৩০ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

ম্যাচসেরা হয়ে যা বললেন অধিনায়ক জ্যোতি

অনলাইন ডেস্ক : আয়ারল্যান্ড নারী দলের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতেও সহজ জয় পেয়েছে বাংলাদেশ নারী দল। আজ শনিবার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে ৫ উইকেটের জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। ব্যাট হাতে এদিন টাইগ্রেস অধিনায়ক করেন ৩৯ বলে ৪০ রানের ইনিংস। পরে ম্যাচসেরাও হয়েছেন জ্যোতি, যা অবাক হয়েছেন তিনি নিজেও।

পরে ম্যাচ সেরা হয়ে সংবাদ সম্মেলনে জ্যোতি বলেন, ‘একদম হুট করে (ম্যাচ সেরা)। আমি পুরোপুরি সারপ্রাইজড। আমার মনে হয়েছিল, পিংকি আপু হবেন। এটাও আসলে ম্যাটার করে না। দলের জয়ে অবদান রাখতে পেরেছি, এটাই গুরুত্বপূর্ণ। ম্যাচটা শেষ করতে পারলে ভালো লাগতো।’

আরও পড়ুনঃ   মানবাধিকার ও বাকস্বাধীনতা সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ : প্রধান উপদেষ্টা

দুই ম্যাচের জয় নিয়ে জ্যোতি বলেন, ‘আমরা যা করছি, রেকর্ড হয়ে যাচ্ছে। এটা হলো বিষয় (হাসি)। হয়তো আগে করতে পারিনি, এই কারণে হচ্ছে। ভালো লাগে। দেখেন অনেক দিন ধরে এই ক্রিকেটাররা কষ্ট করছে। ম্যাচ জিততে না পারায় অনেক সময় নেতিবাচকতা বেশি থাকে। দলকে উজ্জীবিত করার যতোই চেষ্টা করেন না কেন, ওইটা থাকে। তবে দলের জন্য জয় অনেক বড় ব্যাপার। খারাপ করলে অনেক কিছু চলে আসে যে এটা নেই, ওটা ভালো না। এখনও যে খারাপ কিছু নেই, তা নয়। তবে ভালোর পরিমাণটাই এবার বেশি।’

আরও পড়ুনঃ   বাগমারায় বিনামূল্যে সার-বীজ বিতরণ

মিরপুরের উইকেট নিয়ে অধিনায়ক বললেন, ‘আজকে উইকেট অনেক ভালো ছিল। সকালে হয়তো একটু নিচু ছিল। পরে ভালো হয়ে গেছে। আমার মনে হয়, আয়ারল্যান্ড গত ম্যাচের চেয়ে আজকে ভালো খেলেছে। আমরা যদি বোলিংটা আরেকটু ভালো করতে পারতাম, ২০-৩০ রান কমতো। আমাদের জন্য আরেকটু ভালো হতো।’

নিজেদের ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে টাইগ্রেস অধিনায়কের বক্তব্য, ‘তবে আমরা যেভাবে শুরু করেছি, পিংকি আপু ধারাবাহিক ছিলেন, আজকে তার ইন্টেন্ট ভিন্ন ছিল। সুপ্তা আপু আবার ভালো অবদান রেখেছেন। সব মিলিয়ে ব্যাটাররা যখন ভালো রান করে, দলের জন্য একটা ভালো ইমপ্যাক্ট ফেলে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রিটিশ হাইকমিশনারের আমন্ত্রণে নৈশভোজে রাসিক প্রশাসক

বাঘায় স্বামীর হাঁসুয়ার কোপে স্ত্রী খুনের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের ২১তম সভা অনুষ্ঠিত

রাষ্ট্রপতির সাথে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক রিটন

গোদাগাড়ীতে উপজেলা প্রশাসন ও রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা

বিএসটিআই’র অনুমোদনহীন খাবার পানি উৎপাদনকারীকে জরিমানা

পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন UH&FPO ডা. হাসান আলী মোল্লাকে ফুলেল শুভেচ্ছা

তাপপ্রবাহ মোকাবিলায় টেকসই শীতলীকরণ ব্যবস্থার তাগিদ

চারঘাটে মাছের পোনা অবমুক্ত করলেন এমপি আবু সাইদ চাঁদ

১০

ডেঙ্গু প্রতিরোধে চারঘাটে পরিচ্ছন্নতা অভিযান ও গণসচেতনতা কর্মসূচি

১১

অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

১২

গোমস্তাপুরে এক কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

১৩

চারঘাটে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

১৪

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৫

ভূমি অফিসে স্বচ্ছতা ও নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ

১৬

চীনসহ এশিয়ায় স্বাস্থ্য সহযোগিতা জোরদারে চার অগ্রাধিকার তুলে ধরলেন স্বাস্থ্যমন্ত্রী

১৭

গণভোটের রায় বাস্তবায়ন না করে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে

১৮

আলীকদমে তামাক চাষ নিরুৎসাহিতকরণে উদ্বুদ্ধকরণ সভা

১৯

মানিকছড়িতে বাটনাতলী ও যোগ্যাছোলা ইউনিয়ন ছাত্রদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST