২৩ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

আইএসের ইরাক শাখার প্রধান নেতা নিহত

অনলাইন ডেস্ক : মার্কিন-ইরাক যৌথ বাহিনীর হামলায় নিহত হয়েছেন আন্তর্জাতিক সন্ত্রাসীগোষ্ঠী ইসলামিক স্টেটের ইরাক শাখার প্রধান আবু আবদুল কাদেরসহ গোষ্ঠীটির ৮ জন জ্যেষ্ঠ কমান্ডার। মঙ্গলবার ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মেদ শিয়া আল সুদানি এবং মার্কিন প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম) পৃথক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় ইরাকের প্রধানমন্ত্রী বলেন, “সন্ত্রাসী গোষ্ঠী আইএসের ইরাক শাখার তথাকথিত প্রধান আবু আবদুল কাদের এবং গোষ্ঠীটির ৮ জন জ্যেষ্ঠ কমান্ডার নিহতের ঘটনাকে স্বাগত জানাই। যারা এই অভিযানে সংশ্লিষ্ট ছিলেন, তাদের সবাইকে অভিনন্দন।

আরও পড়ুনঃ   ইসকনকে সন্ত্রাসী বলায় ভারতের বিশ্ববিদ্যালয়ে দুই বাংলাদেশি নিষিদ্ধ

প্রধানমন্ত্রী জানান, গত সপ্তাহে যুক্তরাষ্ট্র-ইরাক যৌথ বাহিনীর (জয়েন্ট অপারেশেন কমান্ড-জিওসি) নেতৃত্বে ইরাকের উত্তরপূর্বে হারমিন পার্বত্য অঞ্চল অভিযান শুরু করে ইরাক পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট এবং জাতীয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা। তাদের এই অভিযানের জেরে রোববার নিহত হয়েছেন আবু আবদুল কাদের এবং আইএস ইরাক শাখার ৮ জ্যেষ্ঠ কমান্ডার।

মোহাম্মদ শিয়া আল সুদানি বলেন, “ইরাকে সন্ত্রাসবাদ ও সন্ত্রাসীদের কোনো স্থান নেই। যতদিন পর্যন্ত ইরাকের ভূমি এসব সন্ত্রাসী এবং তাদের ঘৃণ্য কাজকর্ম থেকে মুক্ত না হচ্ছে, ততদিন পর্যন্ত আমাদের অভিযান চলবে।”

ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে উৎখাত করতে ২০০৩ সালে যে অভিযান পরিচালনা করেছিল মার্কিন বাহিনী, তার পর দেশটিতে সৃষ্ট ব্যাপক বিশৃঙ্খলার মধ্যে ২০১৩ সালে গঠিত হয় ইসলামিক স্টেট। সৌদিভিত্তিক জঙ্গিগোষ্ঠী আলকায়দা থেকে সরে আসা একদল কমান্ডার ও যোদ্ধা গোষ্ঠীটি প্রতিষ্ঠা করেন। পরে ২০১৫ সালের মধ্যে ইরাক এবং সিরিয়ার বেশ কিছু এলাকা দখল করে পৃথক রাষ্ট্র ঘোষণা করে আইএস।

আরও পড়ুনঃ   বাংলাদেশ থেকে নৌকায় করে ইন্দোনেশিয়ায় ১৪০ রোহিঙ্গা, ৩ জনের মৃত্যু

বিশ্বজুড়ে আইএস পরিচিতি পেয়েছে নিষ্ঠুরতার জন্য। আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকদের মতে, অন্যান্য জঙ্গিগোষ্ঠীগুলোর তুলনায় আইএস অনেক বেশি কঠোর ও নিষ্ঠুর।

আইএসের প্রতিষ্ঠাকালীন প্রধান নেতা ছিলেন আবু বকর আল বোগদাদি। ২০১৯ সালে মার্কিন বাহিনীর হামলায় তিনি নিহত হন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST