৩০ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

এবার কানাডায় ত্রুটিপূর্ণ অবতরণের সময় ফ্লাইটে আগুন

অনলাইন ডেস্ক : উত্তর আমেরিকার দেশ কানাডায় ত্রুটিপূর্ণ অবতরণের সময় একটি ফ্লাইটে আগুনের ঘটনা ঘটেছে। কানাডার জাতীয় বিমান সংস্থা এয়ার কানাডার একটি ফ্লাইট দেশটির বিমানবন্দরে জরুরি অবতরণের সময় ল্যান্ডিং গিয়ারের সমস্যার কারণে এটি একপাশে কাত হয়ে যায় এবং ইঞ্জিনে আগুন ধরে যায়।

যদিও হতাহতের কোনও ঘটনা ঘটেনি এবং যাত্রীদের নিরাপদে উদ্ধার করা হয়েছে। তবে এই ঘটনায় সাময়িকভাবে বিমানবন্দরের ফ্লাইট কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। সোমবার (৩০ ডিসেম্বর) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এপি ও আনাদোলু।

প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় শনিবার রাতে এয়ার কানাডার একটি ফ্লাইট তার ল্যান্ডিং গিয়ারে ত্রুটির কারণে দেশটির হ্যালিফ্যাক্স স্ট্যানফিল্ড আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করতে বাধ্য হয়।

আরও পড়ুনঃ   হুঁশিয়ারির পরেই মিয়ানমার জান্তার অতর্কিত হামলা, নিহত ৪০

সেন্ট জন’স আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হওয়া এয়ার কানাডার ২২৫৯ ফ্লাইটটি অবতরণের সময় সমস্যার মুখে পড়ে এবং ল্যান্ডিং গিয়ার সমস্যার কারণে বিমানটি কাত হয়ে যায় এবং ইঞ্জিনে আগুন ধরে যায়। অবশ্য এই ঘটনার পরপরই ফ্লাইটের আরোহী সকলের নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি ক্রুরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং আরোহীদের নিরাপদে উদ্ধার করেন।

নিকি ভ্যালেন্টাইন নামে এক যাত্রী সিবিসি নিউজকে জানান, অবতরণের সময় প্লেনের একটি টায়ার ঠিকমতো কাজ করেনি।

ঘটনাস্থল থেকে সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও সামনে এসেছে সেটি ফ্লাইটের আরোহী কোনও যাত্রীই ক্যামেরাবন্দি করেছেন। ভিডিওতে দেখা যাচ্ছে, রানওয়ে ধরে দ্রুত গতিতে ছুটে চলেছে বিমানটি। আচমকা সেটি কাত হয়ে গেল একদিকে। তাতে বিমানের ডানাটির সঙ্গে রানওয়ের ঘষা লাগে। সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় ডানায়। সেই অবস্থাতেই দ্রুত ছুটে চলে বিমানটি।

আরও পড়ুনঃ   বিমান চলাচলে রান্নার তেল ব্যবহার নিয়ে গবেষণা

সংবাদমাধ্যম বলছে, দুর্ঘটনাগ্রস্থ বিমানটির বয়স প্রায় ২৪ বছর। প্রাট ও হুইটনে ইঞ্জিন রয়েছে বিমানটিতে। এয়ার কানাডার সঙ্গে স্বাক্ষরিত চুক্তির আওতায় ওই ফ্লাইটটি পরিচালনা করছিল পাল এয়ারলাইন্স। এটি পূর্ব কানাডার দ্বিতীয় বৃহত্তম বিমান সংস্থা। নিউফাউন্ডল্যান্ড এবং ল্যাব্রাডরের সেন্ট জন্স আন্তর্জাতিক বিমানবন্দরে সংস্থাটির সদর দপ্তর অবস্থিত।

এদিকে এই ঘটনায় ফ্লাইটের রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন উঠছে। পাশাপাশি, আঞ্চলিক বিমানবন্দরে জরুরি অবতরণের প্রক্রিয়া নিয়েও উঠছে প্রশ্ন। এই ঘটনায় ইতোমধ্যেই তদন্ত শুরু হয়েছে। ল্যান্ডিং গিয়ারে কী সমস্যা হয়েছির, জরুরি ভিত্তিতে কী ব্যবস্থা নেওয়া হয়েছিল তা খতিয়ে দেখা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময়

রুয়েটে কিউএস র‌্যাংকিং কমিটির সভা অনুষ্ঠিত

রেড ক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিটের সঙ্গে আইসিআরসি প্রতিনিধির মতবিনিময়

নিয়ামতপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন

নগরীতে মাদকবিরোধী পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৪

নগরীতে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’ উপলক্ষে পোনামাছ অবমুক্তকরণ ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

নিয়ামতপুরে শহীদ জিয়া স্মৃতি পরিষদ ও পাঠাগারের উদ্বোধন

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫

মান্দায় জাতীয় মৎস্য পক্ষ উদযাপন

১০

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের পৃথক অভিযানে গ্রেপ্তার ৩

১১

সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় চোরাচালানী মালামাল এবং মাদকদ্রব্য জব্দ

১২

অস্ট্রেলিয়ার মাটিতে দ্রুত টেস্ট জয়ের রেকর্ড গড়ল বাংলাদেশ

১৩

মৎস্য, কর্মসংস্থান ও রপ্তানি বাড়াতে জলাশয়ের সর্বোচ্চ ব্যবহারের আহ্বান প্রধানমন্ত্রীর

১৪

বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই : প্রধানমন্ত্রী

১৫

মান্দায় মোবাইল কোর্টে যুবকের কারাদণ্ড ও অর্থদণ্ড

১৬

বড়াইগ্রামে এক দুর্ঘটনায় একই মহল্লার ৩ জন সহ নিহত ৪

১৭

বাঘায় অগ্নিকাণ্ডে নগদ অর্থসহ ৯ টি ঘর পুড়ে ছাই, নি:স্ব ৩ পরিবার

১৮

মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে নগরীতে দোয়া ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ

১৯

নওগাঁর ধামইরহাট থেকে হত্যা মামলার আসামী গ্রেফতার

২০

Design & Developed by: BD IT HOST