১ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

বগুড়ায় নিখোঁজ শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার: এক নারীকে আটক

বগুড়া প্রতিনিধি: বগুড়ায় শিশু মাহাদী হাসানের (৪) বস্তাবন্দী লাশ উদ্ধারের পর হত্যার সঙ্গে জড়িত সন্দেহে জনগণ তহমিনা নামের এক নারীকে আটক করে পুলিশে দিয়েছে। গতকাল শনিবার রাতের ফ্লাইটে তহমিনার মালয়েশিয়া যাওয়ার কথা ছিল। তার আগেই শুক্রবার সকালে তাঁকে আটক করা হয়। ওইদিন সকালে ওই শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার করে স্থানীয় লোকজন।

বগুড়া শহরের নিশিন্দারা ধমকপাড়া এলাকার শফিকুল ইসলামের ছেলে মাহাদী হাসান। গত বৃহস্পতিবার বেলা ১১টার পর থেকে শিশুটি নিখোঁজ ছিল। শুক্রবার ভোরে প্রতিবেশী তহমিনার ঘরের পেছন থেকে তার বস্তাবন্দী লাশ উদ্ধার হয়। নিখোঁজ হওয়ার আগে শিশুটিকে তহমিনার সঙ্গে দেখা গেছে। এ কারণে স্থানীয় জনগণ তাঁকে আটক করে। পরে তাঁর ঘর তল্লাশি করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে লেখা একটি চিরকুট উদ্ধার করা হয়।

এদিকে অনুসন্ধানে জানা গেছে, বিভিন্ন বেসরকারি সংস্থা থেকে ৫ লক্ষাধিক টাকা ঋণ নিয়ে তিন মাস ধরে নিশিন্দারা ধমকপাড়ায় বাসা ভাড়া নিয়ে আত্মগোপনে ছিলেন তহমিনা। শনিবার রাতের ফ্লাইটে তহমিনা মালয়েশিয়া চলে যেতেন। তহমিনার বাবার বাড়ি শিবগঞ্জ উপজেলার জানগ্রামে। প্রথম স্বামী আনিস মণ্ডলের সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর বিয়ে করেন বগুড়া সদরে ঘোলাগাড়ি গ্রামের আলিফ মিয়াকে।

আরও পড়ুনঃ   নগরীতে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

তহমিনার মা আক্তার বানু বলেন, কয়েক বছর আগে তহমিনা বিদেশে যাওয়ার জন্য বিভিন্ন এনজিও থেকে ঋণ নেয়। বগুড়া সদরের নামুজা এলাকার এক ব্যক্তিকে বিদেশ যাওয়ার জন্য টাকা দিলেও বিদেশ যেতে পারে না। এমনকি সেই টাকাও ফেরত পায় না। এনজিও থেকে নেওয়া ঋণের কিস্তি দিতে না পেরে স্বামী আলিফের সঙ্গে ঢাকায় চলে যায়। সেখানে দুই বছর গার্মেন্টসে কাজ করে বগুড়ায় ফিরে আসে। আলিফ গ্রামের বাড়িতে উঠলেও তহমিনা নিশিন্দারা ধমকপাড়ায় আলিফের বোনের সহযোগিতায় সায়েদ আলীর বাড়ির একটি কক্ষ ভাড়া নেয়। সেখানে মাঝেমধ্যে আলিফ যাতায়াত করত এবং সংসার খরচ চালাত।

আক্তার বানু আরও বলেন, আলিফের খালাতো বোন নিহত শিশু মাহাদীর মা রুবি বেগম। তাঁর এক ছেলে মালয়েশিয়া থাকে। সেই ছেলে তহমিনাকে টুরিস্ট ভিসায় সেখানে নিয়ে যাওয়ার জন্য ভিসা পাঠায়। শনিবার রাতের ফ্লাইটে তহমিনার মালয়েশিয়া যাওয়ার কথা ছিল। শুক্রবার তিনি ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু তার আগে মাহাদীকে হত্যার অভিযোগে জনগণ আটকের পর মারধর করে তাঁকে পুলিশ দেয়। তিনি দাবি করেন, এই হত্যার সঙ্গে তহমিনা জড়িত না। তাকে ফাঁসানো হয়েছে। অন্য কেউ শিশুটিকে হত্যা করে তহমিনাকে ফাঁসিয়েছে। তহমিনা মালয়েশিয়া গিয়ে কাজ করে ঋণের কিস্তি পরিশোধ করার কথা ছিল।

আরও পড়ুনঃ   পুঠিয়ায় তেল নেওয়া নিয়ে বিশৃঙ্খলা করায়, ছাত্রদল নেতা দিলেন মুসলেকা

এ বিষয়ে জানতে চাইলে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দিন বলেন, ঘটনার দিনই শিশু মাহাদীর বাবা শফিকুল ইসলাম বাদী হয়ে বগুড়া সদর থানায় মামলা করেছেন। এ ঘটনায় গ্রেপ্তার তহমিনা কারাগারে রয়েছেন। তাঁকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা দরকার। কিন্তু জনগণের মারধরে তিনি অসুস্থ হয়ে পড়েছেন। কিছুটা সুস্থ হলে তাঁকে রিমান্ডে নেওয়া হবে। ওসি আরও বলেন, পুলিশ বিভিন্ন কৌশলে কাজ করছে। লাশ উদ্ধারের পরদিন ভাড়া বাসার ছাদে শিশুটির স্যান্ডেল পাওয়া গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST