৯ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীতে আদিবাসী দিবস উদযাপন

অনলাইন ডেস্ক : আদিবাসী দিবস উপলক্ষে রাজশাহীতে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসব কর্মসূচি থেকে আদিবাসীদের আদিবাসী হিসেবেই সাংবিধানিক স্বীকৃতি দাবি করা হয়েছে।

দিবসটি উপলক্ষে শনিবার দুপুরে জাতীয় আদিবাসী পরিষদ নগরের আলুপট্টি মোড় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। এটি বিভিন্ন সড়ক ঘুরে গণকপাড়ায় আদিবাসী পরিষদের কার্যালয়ে গিয়ে শেষ হয়। এরপর দিবসটির গুরুত্ব তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা আমিনুল ইসলাম কনক। এ সময় জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি গণেষ মার্ডি, সাধারণ সম্পাদক বিমল চন্দ্র রাজোয়াড়, জুলাই-৩৬ পরিষদের আহ্বায়ক মাহমুদ জামাল কাদেরী, সাংস্কৃতিক কর্মী ওয়ালিউর রহমান বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ   পবার আরও দুই ইউনিয়নে চালু হলো কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র

বক্তারা বলেন, আদিবাসীদের আদিবাসী হিসেবেই সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। এছাড়া সমতলের আদিবাসীদের জন্য পৃথক ও স্বাধীন ভূমি কমিশন গঠন করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।

এদিকে দিবসটি উপলক্ষে ‘আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠা ও ভবিষ্যৎ গঠনে কৃত্তিম বুদ্ধিমত্তার স্বার্থক প্রয়োগ’ প্রতিপাদ্যকে সামনে রেখে সকালে রক্ষাগোলা সমন্বয় কমিটির উদ্যোগে জেলার গোদাগাড়ী উপজেলার কাঁকনহাটে শোভাযাত্রা হয়। পরে অনুষ্ঠিত হয় একটি পথসভা।

আরও পড়ুনঃ   সাইবার স্পেসে নারী ও শিশুদের নিরাপত্তা নিয়ে সচেতনতা তৈরিতে রাজশাহীতে কর্মশালা

সভাপতিত্ব করেন রক্ষাগোলা সমন্বয় কমিটির সভাপতি সুধীর সরেন, সঞ্চালনায় ছিলেন বেসরকারী সংস্থা সিসিবিভিওর কর্মসূচি কর্মকর্তা যোশেফ হাঁসদা। স্বাগত বক্তব্য রাখেন ঊর্দ্ধতন কর্মসূচি কর্মকর্তা সৌমিক ডুমরী। এছাড়া পশ্চিম কাদমা ফুলবাড়ি রক্ষাগোলা সংগঠনের মোড়ল লুইস কিস্কু, রক্ষাগোলা সমন্বয় কমিটির সাবেক সভাপতি সরল এক্কা প্রমুখ বক্তব্য দেন।

এই পথসভা থেকেও আদিবাসীদের কাছ থেকে মতামত গ্রহণ ব্যতীত তাদের বিভিন্ন সময়ে বিভিন্ন নামকরণের নিন্দা জানানো হয়। এছাড়া আদিবাসীদের আদিবাসী হিসেবেই সাংবিধানিক স্বীকৃতি দাবি করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মান্দায় মোবাইল কোর্টে যুবকের কারাদণ্ড ও অর্থদণ্ড

বড়াইগ্রামে এক দুর্ঘটনায় একই মহল্লার ৩ জন সহ নিহত ৪

বাঘায় অগ্নিকাণ্ডে নগদ অর্থসহ ৯ টি ঘর পুড়ে ছাই, নি:স্ব ৩ পরিবার

মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে নগরীতে দোয়া ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ

নওগাঁর ধামইরহাট থেকে হত্যা মামলার আসামী গ্রেফতার

জয়পুরহাটে ধর্ষন মামলার প্রধান আসামি গ্রেফতার

নগরীতে মাদকবিরোধী পৃথক অভিযানে গ্রেপ্তার ৩

মাস্তুল ফাউন্ডেশন আত্মমানবতার সেবায় কাজ করে যাচ্ছে – ভূমিমন্ত্রী

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী ও ১ মাদকসেবী গ্রেপ্তার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৪

১০

শিগগিরই হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করা হবে : ট্রাম্প

১১

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত ২০, হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে

১২

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠানের উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৩

শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী

১৪

নগরীতে ছাত্রীকে ইভটিজিং ও হয়রানির ঘটনায় ১ ঘণ্টার মধ্যে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার 

১৫

নাটোরর সিংড়ায় ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব

১৬

আই.এইচ.টি ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে সাধারণ সভা

১৭

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

১৮

দুই হাত হারিয়েও থামেনি, মুখ দিয়ে লিখে দাখিল পাশ করলো রিয়াদ

১৯

রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুর ও পুত্রবধূর মৃত্যু

২০

Design & Developed by: BD IT HOST