২১ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

স্কুলের টাকার হিসেব নিয়ে শিক্ষকদের দুই গ্রুপের মারামারি

স্টাফ রিপোর্টার, বাঘা : রাজশাহীর বাঘায় শিক্ষা প্রতিষ্ঠানের আয়-ব্যয়সহ নিয়োগ বাণিজ্যের প্রায় ২৪ লাখ টাকার হিসেব হাতাহাতি ও মারামারিতে জড়িয়ে পড়েছে শিক্ষকদের দুই পক্ষ। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই এলাকায় হাস্যরসের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) উপজেলার হেলালপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এ সময় স্কুলটির প্রধান শিক্ষক আব্দুল খালেকের সঙ্গে কয়েকজন সহকারী শিক্ষক ও কর্মচারীদের হাতহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে চেয়ার ছোড়াছুড়িতে জড়িয়ে পড়ে দুই পক্ষ। সবশেষ এ বিষয় নিয়ে বাঘা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অভিযোগ করেছে একটি পক্ষ।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, উপজেলার মনিগ্রাম ইউনিয়নের হেলালপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়-ব্যয় এবং নিয়োগ বানিজ্যের টাকা ভাগ-বাটোয়ারা নিয়ে প্রধান শিক্ষক আব্দুল খালেকের সঙ্গে সহকারী শিক্ষক জাকির হোসেন, রফিকুল ইসলাম ও আব্দুল আওয়ালসহ বেশ কিছু শিক্ষক এবং কর্মচারীদের সঙ্গে আগে থেকেই দ্বন্দ্ব চলে আসছিলো। সর্বশেষ মঙ্গলবার সকালে তর্কের এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে প্লষ্টিকের চেয়ার তুলে মারপিটের ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ   নৈতিক মনোবল বৃদ্ধির মাধ্যমে পুলিশ বাহিনীকে আরো জনবান্ধব করা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

তবে প্রধান শিক্ষক আব্দুল খালেক নিয়োগ বাণিজ্যের বিষয়টি অস্বীকার করেন। তিনি বলেন, স্থানীয় কিছু মানুষের ইন্ধনে কয়েকজন শিক্ষক একং কর্মচারী আমার কাছে প্রায় টাকা চায়। আমি টাকা দিতে না চাইলে তারা আমাকে গতকাল হুমকি দেয় এবং মঙ্গলবার স্কুলে এলে তারা আমাকে মারপিট করে স্কুল থেকে বের করে দেয়। এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ করবো।

আরও পড়ুনঃ   রাজশাহীতে জনস্বাস্থ্য প্রকৌশলীর বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ, অপসারনের দাবিতে মানববন্ধন

সহকারী শিক্ষক জাকির হোসেন বলেন ও রফিকুল ইসলাম বলেন, প্রধান শিক্ষক আব্দুল খালেক নিয়োগ বাণিজ্যসহ বিদ্যালয়ের আয়-ব্যয় মিলে প্রায় ২৪ লাখ টাকার কোন হিসেব কাউকে দেন না। এ দিয়ে গতকাল সোমবার সকালে তার সঙ্গে আমাদের কথা কাটাকাটি হয়। এরপর আজকে মঙ্গলবার তিনি বহিরাগত লোকজন সাথে নিয়ে এসে আমাদেরকে মারধর করে। বিষয়টি নির্বাহী অফিসারের কাছে জানানো হয়েছে।

এ বিষয়ে বাঘা উপজেলা নির্বাহী অফিসার শাম্মি আক্তার বলেন, সহকারী শিক্ষক ও কর্মচারীরা এসে আমার কাছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগসহ মারধরের বিষয়ে অভিযোগ করে গেছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের অগ্রযাত্রাকে আরো বেগবান করতে সবাইকে কাজ করার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা আগামী দিনের নেতৃত্ব ও দেশপ্রেমের আহ্বান ভূমিমন্ত্রীর

রাজশাহীতে দেওয়াল কেটে জুয়েলার্সে দুর্ধর্ষ চুরি: ২০০ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা লুট

বাংলা টিফিন রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা পেল দেশের শীর্ষ চা বাগান ও প্রতিষ্ঠান

বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া অত্যন্ত দ্রুততার সাথে এগিয়ে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

বরেন্দ্র সভ্যতার ইতিহাস ধারণ করে শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান ভূমিমন্ত্রীর

নিবিড় মনিটরিংয়ে অনিন্দ্য হজ ব্যবস্থাপনা

বিজিবির বাধার মুখে ২০ জনকে ফিরিয়ে নিলো বিএসএফ

জাতিসংঘে বাংলাদেশ : রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

১০

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

১১

দুই পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

১২

রাজশাহীর বাজারে মাছ-মুরগি আগের দামে, সবজিতে কিছুটা স্বস্তি

১৩

আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে বৈশ্বিক পদক্ষেপের আহ্বান

১৪

জুয়া প্রতিরোধ আইন,খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে সরকার

১৫

নৃশংস হত্যকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করা হবে : আসাদুল হাবিব দুলু

১৬

পাবলিক প্রসিকিউটরদের সঙ্গে আরএমপি পুলিশ কমিশনারের মতবিনিময় সভা

১৭

চার দিনের সফরে রাজশাহী আসছেন ভূমিমন্ত্রী

১৮

ম্যাচের আগেই মেসি বলেছিলেন, ‘৩-০ ব্যবধানে জিতবে আর্জেন্টিনা’

১৯

মান্দায় তিনদিন ব্যাপি ফল মেলার উদ্বোধন

২০

Design & Developed by: BD IT HOST