৬ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

চুরি হওয়া শিশুর হদিস মেলেনি তিন দিনেও

অনলাইন ডেস্ক : গাজীপুর মহানগরের বাসন থানা এলাকার একটি বসত ঘর থেকে আট মাস বয়সী শিশু চুরি হওয়ার তিন দিন হলেও তার হদিস মেলেনি। এ ঘটনায় প্রতিবেশী ভাড়াটিয়া মোছা. আইরিনকে আসামি করে থানায় মামলা করেছেন শিশুটির বাবা মোক্তার হোসেন। মামলা হলেও শিশুটিকে এখনো উদ্ধার করতে পারেনি পুলিশ।

গত বুধবার (৩ এপ্রিল) দুপুরে গাজীপুর মহানগরের বাসন থানার নাওজোড় এলাকায় ফরিদ মিয়ার ভাড়া বাসা থেকে শিশুটি চুরি হয়ে যায়।

চুরি যাওয়া শিশু আব্দুল্লাহ নোমান চাঁদপুর জেলার হাইমচর থানার কমলাপুর গ্রামের মোক্তার হোসেনের (৪৪) ছেলে। তিনি ৬ বছর থেকে পরিবার নিয়ে ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি কারখানায় পোশাকশ্রমিক হিসেবে কাজ করেন।

আরও পড়ুনঃ   রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ১ হাজার ৬৮ বোতল অ্যালকোহল উদ্ধারসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মামলা সূত্রে জানা গেছে, মোক্তার হোসেন নাওজোড় এলাকার বাসা ভাড়া নিয়ে ৬ বছর ধরে আছেন। গত ছয় মাস আগে তাদের বাসার পাশের একটি কক্ষ ভাড়া নেন আইরিন ও তার স্বামী। বুধবার (৩ এপ্রিল) তার স্ত্রী ও আট মাস বয়সী শিশু আব্দুল্লাহ নোমানকে ভাড়া বাড়িতে রেখে মোক্তার হোসেন কাজে চলে যান। ওই দিন দুপুর সাড়ে ১২টার দিকে শিশু আব্দুল্লাহ্ নোমানকে গোসল করান। গোসল শেষে কক্ষের খাটের ওপর ছেলেকে শুইয়ে রেখে মা মনিরা আক্তার রুমা কাপড় ধোয়ার জন্য যান। কিছু সময় পর ঘরে ফিরে ছেলেকে দেখতে না পেয়ে আশপাশে খোঁজ করতে থাকেন। খোঁজাখুঁজির এক পর্যায়ে জানতে পারেন, প্রতিবেশী আইরিন আব্দুল্লাহ নোমানকে অজ্ঞাত জায়গায় নিয়ে গেছে।

আরও পড়ুনঃ   সময় টিভির সম্প্রচার এক সপ্তাহ বন্ধের নির্দেশ

এ বিষয়ে জানতে শনিবার দুপুরে শিশুর বাবা মোক্তার হোসেনের সঙ্গে মোবাইল ফোনে কথা হয়। এ সময় তিনি কান্নারত অবস্থায় বলেন, ‌‘আমাদের কলিজার ধন চুরি হয়ে গেছে। ওকে না পেয়ে ওর মা পাগল প্রায় অবস্থায় বিলাপ করে কাঁদছে। মামলা করলেও পুলিশ এখনো ছেলের সন্ধান দিতে পারেনি।

গাজীপুর মহানগর পুলিশের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু সিদ্দিক বলেন, ঘটনার পরপরই বাসন থানা পুলিশের একাধিক টিম শিশুটিকে উদ্ধারে কাজ করছে। এখনো শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। শিশুটিকে সুস্থভাবে মায়ের কোলে ফিরিয়ে দিতে পুলিশ তৎপরতা চালিয়ে যাচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে ছাত্রীকে ইভটিজিং ও হয়রানির ঘটনায় ১ ঘণ্টার মধ্যে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার 

নাটোরর সিংড়ায় ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব

আই.এইচ.টি ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে সাধারণ সভা

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

দুই হাত হারিয়েও থামেনি, মুখ দিয়ে লিখে দাখিল পাশ করলো রিয়াদ

রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুর ও পুত্রবধূর মৃত্যু

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নগরীতে বিশেষ টিমের পৃথক অভিযানে ৩ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

রাজশাহীর নতুন পুলিশ সুপার মামুন অর রশিদ

আফগানিস্তানে ২৪ লাখ মেয়ের স্কুল-শিক্ষায় বাধা

১০

যুবদের কর্মসংস্থান হলে সামাজিক অপরাধ কমে আসবে : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

১১

খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

১২

একযোগে পুলিশের ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর

১৩

সীতাকুণ্ডে শিপ ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ ৬ শ্রমিকের মৃত্যু

১৪

আগামী ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবি

১৫

রাজশাহী বিভাগের সব জেলা ও মহানগর নেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর

১৬

মিডিল চরে যাতায়াতকারীদের নিরাপত্তায় লাইফ জ্যাকেট প্রদান

১৭

নগরীতে চুরি হওয়া যাত্রীবাহী বাস চাঁপাইনবাবগঞ্জ থেকে উদ্ধার

১৮

পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত

১৯

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে তিন মামলায় ৬ হাজার টাকা জরিমানা

২০

Design & Developed by: BD IT HOST