২২ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

চিটাগাংকে হারিয়ে পয়েন্ট টেবিলের চারে ঢাকা

অনলাইন ডেস্ক : আসরে জুড়েই ধারাবাহিক তানজিদ তামিম। আরো একবার রান এসেছে তার ব্যাট থেকে। এই ওপেনারের বড় ফিফটিতে চিটাগাং কিংসকে ৮ উইকেটে হারিয়েছে ঢাকা ক্যাপিটালস। এই জয়ে পয়েন্ট টেবিলের চারে ওঠে আসলো ঢাকা। অন্যদিকে এই হারে তিনে নেমে গেছে কিংসরা।

বুধবার ঘরের মাঠে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৮ রান করেছে চট্টগ্রাম। জবাবে খেলতে নেমে ১৮ ওভার ১ বলে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে গেছে ঢাকা।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে উড়ন্ত শুরু পায় ঢাকা। আসরের শুরুর দিকে রান না পাওয়া লিটন এবার ফর্মে ফেরার আভাস দিচ্ছেন। আজকের ম্যাচেও তানজিদ তামিমের সঙ্গে ৭৫ রানের জুটি গড়েছেন এই অভিজ্ঞ ওপেনার। ২৫ রান করে লিটন সাজঘরে ফিরলে ভাঙে উদ্বোধনী জুটি। তবে ততক্ষণে রান তাড়ায় শক্ত ভিত পায় ক্যাপিটালসরা।

আরও পড়ুনঃ   জ্ঞান দায়িত্বের সৃষ্টি করে, সমাজ ও রাষ্ট্রের কল্যাণে আত্মনিয়োগই শিক্ষার লক্ষ্য : শিক্ষা উপদেষ্টা

তিনে নেমে সুবিধা করতে পারেননি মুনিম শাহরিয়ার। ১৮ বল খেলে ১২ রান করেছেন এই টপ অর্ডার ব্যাটার। তবে তাতে খুব বেশি সমস্যা হয়নি ঢাকার। কারণ আরেক প্রান্তে দায়িত্ব নিয়ে খেলেছেন তামিম। ৫৪ বলে অপরাজিত ৯০ রানের ইনিংস খেলেছেন তিনি। এই ইনিংস খেলার পথে ২৮ বলে ফিফটি করেন তামিম।

আরও পড়ুনঃ   পুলিশের ছুটি বাতিল, ডাকাতি ঠেকাতে ছবি নেওয়া হবে যাত্রীদের

এর আগে ব্যাট করতে দুই ওপেনারের ব্যাটে নেমে ভালো শুরু পায় চিটাগাং। ১৯ বলে ২৩ রান করে জুবাইদ আকবারি সাজঘরে ফিরলে ভাঙে ৪০ রানের উদ্বোধনী জুটি। এরপর গ্রাহাম ক্লার্কের সঙ্গেও ৪৯ রানের জুটি গড়েন নাঈম ইসলাম। তাতে শক্ত ভিত পায় দল।

তবে মিডল অর্ডার ব্যাটাররা সুবিধা করতে পারেননি। নাঈম ৪৪ রান করে ফিরলে আর বড় কোনো জুটি হয়নি। শামিম হোসেন-হোসাইন তালাতরা দ্রুত ফিরলে দেড়শ স্পর্শ করতে পারেনি চিটাগাং।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের পৃথক অভিযানে নারীসহ ২ মাদক ব্যবসায়ী ও ২ মাদকসেবীকে গ্রেফতার

১

চারঘাটে ৩৬০ বোতল ভারতীয় মনোড্রিলসহ আটক ১

২

গ্যাস সরবরাহ স্বাভাবিক হচ্ছে : পেট্রোবাংলা

৩

সিরাজগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে অটোরিকশার ধাক্কা, নিহত ২

৪

নিয়ামতপুরে বেড়াতে এসে সাপের কামড়ে শিশুর মৃত্যু

৫

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

৬

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

৭

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

৮

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

৯

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

১০

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

১১

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

১২

অনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট

১৩

মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

১৪

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সাক্ষাৎ

১৫

অবৈধ যান, ঝরছে প্রাণ

১৬

দালাল আখ্যা দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদে ফারিয়ার মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

১৭

ঢাকার চারপাশের নদী দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

১৮

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতেই আটক ৬২৪

১৯

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

২০

Design & Developed by: BD IT HOST