২০ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

সিরাজগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামী চাঁদ মিয়াকে (৪০) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (২০ অক্টোবর) দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এম আলী আহমেদ এই আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত চাঁদ মিয়া একই উপজেলার এনায়েতপুর আশ্রয়ণ প্রকল্প এলাকার মৃত কালু সরদারের ছেলে। খুন হওয়া স্ত্রী তাহমিনা একই এলাকার হানেফ মোল্লার মেয়ে।

বিষয়টি নিশ্চিত করে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী (পেশকার) মো. মনোয়ার হোসেন বলেন, বিচারের শুরু থেকেই চাঁদ মিয়া পলাতক রয়েছেন। তাকে পলাতক দেখিয়েই আদালত আজ দুপুরে এই রায় প্রদান করেন।

আরও পড়ুনঃ   আন্তর্জাতিক শিশু পর্নোগ্রাফি চক্রের সক্রিয় সদস্য গ্রেপ্তার

মামলা সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে ২০১১ সালের ৩১ জুলাই রাত ৯টার দিকে স্ত্রী তাহমিনাকে হত্যার উদ্দেশ্যে আঘাত করে মারাত্মক রক্তাক্ত জখম করেন তার স্বামী চাঁদ মিয়া। পরে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে চিকিৎসার জন্য প্রথমে উল্লাপাড়া কমিউনিটি হাসপাতালে নিয়ে যান। এরপর বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করান। তাতেও অবস্থার উন্নতি না হওয়ায় তাকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন স্বজনরা। চিকিৎসাধীন থাকাবস্থায় ওই বছরের ৮ আগস্ট তিনি মারা যান।

আরও পড়ুনঃ   বগুড়ায় নিখোঁজ শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার: এক নারীকে আটক

পরবর্তীতে তাহমিনার বাবা হানেফ মোল্লা বাদী হয়ে উল্লাপাড়া মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে আদালত বিচারে ১৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন। এতে অভিযোগ প্রমাণিত হওয়ায় আজ আদালত এই রায় প্রদান করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST