১০ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

কামড় দেওয়া সাপ নিয়ে হাসপাতালে যুবক

চারঘাট প্রতিনিধি : ক্ষেতে কাজ করার সময় শাহিনুর ইসলাম (৩০) নামে এক যুবককে রাসেলস ভাইপার কামড় দেয়। এরপর চিকিৎসার জন্য তিনি হাসপাতালে যান, তবে তাকে কামড়ানো সেই সাপটিকেও ধরে সঙ্গে করে নিয়ে যান ওই যুবক।

রোববার (১০ নভেম্বর) সকালে রাজশাহী জেলার চারঘাট উপজেলার রাইপুর গ্রামে এই ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ   থাইল্যান্ড সফর শেষে সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী

শাহিনুর ইসলাম উপজেলার রাইপুর গ্রামের মো. কয়নানের ছেলে।
জানা গেছে, সকালে শাহিনুরকে রাসেলস ভাইপার সাপে কামড় দিলে কয়েকজন মিলে সাপটিকে পিটিয়ে মেরে ফেলেন। এরপর সেই সাপটি ব্যাগের মধ্যে নিয়ে প্রথমে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে আসেন শাহিনুরের স্বজনরা।

আরও পড়ুনঃ   দুর্গাপুরে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন ও সমাপনী

এ বিষয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. শংকর কুমার বিশ্বাস বলেন, আক্রান্ত রোগীকে ১৩ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। সেখানে তার চিকিৎসা চলছে। তার শারীরিক অবস্থা ভালো। রোগী চিকিৎসককে জানিয়েছিলেন তাকে রাসেলস ভাইপারে কামড় দিয়েছিল। তিনি সাপটি মেরে সঙ্গে নিয়ে এসেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কারুশ্রী জুয়েলার্স’ পরিদর্শনে রাসিক প্রশাসক

সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে দেশের রপ্তানি আয় বৃদ্ধি সম্ভব : বাণিজ্যমন্ত্রী

রাজশাহীতে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইনের ব্যাপক প্রস্তুতি

পবিত্র আশুরা উদযাপনে আরএমপি’র নিষেধাজ্ঞা

রাজশাহী নগরজুড়ে বিএনপির অবস্থান কর্মসূচি

দেশবিরোধী ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে রাজশাহীতে যুবদলের বিক্ষোভ

রাসিকে ৬৬ হাজার ৩শ ৯৫ জন শিশু পাবে ভিটামিন এ ক্যাপসুল

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ : রিজভী

ডেঙ্গু প্রতিরোধে প্রতিমন্ত্রীর তত্ত্বাবধানে টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত

হরমুজ প্রণালি অতিক্রম করল বিএসসির জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’

১০

এক ম্যাচ বাকি থাকতেই গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, জর্ডানের বিদায়

১১

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা রুখতে ৬ জেলায় সেনা মোতায়েন : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

সরকারের লক্ষ্য ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে কমিয়ে আনা : বাণিজ্যমন্ত্রী

১৩

প্রবীণদের সুরক্ষায় সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করলেন আইনমন্ত্রী

১৪

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দের সাক্ষাৎ

১৫

রাজশাহী বিভাগের ২৭ লাখ শিশু খাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

১৬

বীর মুক্তিযোদ্ধাদের মাঝে জেলা পরিষদের চেক বিতরণ

১৭

রাজশাহীতে ছেলের হাতে স্কুলশিক্ষক বাবার মৃত্যু

১৮

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

১৯

যোগব্যায়াম ভারত-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য নিদর্শন : ভূমিমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST