১০ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

হেলসের সঙ্গে ঝামেলা, যে শাস্তি পেলেন তামিম ইকবাল

অনলাইন ডেস্ক : বিপিএল ইতিহাসের অন্যতম সেরা এক ম্যাচ দেখা গেছে গতকাল (বৃহস্পতিবার) সিলেটে। অবিশ্বাস্য ও শ্বাসরুদ্ধকর লড়াইয়ে শেষ ওভারে ২৬ রান তাড়া করে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশালকে হারিয়েছে আরেক জায়ান্ট রংপুর রাইডার্স। এদিন ম্যাচ শেষে ঘটে গেছে অপ্রীতিকর এক ঘটনা।

দলের হারের পর মেজাজ ধরে রাখতে পারেননি তামিম ইকবাল। ম্যাচ শেষে রংপুরের ইংলিশ ওপেনার অ্যালেক্স হেলসের দিকে তেড়ে যান বরিশাল অধিনায়ক। পরে একটি টিভিকে দেওয়া সাক্ষাৎকারে তামিমের বিরুদ্ধে অভিযোগও করেছেন ইংলিশ ব্যাটার।

এদিকে, আচরণবিধির লঙ্ঘন করায় অবশ্য লঘু শাস্তি পেলেন তামিম ইকবাল। ম্যাচ রেফারির দায়িত্বে থাকা নিয়ামুর রশিদ রাহুল ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন তামিমকে মৌখিক সতর্ক করা হয়েছে। সেই সঙ্গে একটি ডিমেরিট পয়েন্টস তার নামের পাশে যোগ হয়েছে।

আরও পড়ুনঃ   রামেকে ছাত্র আন্দোলনে বিরোধিতাসহ বিভিন্ন অপরাধে শাস্তি পেলেন ২০ শিক্ষার্থী

ম্যাচ রেফারি জানান, আম্পায়ারদের প্রতিবেদন এবং প্রমাণের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তামিম অভিযোগ স্বীকার করে নেওয়ায় কোনো শুনানির প্রয়োজন হয়নি। তবে বিসিবি থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

বিতর্কিত ঘটনাটির সূত্রপাত, ম্যাচ শেষে দুই দলের ক্রিকেটাররা যখন হাত মেলাতে যান তখন। শোনা যাচ্ছে, এ সময় তামিমকে উদ্দেশ্য করে হেলস আপত্তিকর মুখভঙ্গি করেন । বরিশাল অধিনায়ক সেটা ভালোভাবে নেননি।

হেলসকে উদ্দেশ্য করে তখন তামিম বলেন, ‘এ রকম করছ কেন? কিছু বলার থাকলে মুখে বলো। বি আ ম্যান।’ এরপর হেলসও জবাব দিয়েছেন। তাতে তর্কে জড়িয়ে পরেন এই দুই ক্রিকেটার। এক পর্যায়ে মেজাজ হারিয়ে হেলসের দিকে তেড়ে যেতে চান তামিম। তখন তামিমকে টেনে ধরেন রংপুরের টিম ডিরেক্টর শাহনিয়ান তানিম। বাকি ক্রিকেটার ও স্টাফরাও দুজনকে শান্ত করার চেষ্টা করেন।

আরও পড়ুনঃ   ম্যাচের একদিন আগে আর্জেন্টিনা দলে দুঃসংবাদ

ম্যাচ শেষে একটি টিভি চ্যানেলকে হেলস বলেছেন, ‘আমার মনে হয় ম্যাচ হেরে সে (তামিম) হতাশ (আপসেট) ছিল। সে আমার কাছে এসে বলল– ‘‘আমি কিছু বললে সেটি যেন সামনাসামনি বলি।’’ অথচ আমি তাকে কিছুই বলিনি। ২০২১ সালে আমি বিয়ার পানের জন্য (ক্রিকেটে) ২১ দিন নিষিদ্ধ হয়েছিলাম, সেই প্রসঙ্গ নিয়েও সে (তামিম) কথা বলেছে। আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হয়েছে, যা খুবই লজ্জার ব্যাপার।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুর ও পুত্রবধূর মৃত্যু

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নগরীতে বিশেষ টিমের পৃথক অভিযানে ৩ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

রাজশাহীর নতুন পুলিশ সুপার মামুন অর রশিদ

আফগানিস্তানে ২৪ লাখ মেয়ের স্কুল-শিক্ষায় বাধা

যুবদের কর্মসংস্থান হলে সামাজিক অপরাধ কমে আসবে : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

একযোগে পুলিশের ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর

সীতাকুণ্ডে শিপ ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ ৬ শ্রমিকের মৃত্যু

আগামী ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবি

১০

রাজশাহী বিভাগের সব জেলা ও মহানগর নেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর

১১

মিডিল চরে যাতায়াতকারীদের নিরাপত্তায় লাইফ জ্যাকেট প্রদান

১২

নগরীতে চুরি হওয়া যাত্রীবাহী বাস চাঁপাইনবাবগঞ্জ থেকে উদ্ধার

১৩

পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত

১৪

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে তিন মামলায় ৬ হাজার টাকা জরিমানা

১৫

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা

১৬

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৭

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

১৮

রাষ্ট্রপতি নির্বাচন : মির্জা ফখরুলের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছে বিএনপি

১৯

এক পাইলট গাঁজা সেবন করে ধরা, সবার জন্য পরীক্ষা বাধ্যতামূলক এয়ার ইন্ডিয়ার

২০

Design & Developed by: BD IT HOST