১৩ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

আত্রাইয়ের বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজ পরিদর্শনে ইউএনও

নওগাঁ প্রতিনিধি :নওগাঁ আত্রাই উপজেলার বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মো.কামাল হোসেন।

সোমবার বিকালে পরিদর্শনকালে তিনি নির্মানাধীন বন্যা আশ্রয় কেন্দ্রের কাজের অগ্রগতি, কলেজের ডিজিটাল কর্মসূচি,শ্রেণি কার্যক্রম, ফলাফল,শিক্ষক-শিক্ষার্থী হাজিরা খাতাসহ সব ধরণের নথি,পাঠগার, ল্যাব, শ্রেণি কক্ষ, স্যানিটেশন ইত্যাদি খুঁটি নাটি বিষয়ে খোঁজ-খবর নিয়ে পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন। কলেজের সার্বিক কাযক্রমে সন্তোষ প্রকাশ করে উপজেলা নির্বাহী অফিসার মো.কামাল হোসেন ছাত্রছাত্রী সংখ্যাবৃদ্ধি,খেলার মাঠ সংষ্কার ও গুনগত কারিগরি শিক্ষা বিস্তারে শিক্ষকদের আন্তরিকতার সহিত শিক্ষা দানের পরামর্শ প্রদান করেন।

আরও পড়ুনঃ   নিয়ামতপুরে ভোটার তালিকা হালনাগাদ কমিটির সভা

এ সময় আত্রাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউদ্দিন আহমেদ, স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. আফজাল হোসেন, কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ রোটারিয়ান আব্দুর রহমান রিজভী, কলেজ ব্যবস্থাপনা কমিটির সদস্য লায়লা বিবি,প্রভাষক জাকিরুল ইসলাম, আবু রেজা, এসএম মাসুদ পারভেজ, রিপন সরদার,মামুনুর রশিদ,সোহেল রানা,ইদ্রিস আলী,হারুন অর রশিদ উজ্জল, খালেক হাসান, আফাজ উদ্দীন, আবু বকর সিদ্দিক,রফিকুজ্জামান মানিক, জিয়াউর রহমান জুয়েল, প্রজন্মের আলো ও প্রজন্মের মেলার ব্যবস্থাপনা সম্পাদক আব্দুল্লাহ আলমাস বিন রহমান তানভীরসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ   সাময়া ওয়াজেদের সাথে রাসিক মেয়র লিটনের সাক্ষাৎ

উল্লেখ্য, ২০১৬ সালে প্রতিষ্ঠানটি নওগাঁ জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম অর্জন করে এবং A2I প্রোজেক্টের মাধ্যমে নওগাঁর জেলা প্রশাসন কর্তৃক পুরষ্কৃত হয় এবং জাতীয় শিক্ষা সপ্তাহ- ২০২২ এ জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান (কারিগরি) হিসাবে নির্বাচিত হয়। একই প্রতিষ্ঠানের প্রধান অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী জাতীয় শিক্ষা সপ্তাহ- ২০২২,২০২৩ এ নওগাঁর এবং ২০২৪সালে রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ অধ্যক্ষ (প্রতিষ্ঠান প্রধান,কারিগরি) নির্বাচিত হন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় ঐকমত্য ও স্বচ্ছতার ভিত্তিতে চলচ্চিত্র শিল্পকে নতুন উচ্চতায় নেওয়া হবে : তথ্যমন্ত্রী

রাজশাহী কোর্ট কলেজে নবীনবরণ, বিদায় ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

চামড়া দেশের রপ্তানি খাতের অন্যতম সম্ভাবনাময় খাত : শিল্পমন্ত্রী

রাজশাহীতে স্পোর্টস সায়েন্স বিশ্ববিদ্যালয় হবে : ভূমিমন্ত্রী মিনু

দেশ পুনর্গঠনই হোক আমাদের প্রতিজ্ঞা : প্রধানমর্ন্ত্রী

গণভোটের রায় অস্বীকার করা যাবে না, জনগণকে এখনো বলুন আমরা মানছি : রাজশাহীতে ডা. শফিকুর রহমান

ভাঙ্গায় সাংবাদিকদের সাথে উপজেলা উন্নয়ন নাগরিক ফোরামের মতবিনিময় অনুষ্ঠিত

হারানো ঐতিহ্য ‘রাজশাহী সিল্ক’ পুনরুদ্ধারে ব্র্যাকের অংশগ্রহণ চান ভূমি মন্ত্রী মিনু

রাজশাহী বিভাগে ইন্টারনেট সেবায় নতুন সম্ভাবনার আশা

খাল খনন কাজ পরিদর্শনে জেলা প্রশাসক চারঘাটে

১০

তিন দিনের সফরে রাজশাহী আসছেন ভূমিমন্ত্রী

১১

গণভোট বাস্তবায়ন, পদ্মার পানির ন্যায্য হিস্যা ও জনদুর্ভোগ লাঘবের দাবিতে ১৬ মে রাজশাহীতে সমাবেশ

১২

রাজশাহীতে খাল খননে প্রায় ৫০ শতাংশ অগ্রগতি : জেলা প্রশাসক

১৩

পদ্মা ব্যারাজ নির্মাণের উদ্যোগ খরচ ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকা

১৪

রামেবি ও সড়ক উন্নয়নে জমি অধিগ্রহণ, ক্ষতিপূরণ পেলেন ১২ মালিক

১৫

তিন লক্ষ তিরাশি হাজার ডোজ পোলিও টিকা দিয়েছে ‘সিনোভ্যাক ফাউন্ডেশন’

১৬

অর্থনীতি পুনরুদ্ধারে আগামী দুই বছর সামাজিক স্থিতিশীলতা জরুরি : তথ্যমন্ত্রী

১৭

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সাথে থাইল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৮

তানোরে তেরো বছরেও পাকা হয়নি শিবনদী সেতুর সংযোগ সড়ক

১৯

উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী বাংলাদেশ জাতীয়তাবাদী দল : তথ্য প্রতিমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST