৭ মে ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে ‘ইঞ্জিনিয়ার্স ডে’ পালিত

স্টাফ রিপোর্টার : ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) রাজশাহী কেন্দ্রের উদ্যোগে রাজশাহীতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে ৭৭তম ‘ইঞ্জিনিয়ার্স ডে-২০২৫’। অদ্য বুধবার প্রকৌশল পেশাজীবীদের সংগঠন আইইবি এর উপশহরস্থ কার্যালয়ে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয় দিবসটি। সকাল ৮ টায় জাতীয় পতাকা ও আইইবি এর পতাকা উত্তোলন এবং দেশ গঠনে অবদান রাখতে প্রকৌশলীদের শপথ পাঠের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এরপর আইইবি এর প্রতিষ্ঠাবার্ষিকী ও ইঞ্জিনিয়ার্স ডে এর ফেস্টুনযুক্ত বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়ানো হয়। তারপর সদস্যবৃন্দের অংশগ্রহণে এক বর্ণাঢ়্য র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি মহানগরীর গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে আইইবি চত্তরে এসে শেষ হয়।

আইইবি রাজশাহী কেন্দ্রের সম্মানিত চেয়ারম্যান সরদার আনিছুর রহমান রানার সভাপতিত্বে¡ উক্ত অনুষ্ঠানে অতিথিবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন আইইবি রাজশাহী কেন্দ্রের ভাইস চেয়ারম্যান (একাডেমিক) মোঃ আব্দুর রশিদ ও ভাইস চেয়ারম্যান (প্রশাসন) মোঃ মনিরুজ্জামান মনির। লোকাল কাউন্সিল মেম্বারগণের মধ্যে উপস্থিত ছিলেন- মোঃ শেখ কামরুজ্জামান, মোঃ বরকত হোসেন মোল্লা, আব্দুল্লা হিস সাফী, মোঃ শরিফুল হক, গোলাম মোরশেদ, মোঃ রোমেল হায়দার, মোর্শেদ মাহমুদ চৌধুরী, জুনায়েদ আহমেদ ও ইলিয়াস বিন কাসেম। অনুষ্ঠানটি পরিচালনা করেন আইইবি রাজশাহী কেন্দ্রের সম্মানী সম্পাদক অধ্যাপক ড. মোঃ রবিউল ইসলাম সরকার। অনুষ্ঠানে রাজশাহীর বিভিন্ন সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানে কর্মরত প্রকৌশলীবৃন্দ অংশগ্রহণ করেন।

আরও পড়ুনঃ   ভারপ্রাপ্ত পররাষ্ট্রস‌চিব খুরশেদ আলম

সভাপতি তার বক্তব্যে প্রকৌশলীদের অধিকার আদায় এবং উন্নত ও সমৃদ্ধ দেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবার আহবান জানান। দিবসটি উপলক্ষে আইইবি রাজশাহী কেন্দ্রের চত্তরে বর্ণিল ব্যানার ও ফেস্টুন টাঙ্গানো হয় এবং আলোকসজ্জা দ্বারা সুসজ্জিত করা হয়।

আরও পড়ুনঃ   রাসিকের সিফরসি সিটি কর্পোরেশন গভর্ন্যান্স উন্নয়ন কৌশলপত্র বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত

‘উন্নত জগত গঠন করুন’ এই সুমহান আদর্শকে সামনে রেখে জাতীয় উন্নয়ন তথা দেশ গড়ার অঙ্গীকার নিয়ে ১৯৪৮ সালের ৭ মে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন যাত্রা শুরু করে।

উল্লেখ্য, ১৯৪৮ সালে পাকিস্তান সৃষ্টির পর আইইবি-ই একমাত্র জাতীয় প্রতিষ্ঠান, যার সদর দফতর বাংলাদেশে অর্থাৎ তৎকালীন পূর্ব পাকিস্তানে প্রতিষ্ঠিত হয়েছিল। স্বাধীন বাংলাদেশে প্রথম কাউন্সিল সভা অনুষ্ঠিত হয় ২৬ ডিসেম্বর ১৯৭১ (বিজয়ের মাত্র ১০ দিনের মধ্যে), সেই সভাতেই ‘ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স পাকিস্তান’ নাম পরিবর্তিত হয়ে ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) নামকরণ করা হয়। আইইবি এর প্রতিষ্ঠাবার্ষিকী তথা ‘ইঞ্জিনিয়ার্স ডে’ উপলক্ষে দেশব্যাপী আইইবি’র ১৮টি কেন্দ্র, ৩৩টি উপকেন্দ্র এবং দেশের বাহিরে ১৩টি ওভারসীজ চ্যাপ্টারেও একযোগে অনুরূপ কর্মসূচি পালিত হচ্ছে আজ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীর ৪নং ওয়ার্ডবাসীর সমস্যা সমাধানে সরেজমিন পরিদর্শন ও মতবিনিময়ে রাসিক প্রশাসক

তানোরে সরকারি কলেজের জমি দখল করে পাকা দোকান নির্মাণের অভিযোগ

১৭নং ওয়ার্ড ক্রিকেট লীগের সিজন-৯ উদ্বোধন

রাজশাহীর ক্রীড়াঙ্গনকে আরও সামনের দিকে এগিয়ে নেওয়া ও উজ্জীবিত করা হবে : রাসিক প্রশাসক

দরগা মসজিদ ও মাজারের উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

দিনাজপুরে বিপুল পরিমাণ অবৈধ যৌন উত্তেজক সিরাপ উদ্ধার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩১

জয়পুরহাটে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ১

মাহফিলের দাওয়াত ঘিরে দাওকান্দি কলেজে উত্তেজনা, প্রদর্শকের বিরুদ্ধে মারধরের অভিযোগ

বাড়ির সামনে ভূমিহীনদের অনশন ভাঙালেন ভূমিমন্ত্রী

১০

রাজশাহীতে ইউনিয়নের কার্যালয় দখলে ধাওয়া পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ

১১

জেলা তথ্য অফিসের পরিচালক তাজকিয়া আকবারী’র অবসরজনিত বিদায় সংবর্ধনা

১২

রাজশাহীতে রপ্তানি বাণিজ্য ও ডকুমেন্টেশন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

১৩

রাজশাহীতে বিপুল পরিমাণ নকল সিগারেট উদ্ধারসহ গ্রেপ্তার ১

১৪

মায়ের দুধের বিকল্প নেই, পুষ্টি সচেতনতা জোরদারের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

১৫

শিক্ষামন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনারের সাক্ষাৎ

১৬

নিয়ামতপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু

১৭

বড়াইগ্রামে গানের ক্লাশে ডেকে নিয়ে ছাত্রীকে ধর্ষণ : নারী সহ আটক ২

১৮

বাঘায় সরেরহাট কল্যাণী শিশুসদন ও বৃদ্ধা নিকেতনের খাবার ঘর-এর ভিত্তি প্রস্তর করেন এমপি চাঁদ

১৯

গোদাগাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন পুষ্টি বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়

২০

Design & Developed by: BD IT HOST