১১ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

বাউবির স্টাডি সেন্টারের সমন্বয়কারী ও কর্মকর্তা-কর্মচারীদের সাথে উপাচার্যের মতবিনিময়

আরিফুল ইসলাম, রাজশাহী: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ১১ নভেম্বর ২০২৪ সোমবার বাউবির রাজশাহী আঞ্চলিক কেন্দ্র ও এর আওতাধীন উপ-আঞ্চলিক কেন্দ্রের কর্মকর্তা, কর্মচারী ও স্টাডি সেন্টারের সমন্বয়কারীদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন।

উক্ত সভায় উপাচার্য মহোদয় বলেন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়কে গণমানুষের বিশ্ববিদ্যালয়ে পরিনত করতে হবে। শিক্ষাকে মানুষের দোড়গোড়ায় পৌছানোর জন্য যা যা করনীয় সম্মিলিত ভাবে আমাদের করতে হবে। বাংলাদেশকে বিশ্বের দরবারে মাথা উচুঁ করে দাঁড়াতে হলে মানসম্মত শিক্ষার কোন বিকল্প নেই। রাজশাহী আঞ্চলিক কেন্দ্রে বিভিন্ন স্টাডি সেন্টারের সম্মানিত সমন্বয়কারী এবং কর্মকর্তা ও কর্মচারীদের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপাচার্য বলেন দীর্ঘ ১৭ বছর বিগত ফ্যাসিষ্ট সরকার কর্তৃক শিক্ষাক্ষেত্রে অবর্ণনীয় নৈরাজ্য সৃষ্টি করে এই সেক্টরটিকে একরকম ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়া হয়েছে। হঠাৎ করে তার পুনরুদ্ধার সম্ভব নয়। এটি করতে হলে আমাদের সম্মিলিত প্রয়াস প্রয়োজন। আর এই সমস্যা নিরসন আমার একার প্রচেষ্টায় সম্ভব নয়। প্রয়োজন সকলের সম্মিলিত প্রচেষ্টা। তিনি আরও বলেন নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণের মাধ্যমে শিক্ষার মানকে সমুন্নত করা। এক্ষেত্রে সমন্বয়কারীগণের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আরও পড়ুনঃ   ওসমান হাদির ওপর হামলাকারীর সম্পর্কে তথ্য দেওয়ার অনুরোধ ডিএমপির

মতবিনিময় সভায় সভাপতিত্ত্ব করেন রাজশাহী আঞ্চলিক কেন্দ্রের আঞ্চলিক পরিচালক জনাব মোহাঃ আবু বাককার। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নওগাঁ উপ-আঞ্চলিক কেন্দ্র প্রধান জনাব শাহ্‌ মোহা: আব্দুল মালেক। শুভেচ্ছা বক্তব্য রাখেন রাজশাহী আঞ্চলিক কেন্দ্রের উপ-পরিচালক (অর্থ ও হিসাব) এমএস মোছাঃ মোরশেদা খাতুন ও বিভিন্ন স্টাডি সেন্টারের সমন্বয়কারীগণ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের শিক্ষক প্রফেসর ড. মো: এমানুল হক। উল্লেখ্য, মাননীয় উপাচার্য মহোদয় রাজশাহী আঞ্চলিক কেন্দ্রে একটি নিম গাছের চারা রোপন করেন।

এ সময় বিভিন্ন স্টাডি সেন্টারের সমন্বয়কারীগণ, রাজশাহী আঞ্চলিক কেন্দ্র ও আওতাধীন পাবনা, নওগাঁ, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ উপ-আঞ্চলিক কেন্দ্রের কর্মকর্তা এবং রাজশাহী আঞ্চলিক কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় সঞ্চালনার দায়িত্ব পালন করেন নাটোর উপ-আঞ্চলিক কেন্দ্রের উপ-আঞ্চলিক পরিচালক এমএস তানিয়া তালুকদার।
মাননীয় উপাচার্য আরও বলেন, এ বিশ্ববিদ্যালয়ের অন্যতম উদ্দেশ্য সবার জন্য মানসম্মত শিক্ষা, বিশেষ করে আর্থিক অস্বচ্ছলতাসহ আরও বিভিন্ন কারণে যারা দেশের প্রচলিত শিক্ষা ব্যবস্থার সুযোগ গ্রহণ করতে পারেননি অথবা সুবিধা বঞ্চিত হয়েছেন (Unprivileged) বিশেষ করে উপজাতী সম্প্রদায়ের জন্য শিক্ষার অবারিত সুযোগ করে দেয়া।

আরও পড়ুনঃ   একটু পর ম্যাচ, মাঠে আসেননি রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা

দূরশিক্ষণ ও উন্মুক্ত শিক্ষা ব্যবস্থার মাধ্যমে যে কোন শ্রেণি, পেশা ও বয়সের মানুষ নিজ-নিজ অবস্থান থেকে শিক্ষা গ্রহণ করতে পারেন। প্রচলিত শিক্ষাদান পদ্ধতি ব্যতিরেকে বাউবির নিজস্ব প্রণীত সহজবোধ্য পাঠ্যপুস্তক, ইলেকট্রনিক মিডিয়ার (Facebook, Boutube, Youtube, Twitter, LMS/e-Learning site, Web Tv, Web Radio, SD Card) সাহায্যে এসএসসি থেকে এমফিল, পিএইচডি পর্যন্ত বিভিন্ন প্রোগ্রাম পরিচালনা করে আসছে। বাউবিই দেশের একমাত্র পাবলিক বিশ্ববিদ্যালয় যেটি উন্মুক্ত ও দূরশিক্ষণ পদ্ধতিতে দেশের আপামর জনগোষ্ঠিকে শিক্ষিত করার গুরু দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে। পরিশেষে, সভার সভাপতি রাজশাহী আঞ্চলিক কেন্দ্রের আঞ্চলিক পরিচালক জনাব মোহা: আবু বাককার মতবিনিময় সভায় উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার কার্যক্রম শেষ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুর ও পুত্রবধূর মৃত্যু

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নগরীতে বিশেষ টিমের পৃথক অভিযানে ৩ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

রাজশাহীর নতুন পুলিশ সুপার মামুন অর রশিদ

আফগানিস্তানে ২৪ লাখ মেয়ের স্কুল-শিক্ষায় বাধা

যুবদের কর্মসংস্থান হলে সামাজিক অপরাধ কমে আসবে : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

একযোগে পুলিশের ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর

সীতাকুণ্ডে শিপ ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ ৬ শ্রমিকের মৃত্যু

আগামী ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবি

১০

রাজশাহী বিভাগের সব জেলা ও মহানগর নেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর

১১

মিডিল চরে যাতায়াতকারীদের নিরাপত্তায় লাইফ জ্যাকেট প্রদান

১২

নগরীতে চুরি হওয়া যাত্রীবাহী বাস চাঁপাইনবাবগঞ্জ থেকে উদ্ধার

১৩

পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত

১৪

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে তিন মামলায় ৬ হাজার টাকা জরিমানা

১৫

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা

১৬

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৭

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

১৮

রাষ্ট্রপতি নির্বাচন : মির্জা ফখরুলের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছে বিএনপি

১৯

এক পাইলট গাঁজা সেবন করে ধরা, সবার জন্য পরীক্ষা বাধ্যতামূলক এয়ার ইন্ডিয়ার

২০

Design & Developed by: BD IT HOST