১৬ মে ২০২৬
অনলাইন সংস্করণ

ভাঙ্গায় সাংবাদিকদের সাথে উপজেলা উন্নয়ন নাগরিক ফোরামের মতবিনিময় অনুষ্ঠিত

শুক্রবার দুপুরে হাট চলাবস্থায় ক্রেতা, বিক্রেতা ও হাট পরিচালনা কমিটির সদস্যগণ সাংবাদিকদের জানান, দীর্ঘদিন ভাঙ্গা পৌরসভার ভেতরে গরুর হাট ছিলোনা।

জহিরুল ইসলাম, ফরিদপুর :ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার কৈডুবী রেল ক্রসিং সংলগ্ন অস্থায়ী গরুর হাটকে কেন্দ্র করে ভাঙ্গা উপজেলা উন্নয়ন নাগরিক ফোরামের আয়োজনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার দুপুরে হাট চলাবস্থায় ক্রেতা, বিক্রেতা ও হাট পরিচালনা কমিটির সদস্যগণ সাংবাদিকদের জানান, দীর্ঘদিন ভাঙ্গা পৌরসভার ভেতরে গরুর হাট ছিলোনা। ভাঙ্গাবাসীর জোরালো দাবির পরিপ্রেক্ষিতে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল ও জেলা প্রশাসক, ইউএনও এসি ল্যান্ডের সার্বিক সহযোগিতায় মে মাস থেকেই অস্থায়ী গরুর হাট চলমান রয়েছে।

এখানে নাম মাত্র হাসিল আদায় ও ক্রেতা বিক্রেতার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করায় হাট ইতিমধ্যেই জমে উঠেছে। ক্রেতা বিক্রেতাদের দাবি অস্থায়ী এ গরুর হাটকে স্থায়ী করা হোক। একই সাথে আগামী ২২ মে শুক্রবার থেকে হাট শুরু করে পবিত্র ঈদুল আজহার আগের দিন পর্যন্ত চলমান রাখার বিষয়ে সকলেই প্রশাসনের কাছে জোরালো দাবি জানান।

আরও পড়ুনঃ   অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে জেন্ডারভিত্তিক তথ্যের বিকল্প নেই : ড. মনসুর রহমান

ক্রেতা বিক্রেতাদের দাবি ও ভাঙ্গাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের জন্য সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেন হাট কতৃপক্ষ। এসময় বক্তারা আরো বলেন, আমরা প্রশাসনের কাছ থেকে সর্বাত্মক সহযোগিতা পেয়েছি। আগামীতে হাটের ধারাবাহিকতা ধরে রাখতে ও সকলের দাবি পূরণে অবশ্যই প্রশাসন ব্যবস্থা নিবে বলে আমরা প্রত্যাশা করি।

আরও পড়ুনঃ   ভাঙ্গায় সাংবাদিকদের সাথে ইউএনও'র মতবিনিময়

ভাঙ্গা গরুর হাট কমিটির সভাপতি সাবেক ভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহিদুজ্জামান মিয়ার সভাপতিত্বে সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন, মেজর (অবঃ) জাহাঙ্গীর হোসেন, অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার ইমারত হোসেন, ভাঙ্গা প্রেসক্লাবের সভাপতি গোলাম কিবরিয়া বিশ্বাস, পৌর কাউন্সিলর বাকি মাতুব্বর, পৌর কাউন্সিলর জাকির মুন্সী, হাট পরিচালনা কমিটির সদস্য ব্যবসায়ী ইসমাইল মুন্সী, ব্যবসায়ী ওয়াহিদুজ্জামান মিয়া, বীর মুক্তিযোদ্ধা আবুল হাসান, মিজানুর রহমান মুন্সী, ব্যবসায়ী গোলাম মাওলা, ফেরদাউস মুন্সী, ইমরান মুন্সী প্রমুখ। সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন ব্যবসায়ী দিদার মিয়া।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

চলে গেলেন প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

১০

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

১১

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

১২

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১৩

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১৪

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১৫

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৬

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৭

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৮

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

২০

Design & Developed by: BD IT HOST