৮ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

বাজার সিন্ডিকেট ভাঙতে হলে নির্বাচিত সরকার প্রয়োজন: মিলন

স্টাফ রিপোর্টার : বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেছেন, দেশ এখন অর্ন্তর্তীকালীন সরকারের অধীনে চলছে। এই সরকার ইচ্ছা করলে সবকিছু করতে পারেন না। বর্তমানে দেশের নিত্যপণ্যের দাম আকাশচুম্বি হয়ে গেছে। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে চলে গেছে। এক শ্রেণির ব্যবসায়ীরা সিন্ডিকেট করে বাজার অস্থিতিশীল করে রাখলেও বর্তমান সরকার তাদের বিরুদ্ধে কঠোর হতে পারছেনা। এই বাজার সিন্ডিকেট ভাঙতে হলে নির্বাচিত সরকার প্রয়োজন।

আরও পড়ুনঃ   যুব এশিয়া কাপজয়ী ক্রিকেটারদের ব্যাট উপহার তামিমের

রোববার (৮ ডিসেম্বর) বিকেলে

রাজশাহীর পবা উপজেলার দর্শনপাড়া ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কর্মী সমাবেশ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তবে এই কথাগুলো বলেন।

তিনি বলেন, এই ৩১ দফার কারণে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কর্তৃক ১৯ দফার কোন ক্ষতি বা পরিবর্তন হয়নি। তিনি সে সময়ে দেশের এবং দেশের মানুষের ভাগ্যোন্নয়নের এই ১৯ দফা দিয়েছিলেন। কারণ জিয়াউর রহমান ছিলেন একজন দার্শনিক।

আরও পড়ুনঃ   খাদ্য অধিদপ্তরের ডিলার সমিতির নির্বাচনে সুমন সভাপতি অন্তর সাধারন সম্পাদক

সভায় সভাপতিত্ব করেন দর্শনপাড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম মাস্টার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য শাহজাহান আলী ও অধ্যাপক আব্দুর রাজ্জাক, রাজপাড়া থানা বিএনপির সাবেক সভাপতি শওকত আলী, দামকুড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এনামুল হক কনক, হড়গ্রাম ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক নাজিম উদ্দীন, দর্শনপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আয়নাল হক ও সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান হেনা, সাবেক সাধারণ সম্পাদক মাওলা বক্স ও দামকুড়া ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জমি উদ্ধারসহ ৬ দফা দাবিতে কলমাকান্দায় শিক্ষার্থীদের ইউএনও কার্যালয় ঘেরাও

ব্রিটিশ হাইকমিশনারের আমন্ত্রণে নৈশভোজে রাসিক প্রশাসক

বাঘায় স্বামীর হাঁসুয়ার কোপে স্ত্রী খুনের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের ২১তম সভা অনুষ্ঠিত

রাষ্ট্রপতির সাথে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক রিটন

গোদাগাড়ীতে উপজেলা প্রশাসন ও রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা

বিএসটিআই’র অনুমোদনহীন খাবার পানি উৎপাদনকারীকে জরিমানা

পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন UH&FPO ডা. হাসান আলী মোল্লাকে ফুলেল শুভেচ্ছা

তাপপ্রবাহ মোকাবিলায় টেকসই শীতলীকরণ ব্যবস্থার তাগিদ

১০

চারঘাটে মাছের পোনা অবমুক্ত করলেন এমপি আবু সাইদ চাঁদ

১১

ডেঙ্গু প্রতিরোধে চারঘাটে পরিচ্ছন্নতা অভিযান ও গণসচেতনতা কর্মসূচি

১২

অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

১৩

গোমস্তাপুরে এক কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

১৪

চারঘাটে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

১৫

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৬

ভূমি অফিসে স্বচ্ছতা ও নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ

১৭

চীনসহ এশিয়ায় স্বাস্থ্য সহযোগিতা জোরদারে চার অগ্রাধিকার তুলে ধরলেন স্বাস্থ্যমন্ত্রী

১৮

গণভোটের রায় বাস্তবায়ন না করে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে

১৯

আলীকদমে তামাক চাষ নিরুৎসাহিতকরণে উদ্বুদ্ধকরণ সভা

২০

Design & Developed by: BD IT HOST