২৮ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

ঝাড়খণ্ডের মুসলিমদের ১১ শতাংশই বাংলাদেশি অনুপ্রেবেশকারী

অনলাইন ডেস্ক : ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খণ্ডে বসবাসরত মুসলিমদের ১১ শতাংশই বাংলাদেশি অনুপ্রবেশকারী বলে দাবি করেছেন দেশটির কেন্দ্রীয় সরকারে ক্ষমতাসীন বিজেপির এমপি নিশিকান্ত দুবে। ভারতীয় সংবাদমাধ্যম এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে এই দাবি করেছেন তিনি।

সাক্ষাৎকারে ঝাড়খণ্ডের গোড্ডা জেলার এই এমপি বলেন, “১৯৫১ সালে দেশের মোট জনসংখ্যার ৯ শতাংশ ছিল মুসলিম। এখন এই হার বেড়ে পৌঁছেছে ২৪ শতাংশে। ভারতজুড়ে এই সময়সীমার মধ্যে মুসলিমদের হার বেড়েছে ৪ শতাংশ কিন্তু আমার সাঁওতাল পরগনায় এ হার বেড়ে বর্তমানে ১৫ শতাংশ। এই ১৫ শতাংশের মধ্যে ১১ শতাংশই বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং ঝাড়খণ্ডের রাজ্য সরকার তাদের গ্রহণ করেছে।”

আরও পড়ুনঃ   ইউরোপীয় ইউনিয়নের মদে ২০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

সামনে ঝাড়খণ্ডের রাজ্য সরকারের নির্বাচন। সেই নির্বাচনে এই অনুপ্রবেশকারীরা প্রভাব রাখতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে কিছু নথির ভিডিও শেয়ার করেছেন তিনি। নথিগুলো ঝাড়খণ্ডের সাঁওতাল পরগনায় বাংলাদেশে অনুপ্রবেশকারীদের ব্যাপারে রাজ্য সরকারকে সতর্কবার্তা সংক্রান্ত।

এক্সপোস্টে নিশিকান্ত দুবে বলেন, “আদিবাসীরা আমাদের গর্ব। এই বাংলাদেশি অনুপ্রবেশকারীরা আমাদের আদিবাসী সংস্কৃতি ধ্বংস করছে, আমাদের আদিবাসী বোন ও মেয়েদের ছলে-বলে কৌশলে ইসলাম ধর্মে ধর্মান্তরিত করছে, ঝাড়খণ্ডকে লুট করছে। শুধুমাত্র ভোট ব্যাংকের স্বার্থে কংগ্রেস এবং রাজ্য সরকারে ক্ষমতাসীন জেএমএম আমাদের সাঁওতাল পরগনাকে বাংলাদেশে রূপান্তরিত করছে।”

আরও পড়ুনঃ   কাশ্মির সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে আবারও গোলাগুলি

প্রসঙ্গত, ঝাড়খণ্ডের বিভিন্ন জেলায় বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ছড়িয়ে পড়ছে বলে দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছে বিজেপি। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপির জ্যেষ্ঠ নেতা অমিত শাহ একাধিক জনসভায় এ অভিযোগ তুলে ঝাড়খণ্ডের রাজ্য সরকারে ক্ষমতাসীন জেএমএম সরকারের কঠোর সমালোচনা করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

রাজশাহী স্টেশন ভাঙচুর, রেললাইনে আগুন দিল রাবি শিক্ষার্থীরা

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

জয়পুরহাটে গৃহবধূ সাজু হত্যা মামলার রায়, দুই আসামির যাবজ্জীবন

১০

মানিকছড়িতে মর্মান্তিক দুর্ঘটনা: ছোটবোনকে বাঁচাতে গিয়ে কিশোরী আমেনার মৃত্যু

১১

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার

১২

সাংবাদিক সাইদুর রহমানের ইন্তেকালে, রাজশাহী এডিটরস ফোরামের শোক

১৩

৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

১৪

চলে গেলেন প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান

১৫

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

১৬

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

১৭

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

১৮

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

১৯

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

২০

Design & Developed by: BD IT HOST