৯ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

প্রথম বাংলাদেশি হিসেবে যে রেকর্ড গড়লেন তামিম ইকবাল

অনলাইন ডেস্ক : টি-টোয়েন্টিতে ৮ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তামিম ইকবাল। বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে এই এলিট ক্লাবে নাম লেখালেন তিনি। ২৭১ ইনিংস খেলে এই মাইলফলকে পৌঁছেছেন তামিম। যা ইনিংসের হিসেবে বিশ্বের অষ্টম দ্রুততম।

আজ রংপুরের বিপক্ষে খেলতে নামার আগে স্বীকৃত টি-টোয়েন্টিতে তামিমের নামের পাশে ছিল ৭ হাজার ৯৯৩ রান। মাইলফলক থেকে ৯ রান দূরে থেকে ব্যাটিংয়ে নামেন তামিম। রংপুর রাইডার্সের বিপক্ষে দেখেশুনে খেলার চেষ্টা করেছেন তিনি।

ইনিংসের পঞ্চম ওভারে শেখ মেহেদিকে চার মেরে ৮ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তামিম। সময়ের সঙ্গে আক্রমণাত্মক ব্যাটিং করার চেষ্টা করেছেন তিনি। তবে ইনিংস বড় করতে পারেননি। একাদশ ওভারে কামরুল ইসলাম রাব্বির বলে মিড অফে ক্যাচ দেওয়ার আগে ৩৪ বলে করেছেন ৪০ রান।

আরও পড়ুনঃ   রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে ‘ইঞ্জিনিয়ার্স ডে’ পালিত

লম্বা টি-টোয়েন্টি ক্যারিয়ারে ৫২টি ফিফটি করেছেন তামিম। এই সংস্করণে বাংলাদেশের আর কোনো ব্যাটারের চল্লিশ বা তার চেয়ে বেশি ফিফটি নেই। দ্বিতীয় সর্বোচ্চ ৩৪টি ফিফটি মুশফিকুর রহিমের।

টি-টোয়েন্টিতে তামিমের সেঞ্চুরি সংখ্যা মোট ৪টি। এখানেও দেশসেরা তামিম। আর কোনো ব্যাটারের এত সেঞ্চুরি নেই। ২০১৯ সালের বিপিএলের ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলা ১৪১ রানের ইনিংসটি তার ক্যারিয়ার সেরা।

আরও পড়ুনঃ   ৩ পরিবর্তন নিয়ে পাকিস্তানের বিপক্ষে প্রোটিয়াদের একাদশ

বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ ৭৪৩৮ রান করেছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। ৪৪৪ ম্যাচে ৪০৮ ইনিংসে ৩২টি অর্ধশতক আছে সাকিবের। টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি রানের বিশ্বরেকর্ড ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইলের। ৪৬৩ ম্যাচে ৪৫৫ ইনিংসে ২২ শতক ও ৮৮ অর্ধশতকে ১৪৫৬২ রান করেছেন গেইল।

এ তালিকার দ্বিতীয় স্থানে আছেন পাকিস্তানের শোয়েব মালিক। ৫৫১ ম্যাচে ৫১০ ইনিংসে ৮৩টি হাফ-সেঞ্চুরিতে ১৩৪৯২ রান আছে মালিকের। ৬৮৭ টি-টোয়েন্টির ম্যাচে ৬১১ ইনিংসে ১৩৩৫৫ রান নিয়ে তৃতীয়স্থানে আছেন গেইলের স্বদেশি কাইরন পোলার্ড।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

১০

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

১১

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

১২

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

১৩

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

১৪

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

১৫

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

১৬

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

১৭

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

১৮

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১৯

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST