২৮ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

ইসকনকে সন্ত্রাসী বলায় ভারতের বিশ্ববিদ্যালয়ে দুই বাংলাদেশি নিষিদ্ধ

অনলাইন ডেস্ক : হিন্দুত্ববাদী সংগঠন ইসকনকে সন্ত্রাসী হিসেবে অভিহিত করায় দুই বাংলাদেশি শিক্ষার্থীকে নিষিদ্ধ করেছে ভারতের আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়। এছাড়া অপর একজনকে সতর্ক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তারা ভারতীয় নারীকে নিয়েও অশোভন মন্তব্য করেছে বলে অভিযোগ করেছে সেখানকার অন্যান্য শিক্ষার্থীরা।

সংবাদমাধ্যম ডেকান হেরাল্ড গতকাল শুক্রবার (২৮ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

গত মাসে হিন্দুধর্ম পণ্ডিত চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর বাংলাদেশে ইসকন নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। ওই সময় ওই শিক্ষার্থীরা সংগঠনটিকে নিয়ে পোস্ট দেন।

আরও পড়ুনঃ   সেনাদের সীমান্তে আনছে পাকিস্তান, নিচ্ছে হামলার প্রস্তুতি

আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তা বলেছেন, মেহমুদ হাসান এবং সামিউল ইসলাম নামের দুজনকে নিষিদ্ধ করা হয়েছে। এরমধ্যে মেহমুদ বিশ্ববিদ্যালয়টির সাবেক শিক্ষার্থী। অপরদিকে সামিউল এলএলবিতে ভর্তি হয়েছিলেন। বর্তমানে তারা দুজন বাংলাদেশেই আছেন। এই দুই শিক্ষার্থী এখানে আর ভর্তি হতে পারবেন না। আর মোহাম্মদ আরিফুর রহমান নামের অপর শিক্ষার্থী সেখানে (বিএ) অর্থনীতি নিয়ে অধ্যায়নরত এবং ভারতেই আছেন। তিনি এই কোর্সটি শেষ হওয়ার পর সেখানে আর পড়ালেখা করতে পারবেন না।

আরও পড়ুনঃ   পাকিস্তান সীমান্তের কাছে ইরানের ৩ সীমান্তরক্ষীকে হত্যা

ইসকনকে সন্ত্রাসী সংগঠন বলা এবং ভারতীয় নারীকে নিয়ে মন্তব্য করার অভিযোগে এই তিন শিক্ষার্থীর বিরুদ্ধে আলীগড় বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী বিক্ষোভ করে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি। এরপর কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নেয়।

বাংলাদেশে হিন্দুসহ অন্যান্য সংখ্যালঘুদের ওপর কথিত নির্যাতন নিয়ে গত কয়েকদিন ধরে ভারতে বাংলাদেশ বিদ্বেষ চলছে। বিষয়টি এমন পর্যায়ে পৌঁছেছে যে, বাংলাভাষী ভারতীয়দেরও সেখানে হেনস্তা করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST