১০ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে ইপিজেড কর্মীর মৃত্যু

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীর পাকশী রেললাইনে দুই যুবক দৌঁড়াতে গিয়ে ট্রেনে কাটা পড়ে তানজিত আহমেদ রাতুল (১৮) নামের এক ইপিজেড কর্মী মারা গেছেন। এ সময় গুরুতর আহত হন আলিপ (১৮) নামের আরেক যুবক।

শনিবার (৯ নভেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে পাকশী রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

মৃত ব্যক্তি হলেন, রাজশাহী চারঘাট উপজেলার বনকিশোর গ্রামের মো. জিয়ারুল ইসলামের ছেলে তানজিদ আহমেদ রাতুল। আহত জন হলেন, ঈশ্বরদী উপজেলার বড়ইচরা এলাকার মো. মাহাবুবের ছেলে আলিপ হোসেন। তারা দুজনই ঈশ্বরদী ইপিজেডে তিয়ানি কোম্পানির অপারেটর হিসেবে কর্মরত। আহত আলিপ ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুনঃ   নওগাঁয় পুলিশ সুপারের নেতৃত্বে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৭০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

আলিপ হোসেন বলেন, প্রতিদিনই আমরা দুই বন্ধু রাতে দৌঁড়াইতাম। ইপিজেড ছুটির পরে রাতুলের সঙ্গে সিদ্ধান্ত নেই রাতে আমরা দৌঁড়াব। সেই সিদ্ধান্ত মোতাবেক ইপিজেড গেট থেকে দৌড়ানো শুরু করে একপর্যায়ে রুপপুর সাঁকো মুখ থেকে পাখি রেললাইনের ওপরে উঠে ভেঁড়ামারার দিকে দৌঁড়ানো শুরু করি। কিছু দূর যাওয়ার পরে দেখতে পাই যে ট্রেন আসছে। কিন্তু ঠিক বুঝে উঠতে পারি না কোন লাইন দিয়ে ট্রেনটি আসছে। এর জন্য বাম সাইড দিয়ে দৌঁড়াচ্ছিলাম আমি আর রাতুল। রাতুল রেললাইনের মাঝামাঝি ছিল আর আমি সাইড দিয়ে দৌঁড়াচ্ছিলাম। হঠাৎ ট্রেনের ধাক্কায় আমি ছিটকে পড়ি। ট্রেন চলে গেলে দেখতে পাই রাতুল ট্রেনে কাটা পড়ে কয়েক টুকরা হয়ে ঘটনাস্থলে মারা গেছে। তখন আমি হতভম্ব হয়ে ওখানে বসে পড়ি। পরে স্থানীয় লোকজন খবর পেয়ে আমাকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

আরও পড়ুনঃ   নিয়ামতপুরে ঈদ উপলক্ষে শাড়ি-লুঙ্গি ও নগদ অর্থ বিতরণ

রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল রহমান বলেন, ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে এমন খবরের সংবাদে ঘটনাস্থলে রেলওয়ে থানা পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে থানাতে নিয়ে আসে। নিহতের পরিবারের কোনো দাবি না থাকাতে তার পরিবারের কাছে মরদেহটি হস্তান্তর করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী

ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে শক্তিশালী হচ্ছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর : বাণিজ্যমন্ত্রী

নরওয়ের সাথে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

পাহাড়ি অঞ্চলের সামগ্রিক অগ্রগতি প্রধানমন্ত্রী নিজে তদারকি করছেন : পার্বত্যমন্ত্রী

সৌদির এফ-১৫ যুদ্ধবিমানের ধ্বংসাবশেষের ভিডিও প্রকাশ হুথিদের

মানিকছড়ি ও লক্ষ্মীছড়ি বিদ্যুৎ অফিসে অনিয়মের পাহাড়: চরম ভোগান্তিতে সাধারণ গ্রাহক

জমি উদ্ধারসহ ৬ দফা দাবিতে কলমাকান্দায় শিক্ষার্থীদের ইউএনও কার্যালয় ঘেরাও

ব্রিটিশ হাইকমিশনারের আমন্ত্রণে নৈশভোজে রাসিক প্রশাসক

বাঘায় স্বামীর হাঁসুয়ার কোপে স্ত্রী খুনের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের ২১তম সভা অনুষ্ঠিত

১০

রাষ্ট্রপতির সাথে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

১১

বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক রিটন

১২

গোদাগাড়ীতে উপজেলা প্রশাসন ও রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা

১৩

বিএসটিআই’র অনুমোদনহীন খাবার পানি উৎপাদনকারীকে জরিমানা

১৪

পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন UH&FPO ডা. হাসান আলী মোল্লাকে ফুলেল শুভেচ্ছা

১৫

তাপপ্রবাহ মোকাবিলায় টেকসই শীতলীকরণ ব্যবস্থার তাগিদ

১৬

চারঘাটে মাছের পোনা অবমুক্ত করলেন এমপি আবু সাইদ চাঁদ

১৭

ডেঙ্গু প্রতিরোধে চারঘাটে পরিচ্ছন্নতা অভিযান ও গণসচেতনতা কর্মসূচি

১৮

অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

১৯

গোমস্তাপুরে এক কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

২০

Design & Developed by: BD IT HOST