৫ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

মাত্র ১৪০ টাকায় পুলিশে চাকরি পেলেন ৭৬ তরুণ-তরুণী

স্টাফ রিপোর্টার : রাজশাহী জেলায় পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে মাত্র ১৪০ টাকা খরচ করে ৭৬ জন তরুণ-তরুণী চাকরি পেয়েছেন।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় তাদের নিয়োগ দেওয়া হয়েছে। এই প্রক্রিয়ায় কাউকে কোনো ধরনের অর্থ ঘুষ দিতে হয়নি। আবেদন ফি হিসেবে মাত্র ১৪০ টাকা খরচ করতে হয়েছে।
বিজ্ঞাপন

বুধবার (৪ নভেম্বর) দিবাগত রাত ২টায় রাজশাহী জেলার ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। জেলা পুলিশ লাইন্সের ড্রিলশেডে ফল ঘোষণা করেন নিয়োগ বোর্ডের সভাপতি ও রাজশাহীর পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামান।

আরও পড়ুনঃ   “নো হেলমেট, নো ফুয়েল” জোরদারে মাঠে নওগাঁর পুলিশ

এসপি মো. আনিসুজ্জামান বলেন, যারা কনস্টেবল পদে নিয়োগ পেলেন, তাদের অধিকাংশই দরিদ্র পরিবার থেকে উঠে আসা। তারা এই চাকরি পাওয়ার মাধ্যমে নিজেদের জীবনের একটি বড় গৌরব অর্জন করেছেন। নিয়োগ প্রক্রিয়ার প্রতিটি ধাপে আমরা সর্বোচ্চ স্বচ্ছতা, সততা ও নিরপেক্ষতা বজায় রেখেছি।
বিজ্ঞাপন

এ সময় নিয়োগ বোর্ডের আরও দুই সদস্য—বগুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. আব্দুর রশিদ (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) এবং নাটোর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদা শারমীন নেলী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এবার রাজশাহী জেলায় ৭৬টি শূন্য পদে নিয়োগের জন্য প্রক্রিয়া শুরু হয়। এতে মোট ৭ হাজার ৬২২ জন পরীক্ষার্থী অনলাইনে আবেদন করেন। প্রাথমিক যাচাই-বাছাই শেষে ৬ হাজার ২০১ জন প্রার্থী শারীরিক মাপ, কাগজপত্র যাচাই এবং ফিজিকাল এনডিউরেন্স টেস্টে অংশ নেওয়ার সুযোগ পান।

আরও পড়ুনঃ   বিচারকদের কলম বিরতি কর্মসূচি প্রত্যাহার

শারীরিক সক্ষমতা যাচাইয়ের পর ৭২২ জন প্রার্থী লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ২৪৫ জন। এই উত্তীর্ণ প্রার্থীরা পরবর্তীতে মৌখিক ও মনস্তাত্ত্বিক পরীক্ষায় অংশগ্রহণ করেন। এসব প্রক্রিয়া শেষে রাজশাহী জেলার নিয়োগ বোর্ড চূড়ান্তভাবে ৭৬ জনকে নির্বাচিত করে। নির্বাচিতদের মধ্যে ১৬ জন নারী এবং ৬০ জন পুরুষ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST