৫ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রের এক শহরে মধ্যরাতে ভোট, ৩-৩ ভোটে ট্রাম্প-কমালার ড্র

অনলাইন ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলীয় নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের ছোট্ট শহর ডিক্সভিল নচের একটি ভোটকেন্দ্রে মধ্যরাতে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। সোমবার মধ্যরাতের পরপরই ওই ভোটকেন্দ্রে নিবন্ধিত ছয়জন ভোটার নির্বাচনে নিজ নিজ পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন। ভোট শেষে গণনায় দেখা গেছে, ডেমোক্র্যাট দলীয় প্রার্থী কমালা হ্যারিস ও রিপাবলিকান দলীয় ডোনাল্ড ট্রাম্প সমসংখ্যক ভোট পেয়েছেন।

মার্কিন ঐতিহ্য মেনে ১৯৬০ সাল থেকে নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের ডিক্সভিল নচের ওই ভোট কেন্দ্রে মধ্যরাতের পর ভোটগ্রহণ শুরু হয়। ঐহিত্য অনুযায়ী সোমবার মধ্যরাতের পর যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্ত এলাকায় অবস্থিত ভোটকেন্দ্রটিতে যান নিবন্ধিত ছয়জন ভোটার। পরে কিছুক্ষণের মধ্যেই সেখানে ভোটগ্রহণ ও ভোটগণনা শেষ হয়।

ভোট গণনা শেষে নির্বাচনী কর্মকর্তারা ফল প্রকাশ করেছেন। এতে দেখা যায়, ডেমোক্র্যাট দলীয় কমালা হ্যারিস ৩টি এবং রিপাবলিকান দলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ৩টি ভোট পেয়েছেন।

আরও পড়ুনঃ   পাকিস্তান সীমান্তের কাছে ইরানের ৩ সীমান্তরক্ষীকে হত্যা

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচনে সারাদেশে ভোটগ্রহণ শুরুর আগেই কয়েক দশকের ঐতিহ্য মেনে ওই ভোটকেন্দ্রটি খুলে দেওয়া হয়। এবারের নির্বাচনে ডেমোক্র্যাট দলীয় ভাইস প্রেসিডেন্ট ও রিপাবলিকান দলীয় সাবেক প্রেসিডেন্টের মাঝে ব্যাপক হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানের মতামত জরিপে।

পুরোনো ঐতিহ্য অনুযায়ী, সোমবার মধ্যরাতে ডিক্সভিল নচে শহরের বাসিন্দারা ভোট দেন। এ সময় বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্রের সাহায্যে জাতীয় সংগীতের সুর বাজানোর মধ্য দিয়ে ভোট গ্রহণের আনুষ্ঠানিকতা শুরু হয়। প্রথম ভোট গ্রহণ শুরু উপলক্ষ্যে শহরটিতে সাংবাদিকদের ভিড় জমে যায়।

নিউ হ্যাম্পশায়ারের নির্বাচনী আইনে যেসব শহরে ১০০ জনের কম বাসিন্দা আছেন, সেখানকার ভোটকেন্দ্রগুলো মাঝরাতে খুলে দেওয়ার নিয়ম রয়েছে। একই সঙ্গে নিবন্ধিত সব ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করলে ভোটকেন্দ্রের দরজা বন্ধ করে দেওয়া হয়।

আরও পড়ুনঃ   দিগন্তে ধ্বংস নয়, বাঁচতেও পারে মিল্কিওয়ে

এর আগে, ২০২০ সালের নির্বাচনে ডিক্সভিল নচে শহরের বাসিন্দারা সর্বসম্মতিক্রমে প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেনকে ভোট দিয়েছিলেন। ১৯৬০ সালে মধ্যরাতে ভোটগ্রহণের ঐতিহ্য শুরু হওয়ার পর গত বছর দ্বিতীয় প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে শহরটির সব ভোট পেয়েছিলেন তিনি।

যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলীয় এলাকার বেশিরভাগ ভোট কেন্দ্র মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৬টা থেকে ৭টার মধ্যে খুলে দেওয়া হবে। গত জানুয়ারিতে নিউ হ্যাম্পশায়ারের প্রাইমারিতে রিপাবলিকান দলীয় প্রেসিডেন্ট প্রার্থী রিপাবলিকান দলীয় নিক্কি হ্যালিকে সর্বসম্মতিক্রমে ভোট দিয়েছিলেন ডিক্সভিল নচে বাসিন্দারা।

যদিও পরবর্তীতে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে নিক্কি হ্যালি সরে দাঁড়ালে ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান দলের মনোনয়ন পান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

চলে গেলেন প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

১০

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

১১

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

১২

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১৩

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১৪

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১৫

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৬

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৭

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৮

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

২০

Design & Developed by: BD IT HOST