২১ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

ভাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় মা-মেয়ে নিহত

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মায়ের মৃত্যুর পর মেয়েরও মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মেয়ে মারা যায়।
এর আগের দিন বুধবার রাতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান মা। গতকাল সন্ধ্যা ৬টার দিকে ভাঙ্গা-খুলনা মহাসড়কের ভাঙ্গা পৌরসভার চারা বটতলা এলাকার এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ভাঙ্গা পৌরসভার কুঠিবাড়ির চরকান্দা গ্রামের আকরাম শেখের স্ত্রী সাজেদা বেগম (৫০) ও তার মেয়ে আছিয়া আক্তার (৫)। এ ঘটনায় সড়কে ছিটকে পড়ে মোটরসাইকেল চালক আহত হয়েছেন।

আরও পড়ুনঃ   জনগণ ও দেশের উন্নয়নে আওয়ামী লীগ আন্তরিকভাবে নিবেদিত: প্রধানমন্ত্রী

ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ হেল বাকী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বুধবার সন্ধ্যা ৬টার সময় মা ও মেয়ে মহাসড়কের রাস্তা পার হচ্ছিল। ওই সময় সাজেদা আক্তার এবং তার মেয়ে আছিয়া আক্তারকে ভাঙ্গাগামী দ্রুতগতির একটি মোটরসাইকেল ধাক্কা দেয়। এতে তারা রাস্তায় ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ এবং এলাকাবাসী তাদের উদ্ধার করে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে অবস্থার অবনতি ঘটলে তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসক মা সাজেদা আক্তারকে মৃত ঘোষণা করেন। আর ভোররাত ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মেয়ে আছিয়া আক্তারও মারা যায়।

আরও পড়ুনঃ   বর্ণিল আয়োজনে রাজশাহীতে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

তিনি আরও বলেন, ঘাতক চালক মোটরসাইকেল রেখে পালিয়ে গেছে। তাকে আটকের চেষ্টা চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সামগ্রিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে : শিক্ষামন্ত্রী

রাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: মাহফুজুর রহমান রিটন

ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর

গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

রাসিককে পৌরকরের চেক হস্তান্তর করেছে রাকাব

রাকাবে চালু হলো স্মার্ট ডিজিটাল ইকোসিস্টেম এনপিএসবি ও বাংলা কিউআর

১০

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে : পানিসম্পদ মন্ত্রী

১১

নগরীরতে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

১২

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পিতার মৃত্যুতে শোক

১৩

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

১৪

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

১৫

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

১৬

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৭

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

১৮

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১৯

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

২০

Design & Developed by: BD IT HOST