১৮ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

গভীর রাত পর্যন্ত শ্যুটিং করতেও কষ্ট লাগে না : হিমি

অনলাইন ডেস্ক : এখনকার সময়ের ছোট পর্দার পরিচিত মুখ জান্নাতুল সুমাইয়া হিমি। শুরুটা ছিল নাচ দিয়ে। এরপর মডেলিংয়ের পর আসেন অভিনয় জগতে। দিনে দিনে তার সাবলীল অভিনয় দিয়ে পোক্ত করে নিয়েছেন নিজের জায়গা।

নাটকের কাজে বরাবরের মতোই ব্যস্ত আছেন অভিনেত্রী হিমি। সম্প্রতি মোশাররফ করিমের সঙ্গে একটি নাটকের কাজ শুরু করেছেন তিনি। সেখানে এক ঠান্ডা চরিত্রে অভিনয় করেছেন তিনি। যদিও ঝগড়াটে চরিত্রের জন্য বেশি পরিচিতি রয়েছে হিমির।

সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের কাজ, পর্দার চরিত্র, ক্যারিয়ারসহ নানান কিছু নিয়ে কথা বলেন হিমি। ঝগড়াটে চরিত্রের প্রসঙ্গ আসতে হিমি বলেন, ‘বাস্তবে আমি একদমই ঝগড়াটে নই। ইনফ্যাক্ট আগে আরও চুপচাপ ছিলাম। নাটকে সংলাপ বলতে বলতে এখন একটু বেশি কথা বলতে পারি।’

আরও পড়ুনঃ   ‘বিবাহ বিচ্ছেদের গল্প সবার জীবনেই রয়েছে’

নিজের কাজকে খুব বেশি উপভোগ করেন অভিনেত্রী হিমি। জানালেন, ছোটবেলা থেকেই ইচ্ছে ছিল অভিনয়ের। কিন্তু এটি যে পেশা হয়ে দাঁড়াবে, ভাবেননি। অভিনেত্রীর কথায়, ‘ছোটবেলা থেকে অভিনয়টা আমার কাছে ন্যাচারাল। আয়নার সামনে দাঁড়িয়ে বিভিন্ন চরিত্রে অভিনয় করতাম। এটাকে পেশা হিসেবে নেব, এখান থেকে আয় করব, সেটা কখনো ভাবিনি। ১০ বছর ধরে অভিনয় করছি।’

আরও পড়ুনঃ   অসমবয়সী বন্ধুত্বের গল্প নিয়ে আসছে বনি-দর্শনা

অভিনয়ে কোনো ক্লান্তি নেই অভিনেত্রী হিমির। এমনকি টাকার কথাও ভাবেন না তেমন অভিনয়ের ক্ষেত্রে। হিমির কথায়, ‘প্রথমদিকে স্বাভাবিকভাবেই কাজ কম পেয়েছি। তখনও ইনকামের চিন্তা আমার মাথায় আসেনি। এখন পেশাদার অভিনয়শিল্পী, কাজ করলেও অনুভূতি একই। শুধু টাকার জন্য নয়, ভালোলাগা থেকে অভিনয় করি। এ কারণে গভীর রাত পর্যন্ত কিংবা সারা রাত শুটিং করতেও কষ্ট লাগে না।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ

জার্নাল ব্যবস্থাপনায় নতুন যুগে পদার্পণ করলো রুয়েট

নবনিযুক্ত স্থানীয় সরকারমন্ত্রীর রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

রাজশাহীর নতুন এসপির যোগদান

১০

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা প্রয়োজন : আইনমন্ত্রী

১১

দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

১২

বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

১৩

হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, দ্রুত নতুন ভবনের আশ্বাস

১৪

রাজশাহী বাংলাদেশের ক্রীড়াঙ্গনে একসময় গৌরবের সর্বোচ্চ শিখরে ছিল : ভূমিমন্ত্রী

১৫

রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নির্বাচন : সভাপতি তোফায়েল, সাধারণ সম্পাদক রনি

১৬

আরএমপির গৌরবময় ইতিহাসকে পুনঃস্থাপন করলেন ভূমিমন্ত্রী

১৭

রাজশাহী চেম্বারের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

১৮

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

১৯

রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST