস্তার পথচারীদের আক্রমণ শুরু করে। শিয়ালের কামড়ে স্থানীয় তমিজ উদ্দিনকে (৬৫) আহত হন। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুনঃ   রেলের রানিং স্টাফদের কর্মবিরতি প্রত্যাহারের আহ্বান সরকারের

স্থানীয় বাসিন্দা চমক মাহমুদ বলেন, আমাদের এলাকায় কয়েকদিন থেকে শিয়ালের আতঙ্ক বিরাজ করছে। গতকাল সকালে একজনকে কামড় দিয়ে যখম করেছে। এতে শিশু থেকে শুরু করে গ্রামের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। একপর্যায়ে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে শিয়ালটিকে পিটিয়ে হত্যা করেছে।

এর আগে গত দু’দিনে দুর্গাপুরের জয়নগর ইউনিয়নের শিশু ও নারীসহ মোট ৯জনকে পাগলা শিয়ালের কামড়ে আহত হবার খবর পাওয়া গেছে।

আহতরা হলো, পারিলা গ্রামের শ্যামলী বেগম (৪৮), আনুলিয়া গ্রামের আবু বাশার (৯), সুখানদিঘী গ্রামের জাহিদুল ইসলাম (৩৫), তমিজ উদ্দিন (৬৫), করিচা বেগম (৪২), ব্রহ্মপুর গ্রামের জনাব আলী (৬৫), দাওকান্দি গ্রামের মোবারক আলী (৫২), মোজ্জাফর হোসেন (৭০) ও মাজেদা বেগম (৫০)।

আরও পড়ুনঃ   শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে আরএমপির গণবিজ্ঞপ্তি

আহতদের মধ্যে কয়েকজন এখনো রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এছাড়া কয়েকজন চিকিৎসা নিয়ে বাসায় গেছেন। খাবার ও বাসস্থান সংকটের কারনে লোকালয়ে এসে শিয়াল গ্রামবাসীদের কামড় দিচ্ছে এমন ধারণা করছেন অনেকেই।

এদিকে, শিয়ালে কামড়ে আহতদের ক্ষতস্থানে প্রাথমিকভাবে সাবান ও পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ভ্যাকসিন প্রয়োগের পরামর্শ দিয়েছেন দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা (টিএইচও) ডা. রুহুল আমীন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুঠিয়ায় অবৈধভাবে কৃষিজমির মাটি কাটার বিরুদ্ধে অভিযান, জরিমানা ও কারাদণ্ড

রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাক্ষাৎ

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে : স্বরাষ্ট্রমন্ত্রী

বাগমারায় আইন ও মাদক নিয়ন্ত্রণ বিষয়ক কর্মশালা

ফ্যামিলি কার্ড বিতরণে স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

রুয়েটে বজ্রপাত প্রতিরোধে তালগাছের চারা রোপণ

নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ ১,৪০০

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

নগরীতে ছিনতাইয়ের প্রস্তুতিকালে দুই যুবক গ্রেপ্তার

পুঠিয়ায় জমি অবৈধ দখলের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

১০

চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু

১১

রাজপাড়া থানা জামায়াতের রুকন শিক্ষাশিবির অনুষ্ঠিত

১২

নিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষক

১৩

সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৭ প্রবাসীর একসঙ্গে জানাজা

১৪

নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন

১৫

ভূমিকম্পে কাঁপল চীন, নেপালে উচ্চ সতর্কতা জারি

১৬

নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ ১,৪০০

১৭

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল : সিইসি

১৮

নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির

১৯

আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় বদলে যাচ্ছে পার্বত্য চট্টগ্রাম

২০

Design & Developed by: BD IT HOST