১৫ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাটের মামলায় খালাস পেলেন দুলু

নাটোর প্রতিনিধি : নাটোরের নলডাঙ্গায় ১৮টি বাড়িতে গান পাউডার দিয়ে অগ্নিসংযোগ ও লুটপাটের মামলায় বিভিন্ন ধারায় সাত বছর করে দণ্ডপ্রাপ্ত আসামি বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ ৬৮ জনকে আপিলের রায়ে খালাস দিয়েছেন আদালত।

বুধবার(১৫ জানুয়ারি) দুপুরে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক এ এফ এম মারুফ চৌধুরী এ রায় দেন।

আদালত সূত্রে জানা যায়, ২০০৪ সালের ৭ ফেব্রুয়ারি নলডাঙ্গা উপজেলার রামশার কাজীপুরে ১৮টি বাড়িতে গান পাউডার ছিটিয়ে ও পেট্রোল দিয়ে অগ্নিসংযোগ এবং লুটপাটের অভিযোগে একই এলাকার আনিছুর শাহের ছেলে আসাদুজ্জামান আসাদ (পরবর্তীতে নলডাঙ্গা উপজেলা চেয়ারম্যান) ঘটনার তিন বছর পর ফখরুদ্দীন-মইনুদ্দীনের শাসনামলে ২০০৭ সালের ২৬ ফেব্রুয়ারি নলডাঙ্গা থানায় বাদী হয়ে মামলা করেন। মামলায় অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ ১০৫ জনের নাম উল্লেখ করেন। দায়েরকৃত মামলায় ৪৩৬ ধারাসহ বিভিন্ন ধারায় অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ ৯৪ জনকে ২০০৭ সালের ৬ আগস্ট নাটোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রওনক মাহমুদ ৭ বছর করে সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানার আদেশ দেন।

আরও পড়ুনঃ   আওয়ামী লীগসহ ১৪ দলের শরিকদের বিরুদ্ধে ট্র্যাইব্যুনালে অভিযোগ

রায়ের পর মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে ২০০৭ সালের ৬ আগস্ট রুহুল কুদ্দুস তালুকদার দুলু নিজেরসহ ৩০ জনের পক্ষে এবং তার ভাই রফিকুল ইসলাম তালুকদার ২০০৯ সালের ৬ আগস্ট নিজেরসহ ৩৮ জনের পক্ষে নাটোরের জেলা ও দায়রা জজ আদালতে আপিল করেন। দীর্ঘ আপিল শুনানি শেষে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক এ এফ এম মারুফ চৌধুরী বুধবার মামলার সকল আসামিকে খালাস দেন।

নাটোর আদালতের পিপি অ্যাডভোকেট রুহুল আমিন তালুকদার টগর বলেন, বিচারক মামলার পর্যবেক্ষণে বলেছেন, দুলুর ভাতিজা যুবদল নেতা সাব্বির আহম্মেদ গামা হত্যাকাণ্ডের পর বিষয়টি ভিন্ন খাতে নিতে সেই হত্যা মামলার আসামি ও তাদের স্বজনরা পরিকল্পিতভাবে দুলু ও তার স্বজনদের বিরুদ্ধে ঘটনার তিন বছর পর কাউন্টার মামলা হিসেবে এই মামলাটি করেছিলেন।

আরও পড়ুনঃ   সাত বছরের মেয়েকে হত্যার পর বস্তাবন্দি করে পালাল সৎমা

আসামি পক্ষের আইনজীবী ও নাটোর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম মুক্তা বলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক নিস্পত্তি কৃত মামলার আপিল শুনানি শেষে বুধবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক দণ্ডপ্রাপ্ত সকল আসামিকে খালাস দিয়েছেন। বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু এই মামলায় খালাস পাওয়ায় জাতীয় সংসদসহ যেকোনো নির্বাচনে প্রার্থী হতে আর কোনো বাধা নেই। এমন রায়ে আইনের সুশাসন প্রতিষ্ঠা হয়েছে বলে মনে করেন এই আইনজীবী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে ছাত্রীকে ইভটিজিং ও হয়রানির ঘটনায় ১ ঘণ্টার মধ্যে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার 

নাটোরর সিংড়ায় ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব

আই.এইচ.টি ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে সাধারণ সভা

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

দুই হাত হারিয়েও থামেনি, মুখ দিয়ে লিখে দাখিল পাশ করলো রিয়াদ

রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুর ও পুত্রবধূর মৃত্যু

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নগরীতে বিশেষ টিমের পৃথক অভিযানে ৩ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

রাজশাহীর নতুন পুলিশ সুপার মামুন অর রশিদ

আফগানিস্তানে ২৪ লাখ মেয়ের স্কুল-শিক্ষায় বাধা

১০

যুবদের কর্মসংস্থান হলে সামাজিক অপরাধ কমে আসবে : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

১১

খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

১২

একযোগে পুলিশের ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর

১৩

সীতাকুণ্ডে শিপ ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ ৬ শ্রমিকের মৃত্যু

১৪

আগামী ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবি

১৫

রাজশাহী বিভাগের সব জেলা ও মহানগর নেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর

১৬

মিডিল চরে যাতায়াতকারীদের নিরাপত্তায় লাইফ জ্যাকেট প্রদান

১৭

নগরীতে চুরি হওয়া যাত্রীবাহী বাস চাঁপাইনবাবগঞ্জ থেকে উদ্ধার

১৮

পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত

১৯

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে তিন মামলায় ৬ হাজার টাকা জরিমানা

২০

Design & Developed by: BD IT HOST