২৩ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীতে তারুণ্যের উৎসব আন্তঃজেলা অ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে দিনব্যাপী তারুণ্যের উৎসব আন্তঃজেলা অ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. রেজাউল আলম সরকার।

প্রধান অতিথির বক্তৃতায় রেজাউল আলম বলেন, শরীর সুস্থ রাখার জন্য খেলাধুলার বিকল্প নেই, আমরা নিজেদের শরীরকে খেলাধুলার মাধ্যমে সুস্থ রাখবো। খেলাধুলার পাশাপাশি লেখাপড়ায় মনোনিবেশ করে নিজেকে দেশ ও জাতি গঠনে উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তুলবো।

আরও পড়ুনঃ   রাসিকের সদ্য যোগদানকৃত প্রশাসকের সাথে কর্মকর্তাগণের দাপ্তরিক অবহিতকরণ সভা

তিনি বলেন, খেলাধুলায় জয়-পরাজয় থাকবেই এটা নিয়ে হতাশ হওয়া যাবে না। সবাই বিজয়ী হয়ে গেলে সেই প্রতিযোগিতা মূল্যহীন হয়ে যায়। যারা খেলবে তাদের মধ্যে কেউ বিজয়ী হবে আবার কেউ পিছিয়ে থাকবে। যারা পিছিয়ে থাকবে তারা পরবর্তীতে আরও বেশি উৎসাহ-উদ্দীপনা নিয়ে প্রচেষ্টা চালিয়ে যাবে, একদিন সাফল্য আসবেই।
যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক এ.টি.এম. গোলাম মাহবুব এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের নির্বাহী সদস্য মো. লুৎফর রহমান এবং জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার সরকার। অন্যান্যের মধ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেওয়া হয়।
উল্লেখ্য, ১০টি পুরুষ ও ৮টি মহিলা ইভেন্টসহ মোট ১৮টি ইভেন্টে রাজশাহী বিভাগের ৮ জেলার প্রতিযোগিরা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রিসে মাঝ আকাশে দুই উড়োজাহাজের সংঘর্ষ

৬ হাজার সিমে শতকোটির প্রতারণা, চাইনিজ প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

পবা-মোহনপুরের আর্থ-সামাজিক উন্নয়নে পর্যায়ক্রমে কাজ করা হবে: মিলন

পরিবার থেকেই দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে : বিভাগীয় কমিশনার

নগরীতে বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন 

বাগমারায় সাংবাদিকের বাড়ি থেকে স্বর্ণালঙ্কার লুট চক্রের তিন সদস্য গ্রেপ্তার

শিরোইল কলোনি উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণে রাসিক প্রশাসক

নগরীতে চোরাই ভ্যান ও বিভিন্ন মালামালসহ গ্রেপ্তার ১

গোদাগাড়ীতে সাবেদুল হত্যার আসামিদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন

মোহনপুরে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার

১০

জেলা পরিষদের প্রশাসককে মসজিদ কমিটির ফুলেল শুভেচ্ছা

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৯

১২

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৩

চারঘাটে ইয়াবা ও হেরোইনসহ একজন গ্রেপ্তার

১৪

পুলিশকে জনগণের অকৃত্রিম বন্ধু হিসেবে কাজ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

রাজশাহী কলেজের ১৫০তম বর্ষপূর্তি অনুষ্ঠানের নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন

১৬

রাজশাহী শিশু একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচি,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

১৭

নগরীতে জামায়াতের গণমিছিল ও পথসভা

১৮

শিশু প্রভাত বিদ্যানিকেতনে ফল প্রকাশে উৎসবের আমেজ

১৯

উপকারভোগীদের মাঝে অটোরিকশা, ট্রাইসাইকেল ও মিলিং মেশিন বিতরণ

২০

Design & Developed by: BD IT HOST