৩ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

‘রাজকুমার’ একজনই হয় : বুবলী

অনলাইন ডেস্ক : আসন্ন ঈদ উপলক্ষ্যে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে বেশ কয়েকটি সিনেমা। তার মধ্যে অন্যতম ‘মায়া: দ্য লাভ’। ভালোবাসার গল্পে সিনেমাটি নির্মাণ করেছেন জসিম উদ্দিন জাকির। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, সাইমন সাদিক, জিয়াউল রোশান ও শবনম ইয়াসমিন বুবলী।

বলা যায়, তিন নায়কের বিপরীতে একজন নায়িকা হিসেবেই পর্দা কাঁপাবেন বুবলী। কিন্তু এই তিনজনের মাঝে রাজকুমার হিসেবে কাকে বেছে নেবেনে এই অভিনেত্রী? এমন প্রশ্নের জবাবে বুবলী বলেন, রাজকুমার একজনই হন। কিন্তু কে রাজকুমার হবেন দেখতে সিনেমাটি দেখতে হবে।

রোববার (৩১ মার্চ) ঢাকার একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে সিনেমাটি মুক্তির সময়সূচি ঘোষণা করা হয়। একই অনুষ্ঠানে মায়ার ট্রেলারও লঞ্চ করা হয়।

এসময় পরিচালক জসিম উদ্দিন জাকির বলেন, ‘ঈদের সিনেমা নিয়ে বরাবরই দর্শকদের আগ্রহ বেশি। তাই আমরা ঈদকে টার্গেট করে সিনেমাটি নির্মাণ করেছি। আমি চেষ্টা করেছি এ সময়ে দর্শকদের কথা মাথায় রেখে সুন্দর একটি গল্প উপহার দিতে। আশা করি, প্রেক্ষাগৃহে গিয়ে কেউ নিরাশ হবে না।’

আরও পড়ুনঃ   যারা ধর্ষণের বিচার চাইছে, তারাই কাজের বিনিময়ে শোয়ার শর্ত দিয়েছে

মুক্তি প্রতিক্ষীত ঈদের সব সিনেমার জন্য শুভকামনা জানিয়ে সাইমন সাদিক বলেন, ‘আপনার আমাদের মায়ায় ভাসাবেন, মায়ায় জড়াবেন। এবার ঈদে যতগুলো সিনেমা মুক্তি পেতে যাচ্ছে সব সিনেমার জন্য আমার মায়া এবং ভালোবাসা। সবাইকে অনুরোধ করব প্রেক্ষাগৃহে গিয়ে আমাদের সিনেমাটি দেখুন।’

বুবলী বলেন, ভালোবাসা শব্দের চেয়েও শক্তিশালী হচ্ছে মায়া। অনেক সময় ভালোবাসা কমে এবং বাড়ে। কিন্তু মায়া কখনো কমে না। এই সিনেমার ক্ষেত্রে তেমনটাই হবে আশা করছি। সাধারণত দেখা যায় দুই নায়কের সঙ্গে এক নায়িকার সিনেমা হয়। কিন্তু এই সিনেমায় তিনজন নায়ক পেয়েছি। এটা নিঃসন্দেহে দারুণ ব্যাপার। সহশিল্পী হিসেবে তিনজনই অসাধারণ। আশা করছি, দর্শক সিনেমাটি উপভোগ করবেন।

রোশান বলেন, এ পর্যন্ত যতগুলো সিনেমাতে কাজ করেছি সবগুলোই অ্যাকশন ঘরানার। কিন্তু এটি পুরোপুরি প্রেমের। সিনেমাটিতে রোশানের চরিত্রের নাম সজীব। চরিত্র সম্পর্কে এই অভিনেতা জানান, বিশ্বাস–অবিশ্বাসের দোলায় একটি ছেলে একটি মেয়ের সম্পর্কে তৈরি হয় জটিলতা। একটা পর্যায়ে ট্র্যাজেডিতে রূপ নেয় সেই প্রেম। বাকিটা জানতে প্রেক্ষাগৃহে যেতে হবে।

আরও পড়ুনঃ   ওজন কমানোর পরও লজ্জা পেতাম : সোনাক্ষী

দেশে না থাকার কারণে প্রচারণায় অংশ নিতে পারেনি সিনেমাটির আরেক অভিনেতা আনিসুর রহমান মিলন। দূর দেশ থেকে সিনেমাটির জন্য শুভকামনা জানিয়ে তিনি বলেন, অনেক দিন পর ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে আমার সিনেমা। এসময় দেশে থাকতে পারলে খুবই ভালো লাগত। কিন্তু ব্যস্ততার কারণে থাকতে পারছি না। সবাইকে অনুরোধ করব প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি দেখার জন্য।

‘মায়া’ সিনেমার বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন কাজী হায়াৎ, বড়দা মিঠু, রেবেকা রউফ, চিকন আলী, রাশেদা চৌধুরী, শম্পা নিজাম, সোহেল রশিদ, শিবলী, অরিন, বাদল, ববি, জ্যাকি আলমগীর, সীমান্ত, ইভা, আকলিমা আঁখি প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তানোরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ আহত একাধিক

গোদাগাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ

রুয়েটের উপাচার্যের সাথে সাক্ষাত করলেন পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান

মান্দায় অবৈধভাবে তেল মজুত রাখায় ব্যবসায়ীসহ গ্রেপ্তার ২

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের মাসিক সভা অনুষ্ঠিত

শপথ নিলেন চেম্বার পরিচালক আমিনুল ইসলাম : ব্যবসায়ী সমাজের স্বার্থ রক্ষায় কাজ করার অঙ্গীকার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

রাজশাহীতে জমকালো আয়োজনে দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

এনপিটি সম্মেলনে পারমাণবিক নিরস্ত্রীকরণে জোরালো পদক্ষেপ চায় বাংলাদেশ

১০

রুয়েট পরিদর্শন করলেন ভারতের সহকারী হাই কমিশনার

১১

রূপপুরে পারমাণবিক জ্বালানি সংযোজনে বাংলাদেশের জ্বালানি খাতে নতুন যুগের সূচনা : ফকির মাহবুব আনাম

১২

কোস্ট গার্ডকে আধুনিক ও যুগোপযোগী বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর

১৩

যুদ্ধের প্রথম দিনে ইরানে স্কুলে হামলায় নিহত ১৫৫: রাষ্ট্রীয় টিভি

১৪

নাটোরে বাকপ্রতিবন্ধী ছেলের হাতে মা খুন

১৫

যশোরে নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী

১৬

গোদাগাড়ীর ছয়ঘাটিতে অবৈধ জ্বালানি জব্দ করে কৃষকদের মাঝে বিতরণ

১৭

রাজশাহী চেম্বারের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত

১৮

বাঘায় ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ

১৯

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নে রাসিকের স্বাস্থ্য বিভাগের সুপারভাইজারদের সাথে মতবিনিময়

২০

Design & Developed by: BD IT HOST